নিউজ এডিটর
১৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:০১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

নলছিয়া বানাবাধায় জিএস রুনু তালুকদারের বিশাল নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত

মাহমুদপুর প্রতিনিধি:মাহমুদপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে ৩নং ওয়ার্ডের নলছিয়া বানাবাধা এলাকায় একটি বিশাল নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শত শত ভোটারের স্বতঃস্ফূর্ত ও সরব উপস্থিতিতে পুরো এলাকায় এক অভূতপূর্ব উৎসাহ ও উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।বৈঠকে প্রধান বক্তা হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এবং চেয়ারম্যান পদপ্রার্থী জিএস রুনু তালুকদার। তিনি তাঁর বক্তব্যে মাহমুদপুর ইউনিয়নকে একটি আধুনিক, আদর্শ ও উন্নত জনপদ হিসেবে গড়ে তোলার ঘোষণা দেন।জিএস রুনু তালুকদার বলেন, “নির্বাচিত হলে নলছিয়া বানাবাধাসহ প্রতিটি ওয়ার্ডের রাস্তাঘাট, শিক্ষা ও সামাজিক ব্যবস্থার আমূল পরিবর্তন আনা হবে। জনগণের দোরগোড়ায় নাগরিক সেবা সুনিশ্চিত করতে এবং একটি সম্পূর্ণ দুর্নীতিমুক্ত ইউনিয়ন পরিষদ গঠন করতে আমি আপনাদের সকলের দোয়া ও সহযোগিতা কামনা করছি।”তাঁর এই উন্নয়নমুখী বক্তব্যে অনুপ্রাণিত হয়ে উপস্থিত ভোটার ও সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে তাঁর প্রতি পূর্ণ সমর্থন ব্যক্ত করেন। আগামী নির্বাচনে জননেতা জিএস রুনু তালুকদারকে বিজয়ী করতে এবং মাহমুদপুর ইউনিয়নের সুন্দর ও সমৃদ্ধ ভবিষ্যৎ নিশ্চিত করতে এলাকার সর্বস্তরের জনগণ ঐক্যবদ্ধভাবে কাজ করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের নৈরাজ্যের প্রতিবাদে মেলান্দহে বিএনপির বিক্ষোভ মিছিল, গ্রেপ্তারের দাবি

১

মানিকগঞ্জে পারিবারিক কলহের জেরে স্ত্রীকে কুপিয়ে হত্যা,স্বামীর আত্মহত্যার চেষ্টার অভিযোগ

২

নগরীর প্রধান সড়ক থেকে অলিগলি কোনো এলাকাই উন্নয়নের বাইরে থাকবে না: চসিক প্রশাসক

৩

ছাত্রীদের আন্দোলনের ফসল, অবশেষে উদ্বোধন হলো ব্রাহ্মণবাড়িয়া সরকারি মহিলা কলেজের নবনির্মিত প্রধান ফটক

৪

ঢাকাসহ ৭ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন, ড্রোনে চলছে নজরদারি

৫

মানিকগঞ্জে নিখোজের পরদিন খাল থেকে যুবকের মরদেহ উদ্ধার

৬

অভিযানের পরও থামছে না রাংপানি নদীর বালু-মাটি উত্তোলন, তদন্তের দাবি

৭

চাড়োলের ৬ নম্বর ওয়ার্ডকে আদর্শ ওয়ার্ড গড়ার প্রত্যয় লুত্ফুর রহমানের

৮

১কোটি ৬৯ লাখ টাকার ‘মুক্তিযোদ্ধা চত্বর’ অন্ধকারে, দেড় বছরেও হয়নি উদ্বোধন

৯

আওয়ামী সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চট্টগ্রামে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

১০

বারী সিদ্দিকী সম্মাননায় ভূষিত জামালপুরের কৃতি সন্তান রাজীব সিদ্দিকী

১১

পুলিশের শীর্ষ ১৭ কর্মকর্তাকে একযোগে বদলি

১২

মাঠপর্যায়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি পরিদর্শনে ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি, বিভাগীয় কমিশনার ও অধিনায়ক, এসআরবি- ১৪

১৩

জাতীয় গ্রিড এড়িয়ে পাকিস্তানে নীরব সৌরবিপ্লব

১৪

ব্রিটেনের পর এবার ইসরায়েলিদের ওপর নিষেধাজ্ঞা দিলো অস্ট্রেলিয়া

১৫

উত্তরার বাসা থেকে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার

১৬

নড়াইলে বিএনপির মিছিলে আ.লীগের হামলা, নিহত ২

১৭

লোহাগাড়ায় অবৈধ ইটভাটা ও মাটি কাটার প্রতিবাদ করায় ইউপি সদস্যসহ গ্রামবাসীর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

১৮

সিলেটের উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার মেগা প্রকল্পসহ তিন যুগান্তকারী উদ্যোগ

১৯

জামালপুরে ৪৯০ পিস ইয়াবাসহ পুলিশ কনস্টেবলসহ ৩ মাদক কারবারি গ্রেফতার

২০

Design & Developed by BD IT HOST