সিলেটে ডিবি পুলিশের অভিযানে অসামাজিক কাজে জড়িত ১০ জন গ্রেফতার, ২ হোটেল সিলগালা - দৈনিক অভিযোগ বার্তা    
নিউজ এডিটর
২০ অগাস্ট ২০২৬, ১:১৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

সিলেটে ডিবি পুলিশের অভিযানে অসামাজিক কাজে জড়িত ১০ জন গ্রেফতার, ২ হোটেল সিলগালা

লাকী আক্তার,ব্যুরো প্রধান,সিলেটঃ

সিলেট মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি) নগরীর পৃথক দুটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে অসামাজিক ও অনৈতিক কাজে জড়িত থাকার অপরাধে ১০ জনকে গ্রেফতার করেছে। একই সাথে অসামাজিক কার্যক্রম পরিচালনার দায়ে হোটেল দুটি সিলগালা করে দেওয়া হয়েছে।

​বুধবার (১৯ আগস্ট) বিকেলে ও সন্ধ্যায় এই অভিযানগুলো চালানো হয়। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বিকেলে ৫:০৫ মিনিটে ডিবি পুলিশের একটি দল কোতোয়ালী মডেল থানাধীন রাজার গলি দরগা গেইট এলাকার “হোটেল নির্জন” আবাসিক হোটেলে অভিযান চালায়। হোটেলের ৬ষ্ঠ তলার ৬১৪ নম্বর কক্ষ থেকে অসামাজিক কাজে লিপ্ত থাকা অবস্থায় ৪ জনকে আটক করা হয়।

আটককৃতরা হলেন— মোঃ সুজন হোসাইন (২৭), রিয়ামনি (১৮), তানজির হোসেন (৩০) এবং মোঃ কামরুল ইসলাম(৩৫)।

​এর কিছুক্ষণ পর, সন্ধ্যা ৬:৩০ মিনিটে ডিবি পুলিশের অন্য একটি দল দক্ষিণ সুরমা থানাধীন কদমতলী এলাকার “তিতাস হোটেল”-এ অভিযান পরিচালনা করে। সেখান থেকে অনৈতিক কাজের অভিযোগে আরও ৬ জনকে আটক করা হয়। আটককৃতরা হলেন— মোঃ কিবরিয়া (৫০), ইকবাল আহমেদ (৪০), আকতার (৩৬), মোঃ আফজল (৩০), নাজমা (৩৫) এবং রুমা (৩৩)।

এসময় দৈনিক অভিযোগ বার্তাসহ মিডিয়াকে ​এসএমপি ডিবি পুলিশ জানিয়েছেন, অনৈতিক ও অসামাজিক কার্যকলাপের দায়ে “হোটেল নির্জন” ও “হোটেল তিতাস” উভয়ই সিলগালা করে দেওয়া হয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। অপরাধ দমনে পুলিশের এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেটে ডিবি পুলিশের অভিযানে অসামাজিক কাজে জড়িত ১০ জন গ্রেফতার, ২ হোটেল সিলগালা

কালিয়াকৈর উপজেলায় রাস্তা নির্মাণে বেহাল দশা ও দুর্নীতির অভিযোগ

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল কোটচাঁদপুরের ইভানের, তিন দিন পর ঢাকায় মৃত্যু

নজরুল বর্ষ উপলক্ষ্যে সাংস্কৃতিক প্রতিযোগিত বাস্তবায়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত

রাজবাড়ীতে একই দিনে তিনটি সড়ক দুর্ঘটনা, নিহত-১, আহত-১০

১৮০ দিনের রিপোর্ট কার্ডে কার ভাগ্যে কী আগস্টেই মন্ত্রিসভায় সীমিত রদবদল

মানিকগঞ্জের দৌলতপুরে ১২ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা, অভিযুক্ত জিসান পলাতক

হবিগঞ্জে বৈষম্যবিরোধী নেতা মাহদীসহ আটক ৩

পে স্কেলের চূড়ান্ত প্রতিবেদনে স্বাক্ষর, দুই ধাপে বাস্তবায়ন হবে

দুর্গাপুরে ফ্যামিলি কার্ড শুমারির নিয়োগে অনিয়ম, তালিকায় নিষিদ্ধ ছাত্রলীগের নেতা

১০

সিলেটে জিরা ও কসমেটিকসের বিশাল চোরাচালান সিন্ডিকেট: নেপথ্যে চিহ্নিত ডাকাত দল, রাজস্ব হারাচ্ছে সরকার

১১

জাফলংয়ে ইসিএ এলাকায় অবাধে পাথর-বালু উত্তোলন: পুলিশের নাম ভাঙিয়ে চাঁদাবাজির অভিযোগ মান্না- দিলুর বিরুদ্ধে

১২

গোয়াইনঘাটে স্বেচ্ছাসেবক দল নেতা রিয়াজের বিরুদ্ধে চাঁদাবাজি ও চোরাচালান নিয়ন্ত্রণের অভিযোগ

১৩

গোয়াইনঘাটে নৌকা শ্রমিক সংগঠনের নাম ভাঙিয়ে সভাপতি আলিম উদ্দীনের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ 

১৪

ময়মনসিংহে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

১৫

অস্ট্রেলিয়াকে হারিয়ে ঐতিহাসিক জয় পেলো টাইগাররা স্পোর্টস ডেস্কঃ

১৬

নওগাঁর পত্নীতলায় জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন

১৭

স্বপ্নের দালাল, সর্বস্বান্ত মানুষ ও জীবনের নির্মম বাস্তবতা

১৮

ধামইরহাট থানা পরিদর্শনে নওগাঁর পুলিশ সুপার

১৯

বঙ্গবন্ধুর জন্ম না হলে দেশ স্বাধীন হতো না, তিনি স্বাধীনতার স্থপতি: আসিফ নজরুল

২০

Design & Developed by BD IT HOST