অস্ট্রেলিয়ার তেল শোধনাগারে ভয়াবহ অগ্নিকাণ্ডে: জ্বালানি সরবরাহে প্রভাবের আশঙ্কা - দৈনিক অভিযোগ বার্তা    
নিউজ এডিটর
১৬ এপ্রিল ২০২৬, ৯:১৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

অস্ট্রেলিয়ার তেল শোধনাগারে ভয়াবহ অগ্নিকাণ্ডে: জ্বালানি সরবরাহে প্রভাবের আশঙ্কা

অনলাইন ডেস্কঃ

অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া অঙ্গরাজ্যের গিলংয়ের নিকটবর্তী কোরিও এলাকায় অবস্থিত একটি তেল শোধনাগারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে,যা দেশের জ্বালানি সরবরাহে বড় ধরনের প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

ভিভা এনার্জি পরিচালিত এই শোধনাগারটি অস্ট্রেলিয়ার অবশিষ্ট দুইটি তেল শোধনাগারের একটি এবং এটি দেশের মোট জ্বালানির প্রায় ১০ শতাংশ সরবরাহ করে। বুধবার সকালে আগুনটি ভয়াবহ রূপ নেয়। এর আগে মঙ্গলবার রাত আনুমানিক ১১টা ১৫ মিনিটের দিকে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা যায় বলে জানিয়েছে ফায়ার রেসকিউ ভিক্টোরিয়া।

প্রাথমিকভাবে আগুনের শিখা প্রায় ৬০ মিটার উচ্চতায় পৌঁছে যায় এবং দ্রুত স্থাপনার একটি বড় অংশে ছড়িয়ে পড়ে। অগ্নিকাণ্ডের সময় কারখানার ভেতরে প্রায় ৫০ জন কর্মী উপস্থিত থাকলেও কেউ হতাহত হননি।

অস্ট্রেলিয়ার জ্বালানিমন্ত্রী ক্রিস ব্রাউন জানিয়েছেন,এই অগ্নিকাণ্ডের ফলে জ্বালানি উৎপাদনে প্রভাব পড়বে, যা চলমান বৈশ্বিক জ্বালানি সংকটের প্রেক্ষাপটে উদ্বেগ বাড়িয়েছে।

ফায়ার রেসকিউ ভিক্টোরিয়ার সহকারী প্রধান অগ্নি কর্মকর্তা মিক ম্যাকগিউনেস বলেন, তরল হাইড্রোকার্বন ও গ্যাসের উল্লেখযোগ্য লিকেজের কারণে আগুন দ্রুত ভয়াবহ আকার ধারণ করে। তিনি এটিকে “অত্যন্ত বিপজ্জনক” অগ্নিকাণ্ড হিসেবে বর্ণনা করে জানান, দাহ্য পদার্থের উপস্থিতির কারণে আগুন নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়েছে।বর্তমানে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে না এলেও এটি শোধনাগারের ‘মোটর জ্বালানি’ ইউনিটে সীমাবদ্ধ রাখা হয়েছে, যেখানে তরল জ্বালানি ও গ্যাস প্রক্রিয়াজাত করা হয়।

অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানে তদন্ত শুরু হয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে অগ্নিনির্বাপণ বাহিনীর একাধিক ইউনিট কাজ করছে।

সূত্র:সেভেন নিউজের সৌজন্যে

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কোটচাঁদপুর আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

এ্যানি স্বরাষ্ট্রমন্ত্রী, এলজিআরডির দায়িত্বে সালাহউদ্দিন আহমেদ

দিনমজুরের ছেলে থেকে চোরাচালানের ‘রাজা’: গোয়াইনঘাটে অপরাজিত শ্যাম কালার অপরাধ সাম্রাজ্য

গৃহবধূর সঙ্গে আপত্তিকর অবস্থায় আটক যুব জামায়াত নেতা

জৈন্তাপুর সীমান্তে আওয়ামী লীগ নেতা ‘ডেভিল’ জালালের দাপট: চোরাচালান ও অবৈধ পারাপার সিন্ডিকেটের অভিযোগ

লোডশেডিং কখন কমবে, জানালেন জ্বালানি প্রতিমন্ত্রী

হরিরামপুরে পদ্মাপাড়ে দর্শনার্থীর ওপর হামলা গ্রেফতার ৪

সাটুরিয়া থেকে যুবলীগ নেতা ও ইউপি সদস্য মঞ্জু গ্রেপ্তার

বেড়ায় বিষধর সাপের কামড়ে শিক্ষার্থীর মৃত্যু 

মাহমুূদপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে রুনু তালুকদারকে তৃণমূলের পছন্দ

১০

​সিলেটে রায়নগর এলাকা বাসায় ঢুকে স্বামী-স্ত্রী ও গৃহপরিচারিকাকে নৃশংসভাবে হত্যা, এলাকা জুড়ে আতঙ্ক

১১

বিএনপির সেক্রেটারি হইতে ৫০ লাখ খরচ করেছি, তোরা একটাও পৌরসভায় আসবি না’

১২

দুর্গাপুরে সরকারি হাটে দোকান বরাদ্দে ইজারাদারের বিরুদ্ধে অর্থ আদায়ের অভিযোগ

১৩

গোয়াইনঘাটে ইউপি’র নাম ভাঙিয়ে চাঁদা আদায়ের অভিযোগ

১৪

নওগাঁর পত্নীতলায় দাখিল পরীক্ষায় শূন্য পাস, ১৯ শিক্ষার্থীই অকৃতকার্য

১৫

সালমান শাহ হত্যা মামলার এজাহারে সব চাঞ্চল্যকর সব তথ্য উঠে এলো যাদের নাম

১৬

তামাবিল দিয়ে বৈধ পণ্যের আড়ালে রাজস্ব ফাঁকি: ৩০ টনেরও বেশি শাড়ি, লেহেঙ্গা ও প্রসাধনী ছাড়া হচ্ছে শুল্ক ছাড়াই

১৭

মাদারগঞ্জে তীব্র লোডশেডিং, চাহিদা ২০ মেগাওয়াটের বিপরীতে সরবরাহ মাত্র ৭

১৮

সিডনির লাকেম্বায় পিঠার ঘ্রাণে মুগ্ধ প্রবাসীরা, ঐতিহ্যের উৎসবে মিলল নতুন-পুরোনো প্রজন্ম

১৯

জামালপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে প্রাইভেটকারের ধাক্কা: বিচারক নিহত, চালক আহত

২০

Design & Developed by BD IT HOST