নিউজ এডিটর
২০ নভেম্বর ২০২৬, ৬:০৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মানিকগঞ্জে নিখোজের পরদিন খাল থেকে যুবকের মরদেহ উদ্ধার

মানিগকঞ্জ প্রতিনিধি :মানিকগঞ্জ শহরের একটি খাল থেকে জিহাদুল ইসলাম আরিফ (২১) নামে এক নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। শুক্রবার (২০ নভেম্বর) দুপুর ৩টা ১০ মিনিটের দিকে শহরের সদর পুলিশ ফাঁড়ির পাশের একটি ব্রিজের নিচ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এর আগে বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সন্ধ্যায় বাবার দোকানে যাওয়ার পর তিনি নিখোঁজ হন। স্থানীয়দের ধারণা, খালের পাড়ে যাওয়ার সময় পা পিছলে পানিতে পড়ে যান তিনি। নিহত যুবকের মৃগী রোগ আছে বলে ধারনা করছে অনেকে । নিহত জিহাদুল ইসলাম আরিফ মানিকগঞ্জ সদর উপজেলার বেতিলা-মিতরা ইউনিয়নের বেতিলা গ্রামের আমজাদ হোসেনের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল সন্ধ্যায় বাড়ি থেকে বের হয়ে বাবার দোকানে যান আরিফ। পরে খালের পাড়ে গেলে অসাবধানতাবশত পা পিছলে পানিতে পড়ে যান বলে ধারণা করা হচ্ছে। এরপর স্বজন ও স্থানীয়রা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। পরে খালের পাশে তার জুতা পড়ে থাকতে দেখে পানিতে পড়ে যাওয়ার বিষয়টি সন্দেহ করেন তারা। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় খালে তল্লাশি শুরু করেন। প্রায় এক ঘণ্টা খোঁজাখুঁজির পর সদর পুলিশ ফাঁড়ির পাশের ব্রিজের নিচ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। মানিকগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ মিয়া রাজ জানান, দুপুরে খবর পেয়ে তারা ঘটনাস্থলে যান। পরে নিখোঁজ যুবকের জুতার অবস্থানকে কেন্দ্র করে খালে তল্লাশি চালানো হয়। প্রায় ৬০ ফুট দূরে পানির নিচ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। মানিকগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনির হোসেন বলেন, গতকাল সন্ধ্যায় ওই যুবকের নিখোঁজের খবর পাওয়া যায়। পরে স্থানীয়দের সহায়তায় আজ পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা তার মরদেহ পুলিশফাড়ি সংলগ্ন খাল থেকে উদ্ধার করেন। মরদেহটি ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।# 01712 456545
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মানিকগঞ্জে নিখোজের পরদিন খাল থেকে যুবকের মরদেহ উদ্ধার

১

অভিযানের পরও থামছে না রাংপানি নদীর বালু-মাটি উত্তোলন, তদন্তের দাবি

২

চাড়োলের ৬ নম্বর ওয়ার্ডকে আদর্শ ওয়ার্ড গড়ার প্রত্যয় লুত্ফুর রহমানের

৩

১কোটি ৬৯ লাখ টাকার ‘মুক্তিযোদ্ধা চত্বর’ অন্ধকারে, দেড় বছরেও হয়নি উদ্বোধন

৪

আওয়ামী সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চট্টগ্রামে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

৫

বারী সিদ্দিকী সম্মাননায় ভূষিত জামালপুরের কৃতি সন্তান রাজীব সিদ্দিকী

৬

পুলিশের শীর্ষ ১৭ কর্মকর্তাকে একযোগে বদলি

৭

মাঠপর্যায়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি পরিদর্শনে ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি, বিভাগীয় কমিশনার ও অধিনায়ক, এসআরবি- ১৪

৮

জাতীয় গ্রিড এড়িয়ে পাকিস্তানে নীরব সৌরবিপ্লব

৯

ব্রিটেনের পর এবার ইসরায়েলিদের ওপর নিষেধাজ্ঞা দিলো অস্ট্রেলিয়া

১০

উত্তরার বাসা থেকে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার

১১

নড়াইলে বিএনপির মিছিলে আ.লীগের হামলা, নিহত ২

১২

লোহাগাড়ায় অবৈধ ইটভাটা ও মাটি কাটার প্রতিবাদ করায় ইউপি সদস্যসহ গ্রামবাসীর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

১৩

সিলেটের উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার মেগা প্রকল্পসহ তিন যুগান্তকারী উদ্যোগ

১৪

জামালপুরে ৪৯০ পিস ইয়াবাসহ পুলিশ কনস্টেবলসহ ৩ মাদক কারবারি গ্রেফতার

১৫

গোপালগঞ্জে আইনশৃঙ্খলা রক্ষায় ২১ প্লাটুন বিজিবি মোতায়েন

১৬

চট্টগ্রামের সদরঘাট থানা অভিযান,চাঁদাবাজি মামলার তদন্তে সায়েদাবাদ থেকে দুটি এসি বাস উদ্ধার

১৭

টুঙ্গিপাড়া থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ: আটক নেতাকর্মীদের ছিনিয়ে নেওয়ার অভিযোগ

১৮

পুঠিয়ায় সংবাদ সংগ্রহের সময় সাংবাদিককে মারধর, মোবাইল ছিনতাইয়ের অভিযোগ

১৯

ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার

২০

Design & Developed by BD IT HOST