নিউজ এডিটর
২০ নভেম্বর ২০২৬, ১২:২৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

১কোটি ৬৯ লাখ টাকার ‘মুক্তিযোদ্ধা চত্বর’ অন্ধকারে, দেড় বছরেও হয়নি উদ্বোধন

সিলেট প্রতিনিধিঃসিলেট নগরের দক্ষিণ সুরমার কদমতলীতে ১ কোটি ৬৯ লাখ টাকা ব্যয়ে নির্মিত ‘মুক্তিযোদ্ধা চত্বর’-এর মূল অবকাঠামোর কাজ শেষ হওয়ার প্রায় দেড় বছর পেরিয়ে গেলেও আলোকসজ্জার ব্যয় নিয়ে মতবিরোধের কারণে তা এখনো উদ্বোধন করা সম্ভব হয়নি। ফলে মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত এই স্থাপনাটি রাত নামলেই অন্ধকারে ডুবে থাকছে।সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ২০২২ সালের ২২ সেপ্টেম্বর চত্বরটির নির্মাণকাজ শুরু হয়। কয়েক দফা সময় বাড়ানোর পর ২০২৫ সালের জুনে মূল অবকাঠামোর কাজ শেষ হয়। তবে নকশা অনুযায়ী পূর্ণাঙ্গ আলোকসজ্জা ও বৈদ্যুতিক সংযোগের ব্যয় নিয়ে সিলেট সিটি করপোরেশন (সিসিক) ও প্রকল্পের স্থপতির মধ্যে মতপার্থক্য দেখা দেয়।সিসিকের প্রকৌশল বিভাগের দাবি, মূল নকশা অনুযায়ী আলোকসজ্জা করতে ৭০ থেকে ৭৫ লাখ টাকা প্রয়োজন, যা বরাদ্দ দিতে সংস্থাটি আগ্রহী নয়। অন্যদিকে, পরামর্শক দলের প্রধান স্থপতি শাকুর মজিদ জানান, এই কাজে ৪০ থেকে ৪৫ লাখ টাকার বেশি খরচ হওয়ার কথা নয়। পাশাপাশি নকশা বাদ দিয়ে সাধারণ বাতি লাগালে স্থাপনাটির স্থাপত্যসৌন্দর্য নষ্ট হবে বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি।সর্বশেষ তথ্যানুযায়ী, ব্যয় কমিয়ে ১৫ থেকে ২০ লাখ টাকায় সাধারণ বাতি স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে সিসিক। সংস্থাটির তত্ত্বাবধায়ক প্রকৌশলী রজি উদ্দিন খান জানান, গত আগস্টে দরপত্র আহ্বান শেষে ঠিকাদার নিয়োগ দেওয়া হয়েছে এবং চলতি নভেম্বর মাসেই কাজ শুরুর কথা রয়েছে।উল্লেখ্য, ১৯৭১ সালে কদমতলী এলাকায় পাকিস্তানি সেনাদের আত্মসমর্পণের ঐতিহাসিক স্মৃতি ধরে রাখতে ৭১ ফুট ব্যাসের বৃত্তের ওপর ৭১ ফুট উচ্চতার এই স্তম্ভটি নির্মাণ করা হয়েছে। জনস্বার্থে দ্রুত স্বচ্ছতা নিশ্চিত করে স্থাপনাটি উদ্বোধনের দাবি জানিয়েছেন স্থানীয় মুক্তিযোদ্ধা ও সচেতন মহল।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১কোটি ৬৯ লাখ টাকার ‘মুক্তিযোদ্ধা চত্বর’ অন্ধকারে, দেড় বছরেও হয়নি উদ্বোধন

১

আওয়ামী সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চট্টগ্রামে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

২

বারী সিদ্দিকী সম্মাননায় ভূষিত জামালপুরের কৃতি সন্তান রাজীব সিদ্দিকী

৩

পুলিশের শীর্ষ ১৭ কর্মকর্তাকে একযোগে বদলি

৪

মাঠপর্যায়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি পরিদর্শনে ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি, বিভাগীয় কমিশনার ও অধিনায়ক, এসআরবি- ১৪

৫

জাতীয় গ্রিড এড়িয়ে পাকিস্তানে নীরব সৌরবিপ্লব

৬

ব্রিটেনের পর এবার ইসরায়েলিদের ওপর নিষেধাজ্ঞা দিলো অস্ট্রেলিয়া

৭

উত্তরার বাসা থেকে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার

৮

নড়াইলে বিএনপির মিছিলে আ.লীগের হামলা, নিহত ২

৯

লোহাগাড়ায় অবৈধ ইটভাটা ও মাটি কাটার প্রতিবাদ করায় ইউপি সদস্যসহ গ্রামবাসীর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

১০

সিলেটের উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার মেগা প্রকল্পসহ তিন যুগান্তকারী উদ্যোগ

১১

জামালপুরে ৪৯০ পিস ইয়াবাসহ পুলিশ কনস্টেবলসহ ৩ মাদক কারবারি গ্রেফতার

১২

গোপালগঞ্জে আইনশৃঙ্খলা রক্ষায় ২১ প্লাটুন বিজিবি মোতায়েন

১৩

চট্টগ্রামের সদরঘাট থানা অভিযান,চাঁদাবাজি মামলার তদন্তে সায়েদাবাদ থেকে দুটি এসি বাস উদ্ধার

১৪

টুঙ্গিপাড়া থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ: আটক নেতাকর্মীদের ছিনিয়ে নেওয়ার অভিযোগ

১৫

পুঠিয়ায় সংবাদ সংগ্রহের সময় সাংবাদিককে মারধর, মোবাইল ছিনতাইয়ের অভিযোগ

১৬

ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার

১৭

প্রথম ধাপে ১,০২৬ ইউপিতে ভোট, তালিকা প্রকাশ বৃহস্পতিবার : ইসি সানাউল্লাহ

১৮

ওয়ার্ড সচিবদের দায়িত্বশীল ও সক্রিয় ভূমিকা পালনের নির্দেশ চসিক প্রশাসকের

১৯

হরিরামপুরে ছাত্রলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ

২০

Design & Developed by BD IT HOST