নিউজ এডিটর
২৫ অগাস্ট ২০২৬, ৩:৩০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

আনোয়ারার শিক্ষিত তরুণদের চাকরি নিশ্চিতের দাবি, কঠোর কর্মসূচির হুঁশিয়ারি

নিজস্ব প্রতিনিধিঃ চট্টগ্রামের আনোয়ারা উপজেলার শিক্ষিত তরুণদের জন্য অবিলম্বে চাকরির সুযোগ নিশ্চিত করার দাবি জানিয়েছেন স্থানীয়রা। একই সঙ্গে ডিএপি, সিইউএফএল, কাফকো ও কোরিয়ান ইপিজেডসহ বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠানে নিয়োগের ক্ষেত্রে রাজনৈতিক প্রভাব ও স্বজনপ্রীতি বন্ধের দাবি জানানো হয়েছে। স্থানীয়দের অভিযোগ, আনোয়ারার বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠানে নিয়োগের ক্ষেত্রে যোগ্যতা ও মেধার পরিবর্তে রাজনৈতিক প্রভাব, অর্থের লেনদেন এবং আত্মীয়তার বিষয়টি প্রাধান্য পাচ্ছে। ফলে একদিকে বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠান আনোয়ারায় গড়ে উঠলেও অন্যদিকে স্থানীয় হাজার হাজার শিক্ষিত তরুণ-তরুণী চাকরির আশায় দ্বারে দ্বারে ঘুরছেন। তাদের দাবি, আনোয়ারার স্থানীয় শিক্ষিত বেকারদের জন্য নিয়োগে ন্যায্য ও স্বচ্ছ সুযোগ নিশ্চিত করতে হবে। পাশাপাশি নিয়োগ প্রক্রিয়ায় রাজনৈতিক প্রভাব, স্বজনপ্রীতি ও অনিয়মের অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়েছে। স্থানীয় তরুণদের পক্ষ থেকে বলা হয়েছে, অনতিবিলম্বে আনোয়ারার শিক্ষিত বেকারদের কর্মসংস্থানের বিষয়ে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা না হলে কঠোর অবস্থান কর্মসূচি ঘোষণা করা হতে পারে। এ কর্মসূচির মাধ্যমে স্থানীয় জনগণের দীর্ঘদিনের কর্মসংস্থানের দাবি আরও জোরালোভাবে তুলে ধরা হবে বলে জানা গেছে। তাদের প্রত্যাশা, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও জনপ্রতিনিধিরা বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে স্থানীয় যোগ্য প্রার্থীদের জন্য ন্যায্য কর্মসংস্থানের সুযোগ নিশ্চিত করতে দ্রুত উদ্যোগ নেবেন।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আনোয়ারার শিক্ষিত তরুণদের চাকরি নিশ্চিতের দাবি, কঠোর কর্মসূচির হুঁশিয়ারি

রিপন–আঁখির আবেগঘন নাটক ‘ভাইবোনের ভালোবাসা’

স্থানীয় সরকার নির্বাচনে দলীয় মনোনয়ন স্থানীয় ভাবে ঠিক করা হবে: রিজভী

প্রাথমিক শিক্ষা অফিসার তাজমুন্নাহারের বিরুদ্ধে অনিয়ম-স্বেচ্ছাচারিতার অভিযোগ, নীরব কর্তৃপক্ষ

সুনামগঞ্জের রুহি চা বিক্রেতার মেয়ে স্কলারশিপ পেলেন ৭৫ লাখ টাকা 

জামালপুরে ৯০০ কেজি ঘোড়ার মাংস জব্দ, “গরুর মাংস” বলে বিক্রির অপচেষ্টা, ৫ জনের কারাদণ্ড

বাংলাদেশ বিক্রয় প্রতিনিধি জোটের রাজশাহীর বিজয়ী প্রার্থীদের সংবর্ধনা

জাফলং পাথর কোয়ারি চালুর সম্ভাবনা: স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে স্টেলিং তারিয়াংয়ের ফলপ্রসূ আলোচনা

জাফলংয়ে বিট অফিসারকে ‘ম্যানেজ’ করে রিয়াজের বেপরোয়া চোরাচালান ও চাঁদাবাজির অভিযোগ

জামালপুরে মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’: মহাসড়কে ডিএনসির বিশেষ টহল ও সচেতনতা অভিযান

১০

পে স্কেলের গেজেট সেপ্টেম্বরেই অপেক্ষা কাটল

১১

ব্রিটিশ নাগরিক হুমায়ুন কবির টেকনোক্র্যাট কোঠায় হলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

১২

পূর্ণমন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন এম রশিদুজ্জামান মিল্লাত

১৩

সরকার গঠনের ছয় মাসের মাথায় মন্ত্রিসভা সম্প্রসারণ ৪ মন্ত্রী এবং ২ প্রতিমন্ত্রীর শপথ

১৪

সিলেট ও ছাতক নৌপথে বেপরোয়া চাঁদাবাজি ও টোল আদায়ের অভিযোগ বিলালগংদের বিরুদ্ধে, বিপাকে নৌ-শ্রমিকরা ​

১৫

রাষ্ট্রপতি ও মন্ত্রিসভার নতুন সদস্যদের শপথ: প্রস্তুত বঙ্গভবন

১৬

টাকার বিনিময়ে ‘লাইফটাইম প্যাকেজ’ দিতেন পর্নোগ্রাফি মামলায় গ্রেপ্তার সুমাইয়া

১৭

ওমর ফারুক এর বিরুদ্ধে ৪২ কোটি টাকা আত্মসাতের অভিযোগ

১৮

মায়ের জন্য বাজারে গিয়ে মাছ কিনলেন প্রবাসী কল্যাণমন্ত্রী: সাদামাটা জীবনযাপনের অনন্য দৃষ্টান্ত

১৯

সিডনিতে পারিবারিক কলহে স্বামীর হাতে বাংলাদেশি স্ত্রী’র মৃত্যু  

২০

Design & Developed by BD IT HOST