নিউজ এডিটর
৩০ অক্টোবর ২০২৫, ১২:৩৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

আবারও পারমাণবিক অস্ত্র পরীক্ষা শুরুর নির্দেশ ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্কঃ মার্কিন প্রতিরক্ষা দপ্তরকে (পেন্টাগন) যুক্তরাষ্ট্রের পারমাণবিক অস্ত্র পরীক্ষার কার্যক্রম পুনরায় শুরুর নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিবিসির এক প্রতিবেদন অনুযায়ী, বুধবার রাতে (২৯ অক্টোবর) সোশাল মিডিয়া প্লাটফর্ম ট্রুথে এক পোস্টের মাধ্যমে এ নির্দেশ দিয়েছেন ট্রাম্প লিখেছেন, ‘রাশিয়া ও চীন যেভাবে পারমাণবিক কর্মসূচী চালিয়ে যাচ্ছে। বা সফল পরীক্ষা চালাচ্ছে। তার পাল্টা হিসেবেই এই সিদ্ধান্ত।’ মার্কিন প্রেসিডেন্ট আরও লিখেছেন, ‘‌যে কোনও দেশের তুলনায় পরমাণু অস্ত্রের ভাণ্ডার আমেরিকার অনেক বেশি। তালিকায় দুইয়ে থাকবে রাশিয়া। আর চীন তিনে থাকলেও ব্যবধান অনেকটাই বেশি। তিনি লিখেছেন, ‘‌অন্যান্য দেশগুলি যেভাবে পরমাণু অস্ত্রের পরীক্ষামূলক কর্মসূচী চালাচ্ছে, তা দেখেই দেশের সামরিক বাহিনীকে এই নির্দেশ দিয়েছি। অবিলম্বে এই পরমাণু অস্ত্রের পরীক্ষা শুরু হবে।অবশ্য সাফাই গেয়ে ট্রাম্প এটাও বলেছেন, ‘‌আমি এটার বিরোধী। কিন্তু আমার হাতে আর কোনও বিকল্প ছিল না।’‌ ’ এদিকে বুধবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানিয়েছেন, রাশিয়া সফলভাবে একটি পোসেইডন পারমাণবিক শক্তিচালিত সুপার টর্পেডোর পরীক্ষা সম্পন্ন করেছে। সামরিক বিশ্লেষকদের মতে, এই অস্ত্রটি বিশাল আকারের বিকিরণযুক্ত সমুদ্র তরঙ্গ সৃষ্টি করে উপকূলীয় অঞ্চলগুলোকে ভয়াবহভাবে ধ্বংস করার সক্ষমতা রাখে।বিবিসির প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্র সর্বশেষ ১৯৯২ সালে একটি পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালিয়েছিল। সাধারণত এ ধরনের পরীক্ষা নতুন অস্ত্রের কার্যক্ষমতা যাচাই এবং পুরনো অস্ত্রগুলো কার্যকর আছে কিনা তা নির্ধারণে সহায়তা করে। বিশ্লেষকরা মনে করছেন, প্রযুক্তিগত তথ্য সরবরাহের পাশাপাশি, এই পরীক্ষা রাশিয়া ও চীনের কাছে যুক্তরাষ্ট্রের শক্তি প্রদর্শনের কৌশলগত একটি উদ্যোগ। যুক্তরাষ্ট্র ১৯৪৫ সালের জুলাইয়ে নিউ মেক্সিকোর আলামোগোর্ডোতে ২০ কিলোটন ক্ষমতার একটি পারমাণবিক বোমা পরীক্ষা চালিয়ে পারমাণবিক যুগের সূচনা করে। এরপর ১৯৪৫ সালের আগস্টে জাপানের হিরোশিমা ও নাগাসাকি শহরে পারমাণবিক বোমা ফেলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাপ্তি ঘটায়। সুএঃ বিবিসি
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ‘দি ডেইলী পেনব্রীজ’

এবার প্রতি লিটারে জ্বালানি তেলের দাম ২০ টাকা বাড়াল সরকার

কোটচাঁদপুরে ২০ পিস ইয়াবাসহ দুই কারবারি আটক

রাজধানীতে ন্যাম ভবন থেকে সাতক্ষীরা-৪ আসনের সাবেক এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

পাবনায় চাঞ্চল্যকর শিশু কলি ধর্ষণ-হত্যা বিচারের দাবিতে আদালত-ডিসি কার্যালয় ঘেরাও

ময়মনসিংহ জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

নতুন ওসি যোগদানের ২৪ ঘণ্টায় আওয়ামী লীগের ৯ নেতাকর্মী আটক

রাজধানীতে একাধিক বাসে আগুন: নতুন নির্দেশনা পরিবহন মালিক সমিতির

সিলেটে শাহজালাল (রহ.) মাজারে দানবাক্স ও ডেক খুলে মিলল প্রায় ৮৯ লাখ টাকা, সোনা ও ১৫ দেশের মুদ্রা

১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: আসিফ মাহমুদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চাইছে দুদক

১০

মানিকগঞ্জে স্ত্রী-সন্তানকে হত্যার পর স্বামীর আত্মহত্যা

১১

জামালপুর শহরে মধ্যরাতে নিষিদ্ধ সংগঠন যুবলীগের ব্যানারে পলাতক নেতাকর্মীদের মিছিল

১২

ভোলায় জমি বিরোধে বৃদ্ধা মমতাজ বেগম হত্যা: প্রধান দুই আসামি গ্রেপ্তার

১৩

রাজধানীর বিভিন্ন স্হানে ককটেল বিস্ফোরণ ও বাসে আগুন

১৪

কর্মস্থল ফেলে রাজশাহীতে নারীসহ আটক ওসি মাহবুব, নেপথ্যে ৬ষ্ঠ স্ত্রী আন্নী আক্তার

১৫

গণমাধ্যমকর্মীদের ফোন রিসিভ করে কোান তথ্য দিতে নারাজ কোটচাঁদপুর থানার নবাগত ওসি

১৬

নেত্রকোনার রবিউল ৯৩ বাাবার সন্তান

১৭

শুনানিতে অস্বাভাবিক আচরণ, আইনজীবীর ডোপ টেস্টের নির্দেশ

১৮

সিলেট মহানগর বিএনপির ৩ প্রবাসী উপদেষ্টার পদ স্থগিত

১৯

নিমরাজি নিমের ছায়া বাংলা জুড়ে” স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন ভিনগোলার্ধের বৃক্ষরোপন কর্মসূচী অনুষ্ঠিত

২০

Design & Developed by BD IT HOST