আশিক চৌধুরী, যাকে নিয়ে এত আলোচনা - দৈনিক অভিযোগ বার্তা
নিউজ এডিটর
১০ এপ্রিল ২০২৫, ৯:৫৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

আশিক চৌধুরী, যাকে নিয়ে এত আলোচনা

অভিযোগ বার্তা ডেস্কঃ

অজানাকে জানা আর অসম্ভবকে সম্ভব করার তীব্র বাসনা থাকে মানুষের মধ্য। তবে সেই বাসনাটা কারও মধ্যে একটু বেশিই প্রবল। যার একটি বড় দৃষ্টান্ত বাংলাদেশের আশিক চৌধুরী। পাখির মতো আকাশে উড়ে মেঘের ভাঁজে ঘুরে বেরিয়ে অনেক আগেই পরিচিতি পান পাইলট পরিবারের সন্তান আশিক।

পেশায় ব্যাংকার হলেও রপ্ত করেন বিমান চালানো। অন্তত অর্ধশত বার ঝাঁপ দেন হাজার ফুট উচ্চতার বিমান থেকে। অর্জন করেছেন স্কাইডাইভারের সার্টিফিকেটও। এর মধ্যে প্রায় ৪২ হাজার ফুট উঁচুতে উড়ে যাওয়া বিমান থেকে শূন্যে লাফ দিয়ে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে ঠাঁই করে করেন নেন নিজের নাম।

এসব কিছু ছাপিয়ে নতুন করে অন্য কারণে আশিক চৌধুরীর নাম সামনে এসেছে। আওয়ামী লীগ সরকারের পতনের পর গত সেপ্টেম্বরে বিডার নির্বাহী চেয়ারম্যান হিসেবে নিয়োগ পান আশিক চৌধুরী। দায়িত্ব পাওয়ার পর কর্মদক্ষতা, উপস্থাপনা শৈলী ও যোগ্যতা নিয়ে মানুষের মন জয় করে ফেলেছেন ৪১ বছর বয়সী আশিক।

বুধবার (৯ এপ্রিল) বিনিয়োগ সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তথ্যবহুল ও সাবলীল ভাষায় প্রেজেন্টেশন দিয়ে দেশের সম্ভাবনাময়ী খাতগুলো তুলে ধরেন তিনি। তার বক্তব্যের ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে মুহূর্তের মধ্যেই তা ভাইরাল হয়। বিলাসবহুল জীবন ছেড়ে দেশের প্রয়োজনে নিজেকে নানাভাবে উপস্থাপন করা আশিকের প্রশংসায় পঞ্চমুখ নেটিজেনরা। আশিক চৌধুরীকে নিয়ে জানার আগ্রহ বেড়ে যায় সামাজিক মাধ্যমে ব্যবহারকারীদের।

কে এই আশিক-ঃ

চাঁদপুরে জন্ম আশিক চৌধুরীর। তবে ‍বাবার পোস্টিংয়ের কারণে শৈশব কাটে যশোরে। স্কুল-কলেজের পাঠ চুকিয়েছেন সিলেট ক্যাডেট কলেজে। এইচএসসি পাস করে ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটে (আইবিএ)।

ব্রিটিশ আমেরিকান টোব্যাকোতে অঞ্চলিক অফিসার হিসেবে যোগ দেওয়ার মধ্য দিয়ে ২০০৭ সালের ফেব্রুয়ারি কর্মজীবন শুরু করেন আশিক চৌধুরী। ২০০৭ সালের আগস্ট মাসে তিনি স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকে যোগ দেন এবং সেখানে ২০১১ সালের মার্চ পর্যন্ত লেন্ডিং স্ট্র্যাটেজি এবং ফিন্যান্সিয়াল প্ল্যানিং বিভাগে ম্যানেজার হিসেবে কাজ করেন। তিনি দ্য বেঞ্চ নামে বাংলাদেশের প্রথম স্পোর্টস বার সহ-প্রতিষ্ঠা করেন।

২০১২ সালের অক্টোবরে মাসে আশিক লন্ডনে আমেরিকান এয়ারলাইন্সে ফিন্যান্সিয়াল ও স্ট্র্যাটেজিক এনালিস্ট হিসেবে যোগ দেন এবং মে ২০১৯-এ ইউরোপ ও এশিয়ার ফাইন্যান্স প্রধান হিসেবে পদত্যাগ করেন। বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসে ভিজিটিং প্রফেসর হিসেবেও কর্মরত ছিলেন। তিনি গ্রামীণ টেলিকম ট্রাস্টের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন।

সিঙ্গাপুরে বহুজাতিক দ্য হংকং অ্যান্ড সাংহাই ব্যাংকিং করপোরেশনের (এইচএসবিসি) রিয়েল অ্যাসেট ফাইন্যান্স বিভাগের সহযোগী পরিচালক ছিলেন। অফিস সিঙ্গাপুরে হলেও মাসের বড় একটা সময় কাটে বাংলাদেশ ও ভারতে। তিনি বাংলাদেশ ব্রিটিশ কাউন্সিল থেকে পেশাগত কৃতিত্বের জন্য অ্যাওয়ার্ড পান। ২০২৪ সালের অক্টোবর পর্যন্ত তিনি ইনফ্রাস্ট্রাকচার ফাইন্যান্স ইনভেস্টমেন্ট ব্যাংকিংয়ের সহযোগী পরিচালক ছিলেন।

ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর ২০২৪ সালের সেপ্টেম্বরে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান হিসেবে নিয়োগ পান আশিক। এছাড়াও বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান পদে নিযুক্ত হন। গত ৭ এপ্রিল তাকে প্রতিমন্ত্রীর মর্যাদা দেওয়া হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাল কাগজ ও মিথ্যা মামলায় হয়রানির অভিযোগে লোহাগাড়ায় সংবাদ সম্মেলন

ওসমান হাদি’র হামলাকারীরা সীমান্ত দিয়ে পালিয়েছে কিনা তা নিশ্চিত নয়,বিজিবি

ময়মনসিংহের ভ্যাট দিবস উপলক্ষে বক্তব্য রাখছেন ময়মনসিংহের দায়িত্বপ্রাপ্ত বিভাগীয় কমিশনার মিইজ ফারাহ শাম্মী

মেলান্দহে দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে শুকনো খাবার, ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ

ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে হয় নিরাপদ নরমাল ডেলিভারি, সচেতন হোন, দালালের ফাঁদে পা দেবেন না!

শহীদ মুক্তিযুদ্ধাারা জাতির শ্রেষ্ঠ সন্তান চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন

সারা দেশের ন্যায় বালিয়াডাঙ্গীতে ও শহীদ বুদ্ধিজীবী দিবসে শ্রদ্ধা নিবেদন ও আলোচনা সভা অনুষ্ঠিত

র‌্যাব-১৪ এর অভিযানে আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় চক্র আটক -৬

জামালপুরে বাজার বন্ধ রেখে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে কৃষি বাজার ব্যবসায়ীদের বিক্ষোভ

চিএ নায়িকা পলি এবার নির্বাচন করছেন

১০

বিএনপি নেতা ও সাবেক উপজেলা চেয়ারম্যান রউফ তালুকদারের ইসলামী আন্দোলন বাংলাদেশে যোগদান

১১

ব্রিটিশ বাংলা ওয়েলফেয়ার ট্রাস্টের ফ্রি মেডিকেল ক্যাম্পে চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন 

১২

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল

১৩

তরী বাংলাদেশ এর আয়োজনে ‘মুক্তিযুদ্ধ ও বাংলাদেশের নদ-নদী’ শীর্ষক আলোচনা সভা

১৪

ওসমান হাদি ও এরশাদ উল্লাহ’র উপর গুলির ঘটনায় ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপি’র বিক্ষোভ

১৫

বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে হরিরামপুরে ঐতিহ্যবাহী ইব্রাহিমপুর ঈশ্বর চন্দ্র উচ্চ বিদয়ালয়ের শত বর্ষ উদযাপিত

১৬

৯৯৯-এ কল: ডিবি পুলিশের অভিযানে অপহৃত কিশোরী উদ্ধার, অপহরণকারী গ্রেপ্তার

১৭

স্পর্শকাতর মামলার রহস্য উদঘাটনে ময়মনসিংহ পিবিআই পুলিশ সুপার কর্তৃক কর্মকর্তারা পুরস্কৃত

১৮

তারেক রহমানের দেশে ফেরার তারিখ জানালেন – মির্জা ফখরুল

১৯

পিনাকী ভট্টাচার্য যে মন্তব্য করেছেন – হাদিকে কে গুলি করছে

২০

Design & Developed by BD IT HOST