নিউজ এডিটর
১৯ ফেব্রুয়ারী ২০২৬, ২:২৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

অন্তবর্তী সরকারের সময় সম্পাদিত চুক্তি খতিয়ে দেখা দরকার: ড. দেবপ্রিয় ভট্টাচার্য

নিজস্ব প্রতিনিধিঃ বিগত অন্তর্বর্তী সরকার বিদেশের সঙ্গে যেসব জানা-অজানা চুক্তি করেছে, সেগুলো খতিয়ে দেখতে হবে বলে মন্তব্য করেছেন সিপিডির সম্মাননীয় ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য। তিনি বলেছেন, বর্তমান সরকারের পরিকল্পনার সঙ্গে সেসব সামঞ্জস্যপূর্ণ কি না, সেটা যাচাই করা দরকার। এমনকি প্রয়োজনে বাদ দেওয়ার পরামর্শও দেন তিনি। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সকালে রাজধানীতে নাগরিক প্ল্যাটফর্মের এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। ড. দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, নতুন সরকার এলডিসি উত্তরণ পেছাতে উদ্যোগী হতে পারে, তাহলে অন্তর্বর্তী সরকারের নানা সিদ্ধান্তও খতিয়ে দেখতে পারে। এ জন্য আলাদা ‘ট্রানজিশন দল’ করা যেতে পারে। এরই মধ্যে এলডিসি উত্তরণ পেছাতে নিউইয়র্কে জাতিসংঘ সদরদপ্তরে গতকাল চিঠি পাঠানো হয়েছে। তিনি আরও বলেন, কিছুটা দম নিতে হবে সরকারকে। সিদ্ধান্ত নিতে হবে তারা কি স্প্রিন্ট করবে, নাকি ম্যারাথনে দৌড়াবে? ১৮০ দিনের পরিকল্পনার আগে ধৈর্য ধরতে হবে। এই অর্থবছরে কিছু করা ঠিক হবে না। ড. দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, বিগত অন্তর্বর্তী সরকারের বড় ব্যর্থতা, তারা তাদের অর্থনৈতিক সংস্কারের কোনো কৌশলপত্র দেখাতে পারেনি। শেষ মুহূর্তে পরিকল্পনামন্ত্রী একটি প্রতিবেদন তৈরির কথা বলে বিদায় নিয়েছেন।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেলান্দহের মাহমুদপুর ইউনিয়ন বিএনপি সভাপতির গরু জবাই করে ভুরি ভোজ,আগাম নির্বাচনী প্রচারে নিজেকে চেয়ারম্যান প্রার্থী হিসেবে ঘোষণা 

১

ডিবি পুলিশের ‘মাদক কারবার’ নিয়ে সংবাদ, সাংবাদিককে ‘প্রাণনাশের হুমকি’

২

বারবার গ্রেপ্তার, তবুও বহাল তবিয়তে মাদক ডিলার মহসিন!

৩

মানসিকতা পরিবর্তন করে শুদ্ধ রাজনীতির চর্চা করার আহ্বান: ইকবাল আহমেদ লিটন

৪

সেলাই মেশিনকে আয়ের উৎস হিসেবে কাজে লাগানোর আহ্বান তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর

৫

চট্টগ্রামে দেশের প্রথম সাইকেল ট্র্যাকের উদ্বোধন

৬

মেলান্দহে মফস্বল সাংবাদিক ওয়েলফেয়ার সোসাইটির নতুন কমিটি: আতাউর সভাপতি, ইমরান সম্পাদক ও রুহুল সাংগঠনিক সম্পাদক

৭

১৬ লাখ টাকার ভারতীয় বিড়িসহ কাভার্ডভ্যান জব্দ, শাহপরাণে গ্রেফতার ১

৮

মফস্বল সাংবাদিক ওয়েলফেয়ার সোসাইটির চেয়ারম্যান খন্দকার আমিনুর রহমান, সিনিয়র ভাইস চেয়ারম্যান এস এম ফিরোজ আহামেদ নির্বাচিত

৯

ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস ট্রেনের কাউন্টারের স্টাফদের আবারও রক্তক্ষয়ী হামলা, টিকিট বই ও টাকা লুট, আহত ১

১০

স্টেলিং তারিয়াং গোয়াইনঘাট উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব মনোনীত

১১

সিলেটে অনলাইনে ছাড়ার মুহূর্তেই উধাও ট্রেনের টিকিট: কালোবাজারির সন্দেহে পিবিআইয়ের তদন্ত

১২

স্ত্রী চাওয়ামাত্রই দিতে হবে দেনমোহর, বিচ্ছেদ বা মৃত্যুর অপেক্ষা নয়: হাইকোর্ট

১৩

পদ্মা-মেঘনায় আজ মধ্যরাত থেকে ২২ দিন ইলিশ ধরা বন্ধ

১৪

দিনাজপুরের ঘাষিপাড়া থেকে ঢালিউড রাজত্ব: ফিরে দেখা জনপ্রিয় চিত্রনায়িকা রাণীর গল্প

১৫

শিঙি মাছের মাথায় ‘আল্লাহু’ লেখা! জলপাইগুড়িতে চাঞ্চল্য, দেখতে উপচে পড়া ভিড়

১৬

সবার সহযোগিতায় এবারও আনন্দঘন পরিবেশে শারদীয় দুর্গোৎসব সম্পন্ন হবে

১৭

কোটচাঁদপুরে মানুষের ভালোবাসা ও সফলতার স্বাক্ষর রেখে নতুন কর্মস্থলে সোহেল রানা

১৮

পাবনার আমিনপুরে নিখোঁজের পরদিন হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার

১৯

বাগমারায় অধ্যক্ষের বিরুদ্ধে মানববন্ধনের প্রতিবাদে পাল্টা মানববন্ধন

২০

Design & Developed by BD IT HOST