নিউজ এডিটর
১৭ সেপ্টেম্বর ২০২৬, ৬:১৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

আসসালামু আলাইকুম ’ ও ‘ইনশাআল্লাহ’ বলায়  হলেন বদলি

আন্তর্জাতিক ডেস্কঃ ভারতে সামাজিক যোগাযোগমাধ্যমে শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহ দিতে একটি ভিডিও পোস্ট করে বদলি হয়েছেন নারী আইপিএস কর্মকর্তা বুশরা বানু। ভিডিওর শুরুতে ‘আসসালামু আলাইকুম’ এবং ‘ইনশাআল্লাহ’ শব্দ ব্যবহারের বিষয়টি নিয়ে আপত্তি ওঠার পর পশ্চিমবঙ্গের খড়্গপুরের অতিরিক্ত পুলিশ সুপারের পদ থেকে তাকে বদলি করা হয়েছে।সোমবার (১৪ সেপ্টেম্বর) তাকে এই বদলির মুখে পড়তে হয়। ঘটনার সূত্রপাত বুশরা বানুর সামাজিক যোগাযোগমাধ্যম এক্স হ্যান্ডলে একটি ভিডিও পোস্টকে কেন্দ্র করে। ভিডিওতে তিনি জানান, পিএইচডি শেষ করে সৌদি আরবের চাকরি ছেড়ে দেশে ফেরার পর আলিগড় মুসলিম ইউনিভার্সিটির একটি কোচিং একাডেমি তাকে সিভিল সার্ভিস পরীক্ষার প্রস্তুতিতে গুরুত্বপূর্ণ সহায়তা করেছিল। ওই একাডেমিতে বই, মক টেস্টসহ বিভিন্ন ধরনের সুযোগ-সুবিধা পাওয়ার কথা উল্লেখ করে বুশরা বানু অন্য শিক্ষার্থীদেরও সেখান থেকে সহায়তা নেওয়ার পরামর্শ দেন। তবে ভিডিওর শুরুতে ইসলামিক অভিবাদন ব্যবহারের বিষয়টি নিয়ে আপত্তি তোলে ‘হিন্দু লিগাল ফান্ড’ নামের একটি ডানপন্থি সংগঠন। পশ্চিমবঙ্গের স্বরাষ্ট্র সচিবের কাছে দেওয়া অভিযোগে সংগঠনটি দাবি করে, ভিডিওতে জাতীয় স্লোগানের পরিবর্তে ‘আসসালামু আলাইকুম’ ও ‘ইনশাআল্লাহ’র মতো শব্দ ব্যবহার করা হয়েছে। সরকারি পদে থাকা একজন কর্মকর্তার জনসমক্ষে নিরপেক্ষ থাকা এবং জাতীয় অভিব্যক্তি ব্যবহার করা উচিত বলেও অভিযোগে দাবি করে সংগঠনটি। এরপর বুশরা বানুকে খড়্গপুরের অতিরিক্ত পুলিশ সুপারের পদ থেকে বদলি করা হয়। ঘটনাটি সামনে আসার পর সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে তীব্র আলোচনা ও সমালোচনা। একদল মানুষ বুশরা বানুর ব্যবহৃত সম্ভাষণ নিয়ে প্রশ্ন তুলেছেন। অন্যদিকে, অনেকে বিষয়টিকে ভিন্নভাবে দেখছেন। তাদের প্রশ্ন, অন্যান্য ধর্মের কর্মকর্তারা বিভিন্ন ধর্মীয় স্লোগান বা আচার ব্যবহার করলেও যদি তা নিয়ে আপত্তি না ওঠে, তাহলে একজন মুসলিম কর্মকর্তার ব্যবহৃত শান্তির সম্ভাষণ নিয়ে কেন প্রশ্ন উঠবে? বৈচিত্র্যময় ভারতে বিভিন্ন ধর্ম ও সংস্কৃতির মানুষের সহাবস্থানই দেশের অন্যতম শক্তি-এমন মতও প্রকাশ করেছেন অনেকে। সূত্র: টাইমস অব ইন্ডিয়া
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেত্রকোনার রবিউল ৯৩ বাাবার সন্তান

শুনানিতে অস্বাভাবিক আচরণ, আইনজীবীর ডোপ টেস্টের নির্দেশ

সিলেট মহানগর বিএনপির ৩ প্রবাসী উপদেষ্টার পদ স্থগিত

নিমরাজি নিমের ছায়া বাংলা জুড়ে” স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন ভিনগোলার্ধের বৃক্ষরোপন কর্মসূচী অনুষ্ঠিত

ঘাটাইলে কিস্তি ক্রেতা সুরক্ষা প্রকল্পে আর্থিক সহায়তা প্রদান করলেন ওয়ালটন

বানিজ্য মন্ত্রী’র গাড়ি আটকে দিলেন টিসিবির ডিলার’রা

জৈন্তা সেন্ট্রাল হাসপাতালে চিকিৎসকের চরম অবহেলা: ভুল সেলাইয়ে প্রসূতি চিরতরে পঙ্গু, নবজাতকের মৃত্যু

নিরাপদ ও ধূমপানমুক্ত যাত্রীসেবা দেওয়াই সড়কপথে শেরপুর ট্রাভেলসের লক্ষ্য 

আমি ডিলার ” গাঁজা-ইয়াবাা ” ফ্রি দেবা চেয়ারম্যান হলে

আসসালামু আলাইকুম ’ ও ‘ইনশাআল্লাহ’ বলায়  হলেন বদলি

১০

রাজধানীতে আওয়ামী লীগ নেতা ও সাবেক প্যানেল মেয়র শওকত আলী গ্রেপ্তার

১১

নগরের মুনছুরাবাদে ডেঙ্গু প্রতিরোধে অভিযান, ৪ জনকে ৩৫ হাজার টাকা জরিমানা 

১২

তিতাস রক্ষায় দখল-দূষণ ও অবৈধ বালু উত্তোলন বন্ধের আহ্বান

১৩

দোকানের দখলে গুরকচি বাজারের যাত্রী ছাউনি, চরম ভোগান্তিতে যাত্রীরা

১৪

সরকারি চাকরিজীবীদের এবার টানা ৫ দিনের ছুটি কাটানোর সুযোগ

১৫

সিলেটে এসে রাষ্ট্রপতি শাহজালালের (র.) মাজার জিয়ারত করলেন

১৬

দ্বিতীয় ধাপে মেলান্দহে ইউপি নির্বাচন ১৩ ডিসেম্বর: মাহমুদপুরে জনপ্রিয়তার শীর্ষে জিএস রুনু তালুকদার

১৭

প্রথমবার সিলেটে যাচ্ছেন রাষ্ট্রপতি: নজিরবিহীন প্রস্তুতি ও নিশ্ছিদ্র নিরাপত্তা

১৮

নবম জাতীয় পে-স্কেল নিয়ে জানানো হলো নতুন সিদ্ধান্ত

১৯

ইউনিয়ন পরিষদ নির্বাচন সাত ধাপের পরিকল্পনা ইসির, প্রথম পর্যায় ১২ নভেম্বর

২০

Design & Developed by BD IT HOST