নিউজ এডিটর
১৭ সেপ্টেম্বর ২০২৬, ৬:৪০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

আমি ডিলার ” গাঁজা-ইয়াবাা ” ফ্রি দেবা চেয়ারম্যান হলে

নোয়াখালী প্রতিনিধিঃ নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় ‘আমি চেয়ারম্যান হলে সবার ঘরে ঘরে বিনা টাকায় গাঁজা-ইয়াবা ফ্রি দেবো’ এমন ঘোষণা সংবলিত পোস্টারে ছেয়ে গেছে পুরো ইউনিয়ন। পোস্টারে ছবি ও নাম রয়েছে সিরাজপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি খোকনের। তবে তিনি বলছেন, এ পোস্টার তিনি লাগাননি। এটি জামায়াতের ষড়যন্ত্র বলে দাবি তার। সোমবার (১৪ সেপ্টেম্বর) রাত থেকে উপজেলার সিরাজপুরে এমন পোস্টার বিভিন্ন দেয়ালে দেখা যাচ্ছে। দেয়ালে দেয়ালে লাগানো ওই পোস্টারে লেখা হয়, ‘আসন্ন ১নং সিরাজপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে আমি গাঁজার ডিলার (খোকন) চেয়ারম্যান প্রার্থী হয়েছি। আমি কথা দিচ্ছি, আমি চেয়ারম্যান হিসেবে জয়ী হলে সবার ঘরে ঘরে বিনা টাকায় গাঁজা-ইয়াবা ফ্রিতে দেবো।’ পোস্টারে ‘বেকারের জন্য গাঁজা ভাতা, মাদকসেবীদের জনা বিশেষ কার্ড, স্কুল-কলেজের সামনে ফ্রি সাপ্লাই, থানা-পুলিশ আমার ভাই, উন্নয়ন হবে, আগে চাঁদা হবে’ এমন স্লোগান লেখা রয়েছে। এদিকে এমন পোস্টারের ছবি স্যোশাল মিডিয়ায় পোস্ট করে নানা মতামত দিয়েছেন নেটিজেনরা। এমন পোস্টার নিয়ে ফেসবুক পোস্টে বেলাল হোসেন অপেল নামের এক তরুণ লেখেন, আর কি বলবো। এসময় কামাল নামে একজন লেখেন, মাদক কত এভেইল হলে এমন পোস্টার করা হয়। সজিব মাহমুদ নামের একজন লেখেন, এটি প্রতিহিংসা থেকে হতে পারে। পোস্টারে নিজের নাম ব্যবহারের বিষয়ে সিরাজপুর ৮নং ওয়ার্ড যুবদলের সভাপতি খোকন বলেন, ৫ দিন আগে আমার ছেলেকে চড় মারে ইউনিয়ন জামায়াতের আমির হাসেমের ছেলে। তা নিয়ে আমি প্রতিবাদ করি। মামলা করার প্রস্তুতি নিয়েছি। তা দেখে তারা আমার বিরুদ্ধে অপপ্রচার করছে। আমি সিসিটিভি ফুটেজ নিচ্ছি, যারা জড়িত তাদের বিরুদ্ধে মামলা করবো। কোম্পানীগঞ্জ থানার ওসি নুরুল হাকিম বলেন, এ ঘটনার সত্যতা যাচাই করা হচ্ছে। সত্যতা অনুযায়ী আইনি ব্যবস্থা নেওয়া হবে।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমি ডিলার ” গাঁজা-ইয়াবাা ” ফ্রি দেবা চেয়ারম্যান হলে

আসসালামু আলাইকুম ’ ও ‘ইনশাআল্লাহ’ বলায়  হলেন বদলি

রাজধানীতে আওয়ামী লীগ নেতা ও সাবেক প্যানেল মেয়র শওকত আলী গ্রেপ্তার

নগরের মুনছুরাবাদে ডেঙ্গু প্রতিরোধে অভিযান, ৪ জনকে ৩৫ হাজার টাকা জরিমানা 

তিতাস রক্ষায় দখল-দূষণ ও অবৈধ বালু উত্তোলন বন্ধের আহ্বান

দোকানের দখলে গুরকচি বাজারের যাত্রী ছাউনি, চরম ভোগান্তিতে যাত্রীরা

সরকারি চাকরিজীবীদের এবার টানা ৫ দিনের ছুটি কাটানোর সুযোগ

সিলেটে এসে রাষ্ট্রপতি শাহজালালের (র.) মাজার জিয়ারত করলেন

দ্বিতীয় ধাপে মেলান্দহে ইউপি নির্বাচন ১৩ ডিসেম্বর: মাহমুদপুরে জনপ্রিয়তার শীর্ষে জিএস রুনু তালুকদার

প্রথমবার সিলেটে যাচ্ছেন রাষ্ট্রপতি: নজিরবিহীন প্রস্তুতি ও নিশ্ছিদ্র নিরাপত্তা

১০

নবম জাতীয় পে-স্কেল নিয়ে জানানো হলো নতুন সিদ্ধান্ত

১১

ইউনিয়ন পরিষদ নির্বাচন সাত ধাপের পরিকল্পনা ইসির, প্রথম পর্যায় ১২ নভেম্বর

১২

‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ স্লোগানে বড়গাছী স্কুল অ্যান্ড কলেজে বৃক্ষরোপণ

১৩

ব্রাহ্মণবাড়িয়ায় যুবদল নেতার ফোন না ধরায় তিতাস কমিউটারের কাউন্টার ম্যানেজার ও স্টাফকে মারধর করার অভিযোগ

১৪

মেলান্দহে জমিদান করেও মিলছে না রাস্তা: সাবেক চেয়ারম্যানের পুরোনো রাস্তা আটকে জনভোগান্তি

১৫

চট্টগ্রামকে ক্লিন সিটি হিসেবে গড়তে চসিকের পরিচ্ছন্ন বিভাগকে কাজ করার নির্দেশ- চসিক মেয়র

১৬

মানিকগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার ৫

১৭

তামাবিল স্থলবন্দরে চাঁদাবাজি ও মানবপাচারের রাজত্ব: অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার দাবি

১৮

উত্তরায় শিক্ষা প্রতিষ্ঠানের পাশে ‘ক্যাম্প-ফায়ার’ বার: অবৈধ মদ ও অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগে ফুঁসে উঠছেন স্থানীয়রা

১৯

নলছিয়া বানাবাধায় জিএস রুনু তালুকদারের বিশাল নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত

২০

Design & Developed by BD IT HOST