নিউজ এডিটর
৪ ডিসেম্বর ২০২৫, ৫:৩৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ইতিহাস গড়ল দক্ষিণ আফ্রিকা ভারতের বিপক্ষে দুর্দান্ত জয়

স্পোর্টস ডেস্কঃভারতের বিপক্ষে রেকর্ড জয়ে ইতিহাস গড়ল দক্ষিণ আফ্রিকা ওয়ানডে সিরিজ বাঁচাতে ভারতের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে জয় ছাড়া বিকল্প ছিল না দক্ষিণ আফ্রিকার। সেটি প্রোটিয়ারা খুবই সফলভাবে করেছে। বিরাট কোহলি এবং ঋতুরাজ গায়কোয়াড়ের সেঞ্চুরিতে ভারতের দেওয়া বিশাল ৩৫৯ রানের লক্ষ্য তাড়া করে জিতে নিয়েছে এইডেন মার্করামের নেতৃত্বাধীন দক্ষিণ আফ্রিকা।এই জয়ে প্রোটিয়ারা ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ রান তাড়া করে জয়ের কীর্তি গড়েছে। সিরিজের তৃতীয় ম্যাচের আগে দুই দলের অবস্থান এখন ১-১ সমতায়।রায়পুরে প্রথমে ব্যাট করতে নেমে ভারত নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেট হারিয়ে ৩৫৮ রান সংগ্রহ করে। দলের পক্ষে বড় অবদান আসে বিরাট কোহলি ও ঋতুরাজ গায়কোয়াড়ের ব্যাট থেকে।শুরুটা ভারতের জন্য কিছুটা ধীরগতিতে হলেও কোহলি ও গায়কোয়াড় তৃতীয় উইকেটে ঝোড়ো জুটি গড়ে দলের স্কোর বড় করেন। এই জুটির মধ্যে গায়কোয়াড় ৮৩ বলে ১০৫ রান করে ক্যারিয়ারের প্রথম ওয়ানডে সেঞ্চুরি পূর্ণ করেন। একইভাবে বিরাট কোহলি ৯০ বলে ১০২ রান করে আরেকটি সেঞ্চুরি তুলে দলের লিড আরও শক্তিশালী করেন।শেষ দিকে অধিনায়ক লোকেশ রাহুল অপরাজিত ৬৬ রান এবং রবীন্দ্র জাদেজা ২৪ রানে অপরাজিত থেকে দলকে ৩৫৮ রানের বিশাল স্কোরে পৌঁছে দেন।৩৫৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে দক্ষিণ আফ্রিকার শুরুটা মসৃণ হয়নি। মাত্র ২৬ রানে কুইন্টন ডি কক আউট হয়ে যান। এরপর দ্বিতীয় উইকেটে ১০১ রানের জুটি গড়ে এইডেন মার্করাম ও টেম্বা বাভুমা দলকে সাময়িক শান্তি দেন। তবে ৪৮ বলে ৪৬ রান করে বাভুমা ফেরেন।এরপর মার্করাম ও ম্যাথিউ ব্রিটজে দলের জয়ের আশা জাগান। ৮৭ বলে সেঞ্চুরি করে ১১০ রানে ফেরেন মার্করাম। ইনিংসে তার ছিল ১০টি চার ও ৪টি ছয়। ব্রিটজে ৪৯ বলে হাফ সেঞ্চুরি তুলে দলের জয়ের পথে অবদান রাখেন। ডেওয়াল্ড ব্রেভিসও দ্রুত ৩৩ বলে হাফ সেঞ্চুরি করেন, তবে ৫৪ রান করে ফিরে যান।পঞ্চম উইকেটে বিপদ সৃষ্টি হয় ৩১৯ রানে, যেখানে দ্রুত উইকেট হারিয়ে ম্যাচ কিছুটা উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে। ইয়ানসেন এবং টনি ডি জর্জি দ্রুত আউট হলেও শেষ দিকে করবিন বশ ১৫ বলে ২৬ রানে অপরাজিত এবং কেশাব মহারাজ ১৪ বলে ১০ রানে অপরাজিত থেকে দলকে ভারতের বিপক্ষে ইতিহাসের সেরা জয়ের লক্ষ্য পূর্ণ করতে সাহায্য করেন।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ওসি খাইরুল আলম ৫১দিনের মাঝে বদলি 

১

হরিরামপুরে ভোক্তা অধিকারের অভিযান চার প্রতিষ্ঠানকে জরিমানা

২

গাবতলীতে বাসচাপায় দুই নারীর করুণ মৃত্যু, চালক-সহকারী আটক

৩

গ্রিসে টিকটকে ভিডিও প্রচারের জেরে বহিষ্কার: বাংলাদেশিসহ ফেরত পাঠানো হলো ৫০ অভিবাসী

৪

সীমান্তে নজরদারি বাড়ানোর নির্দেশ, নাশকতা ঠেকাতে মাঠে অতিরিক্ত পুলিশ

৫

গোয়াইনঘাটে পিকআপ চাপায় সিএনজি চালক নিহত, আহত ৩

৬

বালিয়াডাঙ্গীতে কলেজের ফটকে তালা, ছাত্রলীগ নেতা আটক

৭

হরিরামপুরে মসজিদের ভেতরে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে আটক

৮

মালয়েশিয়ার বিপক্ষে বিশাল জয় বাংলাদেশের যুবাদের সেমিফাইনাল নিশ্চিত

৯

মানিকগঞ্জে দফায় দফায় ককটেল বিস্ফোরণ: বিএনপির বিক্ষোভ, আটক ২

১০

নান্দিনা বাজারে যৌথ অভিযান: ভেজাল মশলা বিক্রির দায়ে ৪ জনের কারাদণ্ড ও জরিমানা

১১

আওয়ামী লীগ নেতার বাড়িতে ইউনিয়ন বিএনপির সভাপতির মসজিদ উদ্বোধনের আড়ালে উঠান বৈঠক: মেলান্দহে তৃণমূল নেতাকর্মীদের তীব্র ক্ষোভ

১২

প্রথম ধাপে ১ হাজার ৫০টি ইউপি নির্বাচনের পরিকল্পনা ইসি’র, বাদ পড়ছে ইভিএম

১৩

জনপ্রিয়তা ও জনসমর্থনই হবে দলীয় মনোনয়ন পাওয়ার মূল মাপকাঠি- মোস্তাফিজুর রহমান বাবুল এমপি

১৪

হরিরামপুরে জমি নিয়ে বিরোধে প্রাণ গেল নারীর, আটক ১

১৫

জাফলংয়ে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে আসামপাড়া গ্রামে চলছে অবৈধ বালু উত্তোলনের তাণ্ডব, নেপথ্যে মোতালেব-জয়নাল সিন্ডিকেট

১৬

ময়মনসিংহ জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

১৭

বালিয়াডাঙ্গীতে নানা আয়োজনে জাতীয় সমবায় দিবস পালিত

১৮

৩৫ টাকা কেজি দরে ৩ লাখ টন আমন ধান কিনবে সরকার, সংগ্রহ শুরু ১৪ নভেম্বর

১৯

বালিয়াকান্দিতে ফ্যামিলি কার্ড শুমারির সুপারভাইজার স্বেচ্ছাসেবক লীগ নেতার স্ত্রী

২০

Design & Developed by BD IT HOST