
গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি:
সিলেট জেলা বিএনপির ক্রীড়া সম্পাদক স্টেলিং তারিয়াং গোয়াইনঘাট উপজেলা ক্রীড়া সংস্থার নতুন সদস্য সচিব হিসেবে মনোনীত হয়েছেন।
ক্রীড়া ক্ষেত্রের উন্নয়ন ও সার্বিক কার্যক্রম বেগবান করার লক্ষ্যে তাকে এই দায়িত্ব প্রদান করা হয়।
মনোনীত হওয়ার পর এক প্রতিক্রিয়ায় স্টেলিং তারিয়াং জানান, গোয়াইনঘাট উপজেলার খেলাধুলার মানোন্নয়ন এবং তরুণ প্রজন্মকে ক্রীড়ামুখী করতে তিনি নিষ্ঠার সঙ্গে কাজ করে যাবেন। উপজেলা জুড়ে খেলাধুলার সুস্থ পরিবেশ ফিরিয়ে আনতে তিনি সকল স্তরের খেলোয়াড়, ক্রীড়া সংগঠক ও স্থানীয়দের সহযোগিতা কামনা করেন।
এদিকে স্টেলিং তারিয়াং গোয়াইনঘাট উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব মনোনীত হওয়ায় তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন সামাজিক ও ক্রীড়া সংগঠনের নেতৃবৃন্দ।
মন্তব্য করুন
Design & Developed by BD IT HOST