নিউজ এডিটর
৯ অক্টোবর ২০২৬, ১০:৩০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

চট্টগ্রামে দেশের প্রথম সাইকেল ট্র্যাকের উদ্বোধন

চট্টগ্রাম ব্যুরো:

চট্টগ্রাম নগরের বিমানবন্দর সড়কে (ভিআইপি রোড) বাংলাদেশের প্রথম সাইকেল ট্র্যাক উদ্বোধন করা হয়েছে। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) উদ্যোগে নির্মিত এই সাইকেল ট্র্যাকটি আজ শুক্রবার দুপুরে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন প্রধান অতিথি অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।

​অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অর্থ ও পরিকল্পনামন্ত্রী বলেন, “সাইকেল চালানো শুধু যাতায়াতের মাধ্যম নয়, এটি পরিবেশবান্ধব এবং শারীরিক সুস্থতা বজায় রাখার অন্যতম উপায়। নাগরিকদের জন্য নিরাপদ সাইক্লিং ও ওয়াকওয়ে তৈরি করা সরকারের দায়িত্বের অংশ।” তিনি নগরীর খালের দুই পাড়সহ বিভিন্ন এলাকায় পর্যায়ক্রমে আরও সাইকেল ট্র্যাক ও হাঁটার পথ নির্মাণের ওপর জোর দেন।

​সভাপতির বক্তব্যে চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, “প্রায় ৩ কিলোমিটার দীর্ঘ এই সাইকেল ট্র্যাকটি চট্টগ্রাম নগরের জন্য একটি গর্বের অর্জন। ট্র্যাকটির পাশাপাশি হাঁটার পথ নির্মাণ ও ফুলগাছ লাগিয়ে সৌন্দর্যবর্ধন করা হয়েছে।” তিনি এই নাগরিক সুবিধাগুলো রক্ষণাবেক্ষণ ও অবৈধ দখলমুক্ত রাখতে নিয়মিত তদারকির আশ্বাস দেন। এছাড়া, বিমানবন্দর সড়ক থেকে দেওয়ানহাট পর্যন্ত টেকসই আরসিসি সড়ক নির্মাণের পরিকল্পনার কথাও জানান মেয়র।

​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এরশাদ উল্লাহ, চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আবু সুফিয়ান এবং চট্টগ্রাম-১২ আসনের সংসদ সদস্য এনামুল হক এনাম। এছাড়া চট্টগ্রাম ওয়াসা ও চসিকের উর্ধ্বতন কর্মকর্তা, স্থানীয় সাইক্লিস্ট এবং রাজনৈতিক নেতৃবৃন্দ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রামে দেশের প্রথম সাইকেল ট্র্যাকের উদ্বোধন

১

মেলান্দহে মফস্বল সাংবাদিক ওয়েলফেয়ার সোসাইটির নতুন কমিটি: আতাউর সভাপতি, ইমরান সম্পাদক ও রুহুল সাংগঠনিক সম্পাদক

২

১৬ লাখ টাকার ভারতীয় বিড়িসহ কাভার্ডভ্যান জব্দ, শাহপরাণে গ্রেফতার ১

৩

মফস্বল সাংবাদিক ওয়েলফেয়ার সোসাইটির চেয়ারম্যান খন্দকার আমিনুর রহমান, সিনিয়র ভাইস চেয়ারম্যান এস এম ফিরোজ আহামেদ নির্বাচিত

৪

ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস ট্রেনের কাউন্টারের স্টাফদের আবারও রক্তক্ষয়ী হামলা, টিকিট বই ও টাকা লুট, আহত ১

৫

স্টেলিং তারিয়াং গোয়াইনঘাট উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব মনোনীত

৬

সিলেটে অনলাইনে ছাড়ার মুহূর্তেই উধাও ট্রেনের টিকিট: কালোবাজারির সন্দেহে পিবিআইয়ের তদন্ত

৭

স্ত্রী চাওয়ামাত্রই দিতে হবে দেনমোহর, বিচ্ছেদ বা মৃত্যুর অপেক্ষা নয়: হাইকোর্ট

৮

পদ্মা-মেঘনায় আজ মধ্যরাত থেকে ২২ দিন ইলিশ ধরা বন্ধ

৯

দিনাজপুরের ঘাষিপাড়া থেকে ঢালিউড রাজত্ব: ফিরে দেখা জনপ্রিয় চিত্রনায়িকা রাণীর গল্প

১০

শিঙি মাছের মাথায় ‘আল্লাহু’ লেখা! জলপাইগুড়িতে চাঞ্চল্য, দেখতে উপচে পড়া ভিড়

১১

সবার সহযোগিতায় এবারও আনন্দঘন পরিবেশে শারদীয় দুর্গোৎসব সম্পন্ন হবে

১২

কোটচাঁদপুরে মানুষের ভালোবাসা ও সফলতার স্বাক্ষর রেখে নতুন কর্মস্থলে সোহেল রানা

১৩

পাবনার আমিনপুরে নিখোঁজের পরদিন হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার

১৪

বাগমারায় অধ্যক্ষের বিরুদ্ধে মানববন্ধনের প্রতিবাদে পাল্টা মানববন্ধন

১৫

বিশ্ব শিক্ষক দিবসের র‍্যালিতে ‘শেখ হাসিনার বাংলাদেশ’ লেখা ব্যানার, প্রধান শিক্ষক আটক

১৬

ঘাটাইলে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইন-শৃক্ষলা সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত।

১৭

অর্থনৈতিক প্রবৃদ্ধি ও প্রচারবিমুখ মানবসেবায় অনন্য অবদান রাখছে ডেবোনেয়ার গ্রুপ

১৮

পুরুষ হওয়া যেন মহাপাপ’: দ্বিমুখী সামাজিক সংকটের চিত্র তুলে ধরলেন কলামিস্ট ইকবাল আহমেদ লিটন

১৯

শনিআখড়ার ঐতিহ্যবাহী ‘সূর্যবাণু’ রেস্তোরাঁয় খাবারের নিম্নমান ও গ্রাহকদের সাথে অসৌজন্যমূলক আচরণের অভিযোগ

২০

Design & Developed by BD IT HOST