ঈদের দিন সারা দেশে বৃষ্টি, শিলাবৃষ্টির পূর্বাভাস - দৈনিক অভিযোগ বার্তা    
নিউজ এডিটর
১৯ মার্চ ২০২৬, ১১:৫৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ঈদের দিন সারা দেশে বৃষ্টি, শিলাবৃষ্টির পূর্বাভাস

নিজস্ব প্রতিনিধিঃ

চাঁদ দেখাসাপেক্ষে দেশে আগামী শুক্রবার কিংবা শনিবার পবিত্র ঈদুল ফিতর উদযাপন হতে পারে। এ দুদিন দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও দমকাসহ ঝোড়ো হাওয়ার সম্ভাবনার কথা জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

সংস্থাটি বলছে,পবিত্র ঈদুল ফিতরের দিনসহ আগামী পাঁচদিনই দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে বজ্রসহ বৃষ্টি ও শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে।

বুধবার রাতে আবহাওয়াবিদ ড. ওমর ফারুক বলেন, আগামী পাঁচদিন সারা দেশে কমবেশি বৃষ্টি হবে। তবে আগামী শুক্র ও শনিবার বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এরপর ২২ মার্চ থেকে বৃষ্টি কিছুটা কমে আসতে পারে। তিনি বলেন, ঈদের দিন দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হলেও লাগাতার বৃষ্টির সম্ভাবনা নেই। বিচ্ছিন্নভাবে বৃষ্টি হতে পারে।

এদিকে গতকাল সন্ধ্যা ৬টায় আগামী ১২০ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসের বুলেটিনে বলা হয়, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

এ সময় বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এতে রাতের তাপমাত্রা কমতে পারে। এছাড়া আগামী ২৪ ঘণ্টায় দেশের আট বিভাগেই কমবেশি বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি এবং কোথাও কোথাও শিলাবৃষ্টির পূর্বাভাস দিয়েছে সংস্থাটি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মানিকগঞ্জে মোটরসাইকেল ও ইয়াবাসহ মাদক কারবারি আটক

ব্রাহ্মণবাড়িয়ায় শিশু গৃহপরিচারিকা নির্যাতন : অভিযুক্ত চিকিৎসক দম্পতি গ্রেপ্তার

আশুগঞ্জে পুলিশের চোখ ফাঁকি দিতে পারল না ‘মাদকবাহী’ মাইক্রোবাস: ২৫ কেজি গাঁজাসহ আটক ৩

আমবাটি জিয়াবাজারে শ্রমিক দলের উদ্যোগে মে দিবস পালিত

শ্রমিকদের অধিকার রক্ষায় রাজপথে আছি: মোস্তাফিজুর রহমান বাবুল এমপি

মানিকগঞ্জে সিপিবি’র মহান মে দিবসে শ্রমিকদের ন্যায্য দাবি ও শ্রমিকবান্ধব সরকার প্রতিষ্ঠার ডাক

সয়াবিন তেলের বাজারে হাহাকার; সরবরাহ ফেরাতে লিটারে বাড়ল ৪ টাকা

যশোরে রাতের আঁধারে মিছিল: সাবেক প্রতিমন্ত্রী ও ৫ এমপিসহ শতাধিকের বিরুদ্ধে মামলা

হালদায় শুরু হলো রূপালি ফসলের উৎসব: মা মাছের ‘নমুনা ডিম’ ছাড়ার মধ্য দিয়ে প্রতীক্ষার অবসান

রেকর্ড ভোটবঙ্গে নজর এখন ৪ মে-র দিকে-দেখুন শেষ মুহূর্তের বিশ্লেষণ

১০

জামিন পেয়েও মুক্তি মিলল না: জেলগেট থেকেই ফের গ্রেপ্তার আ.লীগ নেতা অরুন সাহা

১১

বালিয়াডাঙ্গীতে জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৬ উপলক্ষে পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত

১২

মানিকগঞ্জ বাসস্ট্যান্ডে র‍্যাবের অভিযান আটক ১২ দালাল

১৩

অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে পুলিশের ৪৮ ঘণ্টার আল্টিমেটাম প্রত্যাহার

১৪

দুই হত্যা মামলায় জামিন পেলেন আইভী, তবে মুক্তি মিলছে না এখনই

১৫

ওপেক ছাড়ছে আমিরাত: মধ্যপ্রাচ্যে নতুন মেরুকরণ ও জ্বালানি বাজারে অস্থিরতার শঙ্কা

১৬

হিন্দু–বৌদ্ধ–মুসলিম সবাই মিলে সম্প্রীতির চট্টগ্রাম গড়তে চাই চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন

১৭

মাদারগঞ্জে আদালতের রায় বাস্তবায়ন: উচ্ছেদ অভিযানে জমি বুঝে পেলেন মুরাদুজ্জামান

১৮

শহীদ বুদ্ধিজীবী অধ্যাপক লুৎফুর রহমান স্মারকগ্রন্থের প্রকাশনা উৎসব আয়োজন

১৯

মানিকগন্জে ভেজাল, মেয়াদোত্তীর্ণ ও অনিবন্ধিত ঔষধ বিক্রয় রোধে বিশেষ অভিযান

২০

Design & Developed by BD IT HOST