কর্মচারীর স্ত্রীকে হাত-পা বেঁধে যৌন নির্যাতনের অভিযোগ মালিকের বিরুদ্ধে - দৈনিক অভিযোগ বার্তা    
রাজশাহী ব্যুরো
১৪ মার্চ ২০২৪, ৬:৪৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কর্মচারীর স্ত্রীকে হাত-পা বেঁধে যৌন নির্যাতনের অভিযোগ মালিকের বিরুদ্ধে

রাজশাহী জেলা পুঠিয়া উপজেলার ঝলমলিয়া তন্ময় ট্রাভেলসের মালিক শাহ আমল কালুর বিরুদ্ধে হাত-পা বেঁধে যৌন হয়রানির অভিযোগ তুলেছেন তার কর্মচারীর স্ত্রী।

ঘটনাটি ঘটেছে পুঠিয়া পৌর এলাকার (পূর্ব-কানাইপাড়া) গ্রামের কালুর নিজ বাড়িতে।

আজ (১৪ মার্চ) দুপুরে পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা নিতে আসে ভুক্তভোগী সেই নারী।

অভিযুক্ত শাহ আলম কালু (৬০) পুঠিয়া পৌর এলাকার পূর্ব কানাইপাড়া গ্রামের মৃত ভেগা কবিরাজের ছেলে।

ঘটনাটির পর থেকেই ভুক্তভোগী ও তার পরিবার লোকজন নিরাপত্তা হীনতায় ভুগছেন বলে দাবি করেছে তার স্বামী বাস-সুপারভাইজার রানা আলী। আরো জানিয়েছেন আজ উপজেলা স্বাস্থ্য  কমপ্লেক্সে চিকিৎসা জন্য এসেছিলাম কিন্তু বিবাদীরা ক্ষিপ্ত হয়ে দল-বল নিয়ে অভিযুক্ত কালুর ছেলে শাকিলের নেতৃত্বে তাদের ওপরে আক্রমণের চেষ্টা করে। স্থানীয়রা বাধা দিলে  অশ্লীল ভাষায় গালিগালাজ করে এবং উক্ত বিষয়ে থানায় যদি অভিযোগ করি তবে প্রাণে মেরে ফেলার হুমকিও দেয় শাকিল ও তার সহযোগীরা।

ভুক্তভোগীর সাথে কথা হলে তিনি বলেন, গত বিশ দিন আগে রাতে তার স্বামী বাসায় না থাকায় ফাঁকা বাসায় একা ছিল। পরে কৌশলে সেখানে হাজির হয়ে জোরপূর্ব ঘরে প্রবেশ করে কালু। ভুক্তভোগী বাধা দিলে হাত-পা বেঁধে দীর্ঘ সময় ধরে তাকে যৌন নির্যাতন করে।

উক্ত ঘটনাটি লোকমুখে জানাজানি হলে কালুর সহযোগীরা রানাকে ডেকে বিভিন্ন ভয়-ভীতি দেখিয়ে বিষয়টি ধামাচাপা দেয় বলে অভিযোগ উঠেছে।

ওই ঘটনাটির কিছুদিন পরেই ফাঁকা বাসায় একা পেয়ে জোরপূর্বক দড়ি দিয়ে হাত-পা বেঁধে ফেলে কৌশলে দীর্ঘ সময় ধরে যৌন নির্যাতন করে বলে জানিয়েছেন ভুক্তভোগী।

বিষয়টি নিয়ে অভিযুক্ত শাহ্ আলম কালুর সাথে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
ঘটনাটির পর থেকে স্থানীয়দের মধ্য ব্যাপক চাঞ্চল্যকর সৃষ্টি হয়েছে।

তবে যৌন নির্যাতনের ঘটনায় এখনও কোন অভিযোগ করা হয়নি বলে জানিয়েছেন,পুঠিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইদুর রহমান। তিনি বলেন, অভিযোগ পেলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিজ্ঞানীদের মৌলিক গবেষণায় আত্মনিয়োগ করতে হবে ময়মনসিংহে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী

পর্তুগালের বড় জয় ও রোনালদোর বিশ্বকাপে ইতিহাস

ইউনিয়ন ভূমি অফিসে প্রশাসনের আকস্মিক পরিদর্শন, স্বচ্ছ ও হয়রানিমুক্ত সেবা নিশ্চিতের নির্দেশ

গোয়াইনঘাটের হাজীপুরে সনাতন পদ্ধতির আড়ালে অবৈধ ড্রেজিং: হুমকির মুখে রাস্তা ও ঘরবাড়ি

পাহাড়ি ঢলে ভোলাগঞ্জের সাদাপাথর পর্যটন কেন্দ্র সাময়িক বন্ধ ঘোষণা

নিখোঁজের ছয় দিন পর স্কুলছাত্রীর খণ্ডিত মরদেহ উদ্ধার, প্রধান শিক্ষকসহ আটক – ৭

আর্জেন্টিনা প্রথম দল হিসেবে দ্বিতীয় রাউন্ডে, বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা মেসি

আজ দৈনিক অভিযোগ বার্তা’র সম্পাদক এস এম ফিরোজ আহামেদ’র জন্মদিন 

পাহাড়পুরে বিদেশি পর্যটককে হেনস্তার অভিযোগে কনটেন্ট ক্রিয়েটর ‘হিরো নানা’ গ্রেফতার

হালদার সাত কিলোমিটার খনন

১০

সিলেটের ডিসি ও জেলা ম্যাজিস্ট্রেট মো. সারওয়ার আলম বদলি

১১

ময়মনসিংহে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

১২

ঠাকুরগাঁওয়ে গভীর রাতে অগ্নিকাণ্ডে প্রায় ১৫ লক্ষ টাকার ক্ষতি সাধন

১৩

যুক্তরাজ্যে এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহর নামে মামলা

১৪

গোয়াইনঘাটে মানবিক ওসির বিরুদ্ধে নোংরা রাজনীতি

১৫

রাজবাড়ীতে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত।

১৬

বালিয়াডাঙ্গী থানা পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত আসামিসহ ৪ জন আটক,গাঁজা ও ইয়াবাসহ জব্দ

১৭

জৈন্তাপুরে মাদকবিরোধী অভিযানে ১ জনের কারাদণ্ড, উপজেলা প্রশাসনের কঠোর অবস্থান

১৮

জলাবদ্ধতামুক্ত চট্টগ্রাম গড়তে নাগরিকদেরও দায়িত্বশীল আচরণ করতে হবে চসিক মেয়র

১৯

পাটুরিয়াঘাট এলাকা থেকে ১০ হাজার পিস ইয়াবাসহ নারী আটক

২০

Design & Developed by BD IT HOST