নিউজ এডিটর
১৩ অক্টোবর ২০২৫, ১১:২৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

কুষ্টিয়ায় টুঙ্গীপাড়া এক্সপ্রেসের ইঞ্জিনে আগুন

মোঃ জিয়াউর রহমান কুষ্টিয়া প্রতিনিধিঃ কুষ্টিয়ার ভেড়ামারায় টুঙ্গীপাড়া এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার (১২ অক্টোবর) বিকেল ৫ টার দিকে ভেড়ামারা রেলস্টেশনে প্রবেশের আগে রাজশাহী থেকে ছেড়ে আসা টুঙ্গীপাড়াগামী ট্রেনটিতে এ ঘটনা ঘটেছে। এ সময় যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে থেমে যাওয়ার সাথে সাথে যাত্রীরা ট্রেন থেকে নেমে পড়েন। তাৎক্ষণিকভাবে ট্রেনে থাকা রেলকর্মীরা নিজস্ব অগ্নিনির্বাপক যন্ত্র ব্যবহার করে আগুন নিয়ন্ত্রণে আনেন। পরে ভেড়ামারা ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনে। এতে হতাহতের খবর পাওয়া যায়নি। বিষয়টি নিশ্চিত করে ভেড়ামারা ফায়ার সার্ভিস স্টেশন অফিসার শরিফুল ইসলাম জানান, আমরা পৌঁছানোর আগেই ট্রেনের স্টাফরা আগুন নিয়ন্ত্রণে এনেছিলেন। আগুন লাগার প্রকৃত কারণ এখনো জানা যায়নি। তদন্তের পর বিস্তারিত বলা সম্ভব হবে। ভেড়ামারা রেলওয়ে স্টেশন মাস্টার রাজীব কুমার বিশ্বাস ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রাজশাহী থেকে ছেড়ে আসা টুঙ্গিপাড়াগামী টুঙ্গিপাড়া এক্সপ্রেস ট্রেনটির ইঞ্জিনে আগুন ধরে যায় এবং প্রচুর কালো ধোঁয়া বের হতে থাকে। ভেড়ামারা স্টেশনের সন্নিকটে এ ঘটনা ঘটে। এতে ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে যায়। মুহূর্তের মধ্যে থেমে যায় ট্রেন। পরে ট্রেন চালক, পরিচালক ও রেলওয়ে কর্মীদের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এ ঘটনায় ভেড়ামারা রেলওয়ে স্টেশনের ২ নম্বর ডাউন লাইনটি ব্লক হয়ে যায়। তবে ১ নম্বর আপ লাইন দিয়ে অন্য ট্রেন চলাচল স্বাভাবিক রাখা হয়েছে। পরে ঈশ্বরদী থেকে রিলিফ ইঞ্জিন এনে প্রায় তিন ঘণ্টা পর ৮টা ২০ মিনিটের দিকে টুঙ্গিপাড়া ট্রেনটি ভেড়ামারা স্টেশন থেকে টুঙ্গিপাড়ার উদ্দেশ্যে ছেড়ে যায়।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপির শোভাযাত্রা ও সমাবেশ

নদী-প্রকৃতি ও পরিবেশ রক্ষায় নোঙর বাংলাদেশের কার্যক্রমকে এগিয়ে নেওয়ার আহ্বান খালেদ হোসেন মাহবুব শ্যামল এমপির

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৪০.৭৮ ভরি স্বর্ণালংকারসহ আটক ২

ঐক্যবদ্ধভাবে নতুন বাংলাদেশ গড়ার ডাক: সিলেটে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

সৌদি রিয়াল নিয়ে প্রতারণা , মানিকগঞ্জে প্রতারক চক্রের দুই সদস্য আটক

বানিয়াজুরী ইউপি নির্বাচন: জনপ্রিয়তার শীর্ষে অ্যাডভোকেট মোঃ ইউসুফ আলী

রাজবাড়ীতে নারী উদ্যোক্তার ওপর হামলা ও শ্লীলতাহানির মামলায় তিন আসামী গ্রেফতার।

জিয়া ‍উদ্যানের লেকে মাছের পোনা অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী

ভারতকে আরও পাচঁটি এস-৪০০ ক্ষেপণাস্ত্র ব্যবস্থা দিতে চায় রাশিয়া

যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হচ্ছে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী

১০

শালগাঁও কালিসীমা স্কুল এন্ড কলেজে তরী বাংলাদেশের বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ।

১১

লাহিড়ীতে স্বামী-স্ত্রীর বিরোধ: মেয়ের বাড়ির লোকজনের বিরুদ্ধে টাকা-স্বর্ণ লুটের অভিযোগ

১২

ভোলা দৌলতখান মোস্তফা কামাল লঞ্চঘাট সড়কে ভাঙন, প্লাবিত এলাকা—দুর্ভোগে সাধারণ মানুষ ও যাত্রীরা

১৩

ময়মনসিংহে সমন্বয় সভায় বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত এমপি

১৪

কাপ্তাই হ্রদের পানি বিপৎসীমার কাছাকাছি, রাতে খুলছে ১৬ জলকপাট

১৫

সিলেট শিশু পার্কের সামনে থেকে ছিনতাইকারী গ্রেফতার

১৬

মাদারগঞ্জে রূপসী(১৫) নামে এক মেয়ের লাশ পাওয়া গেল চর পাকের দহ পূর্ব পাড়া একটি মেশিন ঘরে।

১৭

ঢাকাসহ দেশজুড়ে টানা ১০ দিন বৃষ্টির আভাস

১৮

নরুন্দি রেলস্টেশনে ঘোরাফেরা করা দুই শিশু উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর

১৯

ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার পরিবেশ সেবার মানোন্নয়নে অ্যাকটিভ সিটিজেন্স গ্রুপ (এসিজি) এর সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

২০

Design & Developed by BD IT HOST