নিউজ এডিটর
৫ মার্চ ২০২৬, ২:৪১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

হরিরামপুরে আন্ধারমানিক বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১ জন দগ্ধ, কোটি টাকার ক্ষতি

মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার আন্ধারমানিক বাজারে তেল ও গ্যাস সিলিন্ডারের একটি দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে একজন দগ্ধ হয়েছেন এবং প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। এতে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মাঝে হতাশা বিরাজ করছে। বুধবার (৫ মার্চ) বেলা আনুমানিক সাড়ে ১০টার দিকে আন্ধারমানিক বাজারে এ মর্মান্তিক ঘটনা ঘটে।খবর পেয়ে ফায়ার সার্ভিসের হরিরামপুর, মানিকগঞ্জ ও আরিচা স্টেশনের মোট তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনে। স্থানীয় সূত্রে জানা যায়, তেল ও গ্যাস সিলিন্ডারের দোকানে থাকা তেলের ড্রাম থেকে হ্যান্ড মেশিনের মাধ্যমে বৈদ্যুতিক সংযোগ দেওয়ার সময় আগুনের সূত্রপাত ঘটে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। অগ্নিকাণ্ডে মুদি, চাল, গ্যাস, তেল ও চায়ের দোকানসহ প্রায় ২০টি দোকানের মালামাল পুড়ে ছাই হয়ে যায়। এতে প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ব্যবসায়ীরা জানিয়েছেন। এ ঘটনায় আন্ধারমানিক বাজারের ব্যবসায়ী মিন্টু দত্ত দগ্ধ হন। তাকে উদ্ধার করে মানিকগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী সুজন জানান, “চোখের পলকে প্রায় দেড় ঘণ্টার মধ্যে আমাদের সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে। আমরা খুবই মর্মাহত ও হতাশ।” এ বিষয়ে মানিকগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক আব্দুল হামিদ মিয়া বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তিনটি ইউনিট নিয়ে প্রায় দেড় ঘণ্টা কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

, দীর্ঘ ২১৬ দিন পর চালুর প্রক্রিয়ায় যমুনা ফার্টিলাইজার: আগামী সপ্তাহেই সার উৎপাদনের আশা

ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ওসি শহিদুল ইসলাম বদলি, নতুন দায়িত্বে খাইরুল আলম

শাহজালালে প্লেনের টয়লেটে মিলল ৫০টি সোনার বার, দাম ১১ কোটি টাকা

জামালপুরে ২০ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

আবাসিক হোটেলে নারীসহ অবস্থানের অভিযোগ—জামায়াত নেতা আবুল মনসুরকে ঘিরে তোলপাড়!

জানুয়ারিতে হতে পারে ইউনিয়ন পরিষদ নির্বাচন: ইসি মাছউদ

অটোরিকশার ব্যাটারি চুরি করতে গিয়ে জামাই’র হাতে শশুর খুন

জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ‘দি ডেইলী পেনব্রীজ’

এবার প্রতি লিটারে জ্বালানি তেলের দাম ২০ টাকা বাড়াল সরকার

কোটচাঁদপুরে ২০ পিস ইয়াবাসহ দুই কারবারি আটক

১০

রাজধানীতে ন্যাম ভবন থেকে সাতক্ষীরা-৪ আসনের সাবেক এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১১

পাবনায় চাঞ্চল্যকর শিশু কলি ধর্ষণ-হত্যা বিচারের দাবিতে আদালত-ডিসি কার্যালয় ঘেরাও

১২

ময়মনসিংহ জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

১৩

নতুন ওসি যোগদানের ২৪ ঘণ্টায় আওয়ামী লীগের ৯ নেতাকর্মী আটক

১৪

রাজধানীতে একাধিক বাসে আগুন: নতুন নির্দেশনা পরিবহন মালিক সমিতির

১৫

সিলেটে শাহজালাল (রহ.) মাজারে দানবাক্স ও ডেক খুলে মিলল প্রায় ৮৯ লাখ টাকা, সোনা ও ১৫ দেশের মুদ্রা

১৬

১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: আসিফ মাহমুদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চাইছে দুদক

১৭

মানিকগঞ্জে স্ত্রী-সন্তানকে হত্যার পর স্বামীর আত্মহত্যা

১৮

জামালপুর শহরে মধ্যরাতে নিষিদ্ধ সংগঠন যুবলীগের ব্যানারে পলাতক নেতাকর্মীদের মিছিল

১৯

ভোলায় জমি বিরোধে বৃদ্ধা মমতাজ বেগম হত্যা: প্রধান দুই আসামি গ্রেপ্তার

২০

Design & Developed by BD IT HOST