কুষ্টিয়ায় বালুবাহী ট্রাক ও পাখি ভ্যান কেড়ে নিলো দুটি প্রাণ - দৈনিক অভিযোগ বার্তা    
admin
১৫ ডিসেম্বর ২০২২, ৮:৩৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কুষ্টিয়ায় বালুবাহী ট্রাক ও পাখি ভ্যান কেড়ে নিলো দুটি প্রাণ

কুষ্টিয়ার সদর উপজেলায় বালুবাহী ট্রাক চাপায় ইকবাল হোসেন (৩৫) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। অপরদিকে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় পাখি ভ্যানের ধাক্কায় হোসাইন (৩) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) দুপুরের দিকে সদর উপজেলার বটতৈল বাইপাস ব্রিজ সংলগ্ন এলাকায় বাইপাস সড়ক ও দৌলতপুর উপজেলার আল্লারদর্গা এলাকায় দুর্ঘটনা দুটি ঘটে। নিহত ইকবাল হোসেন কুষ্টিয়া সদর উপজেলার ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) থানার কন্দর পোদ্দিয়া গ্রামের মৃত ইউনুস আলীর ছেলে। তিনি স্থানীয় একটি ইটভাটা মালিক ছিলেন। এবং নিহত হোসাইন দৌলতপুর উপজেলার আল্লারদর্গা পাইকগাছি এলাকার শফিক আলীর ছেলে। জানা গেছে, বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টার দিকে ইকবাল হোসেন বটতৈল বাইপাস সড়ক দিয়ে শহরতলীর ত্রিমোহনী এলাকার উদ্দেশ্যে যাচ্ছিলেন। বিপরীতে কুষ্টিয়া রানাখড়িয়া কবরস্থান এলাকা থেকে বালুবাহী একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট ২০-৩৪২৬) যশোরের উদ্দেশ্যে যাচ্ছিলো। পথিমধ্যে বাইপাস ব্রিজ সংলগ্ন এলাকায় বাইপাস সড়কে ট্রাকটি সামনাসামনি মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এসময় ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী ইকবাল হোসেনের মৃত্যু হয়। এ ঘটনায় ট্রাক চালক যশোরের ঝিকরগাছার রাফিউল ইসলামের ছেলে রিপন হোসেনকে (২৬) ট্রাকসহ আটক করা হয়েছে। অপরদিকে দৌলতপুর উপজেলার আল্লারদর্গা গ্রামে রাস্তার পাশে তিন বছরের শিশু হোসাইন রাস্তার পাশে খেলা করছিলো। এ সময় পাখি ভ্যানের ধাক্কায় গুরুতর আহত হয় হোসাইন। দ্রুত তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। হোসাইনের মরদেহ ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।
কুষ্টিয়া হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবব্রত রায় বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এঘটনায় ট্রাক ও চালককে আটক করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুর্গাপুরে সরকারি হাটে দোকান বরাদ্দে ইজারাদারের বিরুদ্ধে অর্থ আদায়ের অভিযোগ

গোয়াইনঘাটে ইউপি’র নাম ভাঙিয়ে চাঁদা আদায়ের অভিযোগ

নওগাঁর পত্নীতলায় দাখিল পরীক্ষায় শূন্য পাস, ১৯ শিক্ষার্থীই অকৃতকার্য

সালমান শাহ হত্যা মামলার এজাহারে সব চাঞ্চল্যকর সব তথ্য উঠে এলো যাদের নাম

তামাবিল দিয়ে বৈধ পণ্যের আড়ালে রাজস্ব ফাঁকি: ৩০ টনেরও বেশি শাড়ি, লেহেঙ্গা ও প্রসাধনী ছাড়া হচ্ছে শুল্ক ছাড়াই

মাদারগঞ্জে তীব্র লোডশেডিং, চাহিদা ২০ মেগাওয়াটের বিপরীতে সরবরাহ মাত্র ৭

সিডনির লাকেম্বায় পিঠার ঘ্রাণে মুগ্ধ প্রবাসীরা, ঐতিহ্যের উৎসবে মিলল নতুন-পুরোনো প্রজন্ম

জামালপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে প্রাইভেটকারের ধাক্কা: বিচারক নিহত, চালক আহত

বালিয়াডাঙ্গীতে বিদ্যালয়ের দোকান দখলের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

প্রবাসী জাবের চৌধুরীর লোক কর্তৃক নৌকার সুকানিকে মারধর আটকে চাঁদা দাবি বিপাকে ইজারাদার ক্ষতির আসংখ্যা

১০

তামাবিল স্থলবন্দরে অনিয়ম, রাজস্ব ক্ষতি ও লেবার হ্যান্ডলিং তহবিল নিয়ে প্রশ্ন: তদন্ত ও ডিজিটাল অটোমেশনের দাবি

১১

শেখ হাসিনার দিল্লির ভার্চুয়াল অনুষ্ঠানে সাতক্ষীরার তরুণ অরিন‘জুলাই-আগস্ট সন্ত্রাস’ বক্তব্য ঘিরে তোলপাড়

১২

জাগীর শহীদ মিনারে কিশোরের ঝুলন্ত লাশ, মায়ের সঙ্গে অভিমানের কথা জানাল পরিবার

১৩

প্রধানমন্ত্রী চট্টগ্রাম ও কক্সবাজারে যাচ্ছেন আজ

১৪

বাংলাদেশের খাদ্য ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করতে প্রাণিসম্পদ অত্যন্ত গুরুত্বপূর্ণ: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

১৫

সিলেট সীমান্তে বিজিবির অভিযান: পৌনে ৪৮ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

১৬

খেলাধুলাই পারে যুবসমাজকে মাদক ও সামাজিক অবক্ষয় থেকে রক্ষা করতে — আলমগীর হোসেন শিকদার

১৭

জাফলংয়ের ইসিএ এলাকায় রাতের আঁধারে বালু-পাথর উত্তোলনের অভিযোগ

১৮

বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির ঢাকা মহানগর উত্তরের কমিটি অনুমোদন

১৯

শেখ পরিবারের স্বজনদের সপরিবারে প্রস্থান, গ্রেপ্তার এড়িয়ে বেশির ভাগই বিদেশে

২০

Design & Developed by BD IT HOST