কুষ্টিয়ায় মিরপুর সড়ক দুর্ঘটনায় বৃদ্ধা নিহত - দৈনিক অভিযোগ বার্তা    
admin
১৪ সেপ্টেম্বর ২০২৩, ৮:০৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কুষ্টিয়ায় মিরপুর সড়ক দুর্ঘটনায় বৃদ্ধা নিহত

 মোঃ জিয়াউর রহমান কুষ্টিয়া জেলা প্রতিনিধি

কুষ্টিয়ার মিরপুরে সড়ক দুর্ঘটনায় সাজেদা খাতুন (৬৫) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন। ১৪ সেপ্টেম্বর, বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার কুর্শা ইউনিয়নের ইশালমারী বাজারে এ দুর্ঘটনা ঘটে। নিহত বৃদ্ধা একই ইউনিয়নের মল্লিকপুর গ্রামের আইয়ুব আলীর স্ত্রী। মিরপুর থানা পুলিশ ও স্থানীয়রা জানান, সাজেদা খাতুন একটি ভ্যান থেকে নেমে রাস্তা পার হয়ে নিজ বাড়ি যাওয়ার সময় স্যালো ইঞ্জিন চালিত দ্রুতগামী একটি ষ্টিয়ারিং তাকে ধাক্কা দেয়। এসময় সে রাস্তায় ছিটকে পড়ে ঘটনাস্থলে নিহত হোন। দুর্ঘটনার পর পরই ষ্টিয়ারিংয়ের চালক আব্দুর রহমান (২৮) কে স্থানীয়রা আটক করে পুলিশে দেয়। সে মিরপুর উপজেলার বারুইপাড়া ইউনিয়নের গোড়দহ গ্রামের আব্দুর রহিমের ছেলে। মিরপুর থানার ওসি রফিকুল ইসলাম জানান, দুর্ঘটনার খবর পেয়ে মিরপুর থানা পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং ষ্টিয়ারিংয়ের চালককে আটক করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাহমুদপুর ইউপিতে পরিবর্তনের ডাক: সর্বস্তরের মানুষের পছন্দের শীর্ষে জিএস রুনু তালুকদার

ময়মনসিংহে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ সমাপনী অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে

বাজেটে দেশে উৎপাদিত মদের দাম বৃদ্ধির প্রস্তাব

বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া

আমার বউ নিয়ে গেছে,তাই আমিও ওর বউ নিয়ে এসেছি

বাকৃবিতে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব দুগ্ধ দিবস-২০২৬ উদযাপিত

সীমান্তের যুবসমাজকে দক্ষ মানবসম্পদে গড়ে তুলতে ১৪ বিজিবির ব্যতিক্রমী উদ্যোগ

৪০ বছরের অবহেলায় শতকোটি টাকার সরকারি সম্পদ টঙ্গী শ্রমকল্যাণ কেন্দ্র এখন পরিত্যক্ত অবকাঠামো

সাংবাদিকের সঙ্গে প্রেম করার ১১ সুবিধা

২১ বছর পর ওয়ানডেতে অস্ট্রেলিয়াকে হারালো বাংলাদশ

১০

সিলেটের ৩৬ নম্বর ওয়ার্ডের জামতলা রোডে মাদক ও তীর শীলং ব্যবসার অভিযোগ সাদেক আলী ও বাদলের বিরুদ্ধে

১১

নোয়াখালীতে ৩টি বিদেশি পিস্তল ও মোটরসাইকেলসহ যুবক আটক

১২

বাগেরহাটে আট বছরের স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে আটক -১

১৩

মেলান্দহের মাহমুদপুর ইউনিয়নে বিএনপি নেতার ছত্রছায়ায় আওয়ামী লীগ নেতাদের পুনর্বাসনের অভিযোগ

১৪

শর্ত মানলে স্হানীয় নির্বাচনে অংশ নিতে পারবে আওয়ামী লীগের নেতা-কর্মীরা

১৫

মানিকগঞ্জে মানসিক ভারসাম্যহীন মেয়ের হাতে ৯৫ বছর বয়সী মা খুন

১৬

অবৈধ বালু উত্তোলনে নদীগর্ভে বিলীন হওয়ার শঙ্কায় সরকারি স্কুল, আতঙ্কে শত শত পরিবার

১৭

ইমামদের ঐক্য, সামাজিক সম্প্রীতি ও উন্নয়নে কাজ করার আহ্বান বিভাগীয় কমিশনারের

১৮

হামীম গ্রুপ ১০ হাজার কর্মী ছাঁটাই করবে

১৯

রাজবাড়ীতে অবৈধ মাদকদ্রব্য ও দেশীয় চোলাই মদ উদ্ধার আটক-১

২০

Design & Developed by BD IT HOST