কোটচাঁদপুরে কিশোরকে বলৎকারের অভিযোগে এলাকাজুরে তোলপাড় - দৈনিক অভিযোগ বার্তা    
নিউজ এডিটর
৭ মে ২০২৫, ৯:৩২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

কোটচাঁদপুরে কিশোরকে বলৎকারের অভিযোগে এলাকাজুরে তোলপাড়

ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহ

ঝিনাইদহের কোটচাঁদপুরে হাফেজ সবুজের (২২) বিরুদ্ধে বলৎকারের অভিযোগ তুলেছেন উপজেলার রাজাপুর গ্রামের সাকিব হোসেন (১৫)। সোমবার (৫ মে) সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে কুশনা ইউনিয়নের হরিন্দীয়া গ্রামের মাঠে। বিষয়টি নিয়ে সমালোচনার ঝড় উঠেছে এলাকা জুড়ে।

এলাকাবাসী সুত্রে জানা গেছে, সাকিব হোসেন (১৫)। সে কোটচাঁদপুর উপজেলার সাফদারপুর ইউনিয়নের রাজাপুর গ্রামের লোকমানের ছেলে। সাকিবকে কয়েকদিন যাবৎ সমকামিতা করার জন্য কুপ্রস্তাব দিয়ে আসছে হাফেজ সবুজ হোসেন। সোমবার সন্ধ্যায় জমির ফসল দেখতে যায় সাকিব হোসেন। এ সময় লম্পট সবুজ সাকিবকে জোরপূর্বক প্যান্ট খুলে বলৎকার করার চেষ্টা করে। সে সময় সাকিব চিৎকার দেন। তাঁর চিৎকারে ছুটে আসে মাঠের লোকজন। তখন লম্পট সবুজ পাশের পুকুরে লাফ দিয়ে পালিয়ে যায় । ঘটনাটি জানতে পেরে ও লম্পট সবুজ উলঙ্গ দৃশ্য দেখে তার পরিবারের লোকজন লাঠি সোটা নিয়ে সাকিবের পরিবারের লোকজনের উপর হামলা করে। এ সময় প্রতিবেশী সজিব হৈচৈ শুনে দেখতে গেলে তার উপরও হামলা করেন।

উল্লেখ্য, এর আগে হাফেজ সবুজ এ ধরনের একাধিক ঘটনা ঘটিয়েছে বলে একাধিক সুত্র নিশ্চিত করেছে। এ ছাড়া ওই ধরনের একটি ঘটনা বিচারও করেন সে সময় বলুহর ইউনিয়নের চেয়ারম্যার নজরুল ইসলাম। যা মোটা অংকের টাকায় মিমাংশা হয় বলে জানিয়েছেন অনেকে।

এ ব্যাপারে হাফেজ সবুজের পিতা ডাক্তার শুকুর আলী বলেন, ছেলে কোথায় আছে জানিনা। আপনার ছেলের সঙ্গে কি হয়েছে, এমন প্রশ্নে তিনি বলেন, আমার ছেলেকে তারা ল্যাংটা করে পিটিয়েছে। পেটানোর কারন উল্লেখ করে বলেন, শুনছি আমার ছেলে নাকি বলৎকারের চেষ্টা করেছে কার। তবে কতটুকু সত্য, মিথ্যা আমি বলতে পারব না। তবে আমার ছেলেকে যারা মেরেছে, আমি তাদের বিরুদ্ধে থানায় অভিযোগ করতে গিয়েছিলাম। তবে গ্রামের মোড়ল মাতব্বরদের আশ্বাসে থানায় অভিযোগ না করে ফিরে আসি।

তিনি বলেন, তারা আমাকে আশ্বাস দিয়েছে গ্রামে বসে এর একটা সুষ্ঠু সমাধান করে দিবে।

ভুক্তভোগী সাকিব হোসেন বলেন, কয়েকদিন যাবৎ সমকামিতা করার জন্য কু-প্রস্তাব দিয়ে আসছিল সবুজ হোসেন। সোমবার সন্ধ্যায় আমি জমির ফসল দেখতে যায়। এ সময় লম্পট সবুজ আমাকে জোরপূর্বক প্যান্ট খুলে বলৎকার করার চেষ্টা করে। এ সময় আমি চিৎকার দিলে ছুটে আসে মাঠের লোকজন। তখন লম্পট সবুজ পাশের পুকুরে লাফ দিয়ে পালিয়ে যায় । বিষয়টি নিয়ে থানায় অভিযোগ করতে যায়। তবে এলাকার মানুষের আশ্বাসে বাড়িতে ফিরে আসি।

এ ব্যাপারে কোটচাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন মাতুব্বর বলেন, ঘটনাটি এই প্রথম আপনার কাছ থেকে জানলাম। এ পর্যন্ত বিষয়টি নিয়ে কেউ কোন অভিযোগ করতে থানা আসেনি।

তবে ঘটনাটি নিয়ে উভয় পক্ষই থানায় অভিযোগ করতে আসলে, স্থানীয় মাতুব্বরদের কথায় ফিরে যান বলে জানিয়েছেন তারা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শেরপুরে গলায় বাদাম আটকে শিশু মানহা’র মৃত্যু

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান গোল্ডকাপ:বগুড়াকে হারিয়ে সেমিতে মানিকগঞ্জ একরাম স্মৃতি একাডেমি

জিম্বাবুয়ের কাছে টেস্টে ব্যাটিং বিপর্যয় ইনিংস ব্যবধানে হারল বাংলাদেশ

চার বছর পর বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৭ বিলিয়ন ডলার ছাড়াল

উজানের পাহাড়ি ঢলে যমুনা নদীর পানি বৃদ্ধি নিম্নাঞ্চল প্লাবিত

সাইবার সুরক্ষা আইনের ২০ ধারা বাদ দিয়ে সংশোধন বিল পাস

চসিকের ইতিহাসে একক খাত থেকে সর্বোচ্চ রাজস্ব আদায়

জুলাই মাসেও অপরিবর্তিত জ্বালানি তেলের দাম

আজ দেশের সব তেলের ডিপো বার্ষিক সমাপনী মজুদ গণনার লক্ষ্যে বন্ধ থাকবে: বিপিসি

পত্নীতলায় স্কুলছাত্রীকে ইভটিজিং, যুবকের কারাদণ্ড

১০

বুধবার ব্যাংক হলিডে লেনদেন বন্ধ

১১

জুলাই অভ্যুত্থান মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের সশ্রম কারাদণ্ড

১২

পে-স্কেল জুলাই-২৬ থেকে কার্যকর, মিলবে পুরো মূল বেতন

১৩

ঐশী এখন কারাগারে লাইব্রেরিয়ানের দায়িত্ব পালন করছেন

১৪

বিএমএসএস’র হরিরামপুর উপজেলা শাখা’র নবনির্বাচিত সভাপতি মোহাম্মদ আলী -সাধারণ সম্পাদক মোঃ আমজাদ মীর

১৫

উপমহাদেশের সুরের রানী শ্রেয়া ঘোষাল, যার পৈতৃক নিবাস বিক্রমপুরে

১৬

ঝিনাইদহে সীমান্তে ৫৮ বিজিবির অভিযান, মাদক ও ওষুধ উদ্ধার

১৭

মানিকগঞ্জে প্রবাসীর স্ত্রীকে কুপ্রস্তাব ও শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ

১৮

ইরানের সাইবার হামলায় দিশেহারা ইসরাইল

১৯

ব্যাংক হিসাব খুলতে আর টিআইএন লাগবে না

২০

Design & Developed by BD IT HOST