ইরানের সাইবার হামলায় দিশেহারা ইসরাইল - দৈনিক অভিযোগ বার্তা    
নিউজ এডিটর
৩০ জুন ২০২৬, ১:১৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ইরানের সাইবার হামলায় দিশেহারা ইসরাইল

আন্তর্জাতিক ডেস্কঃ

চলতি বছর ইরানের বিরুদ্ধে মার্কিন-ইসরাইলি অভিযান শুরুর পর থেকে ইসরাইলের ওপর ইরানি সাইবার হামলার সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম। সোমবার ইসরাইলের এক জ্যেষ্ঠ নিরাপত্তা কর্মকর্তার বরাতে এই তথ্য প্রকাশ করেছে রয়টার্স।

ইসরাইলের ন্যাশনাল সাইবার ডিরেক্টরেটের মহাপরিচালক ইয়োসি কারাদি জার্মান দৈনিক ডাই ওয়েল্টকে দেওয়া এক সাক্ষাৎকারে জানান, ২০২৫ সালের জুনে ইরানের বিরুদ্ধে ইসরাইলি সামরিক অভিযানের সময় দেশটির কর্তৃপক্ষ প্রায় এক হাজার ৬০০টি সাইবার আক্রমণ বা বৈরী ঘটনার নথিভুক্ত করেছিল।

তার ভাষ্য অনুযায়ী, ২০২৬ সালের একই সময়ে সেই সংখ্যা বেড়ে প্রায় চার হাজার ৮০০-তে পৌঁছায়।

কারাদি বলেন, কিছু গোষ্ঠী অত্যন্ত দক্ষতার সঙ্গে সাইবার হামলা চালাচ্ছে এবং তাদের মোকাবিলা সম্ভব হলেও বিষয়টিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা প্রয়োজন। তার মতে, প্রচলিত যুদ্ধক্ষেত্রের মতো সাইবার জগতে কোনো ধরনের যুদ্ধবিরতি কার্যকর থাকে না।

তিনি আরও জানান, এসব হামলার লক্ষ্য ছিল ইসরাইলের গুরুত্বপূর্ণ অবকাঠামো, সরকারি সংস্থা, ছোট ও মাঝারি ব্যবসা প্রতিষ্ঠান এবং সাধারণ মানুষের ব্যবহৃত বিভিন্ন সিস্টেম। বিশেষ করে আইন ও হিসাবরক্ষণ সংক্রান্ত ছোট প্রতিষ্ঠানের ওপরও হামলার ঘটনা ঘটেছে বলে তিনি উল্লেখ করেন।

ইসরাইলি এই কর্মকর্তা দাবি করেন, গুরুত্বপূর্ণ অবকাঠামোর ওপর চালানো অনেক সাইবার হামলা প্রতিহত করা সম্ভব হয়েছে, তবে কিছু ক্ষেত্রে সহজে প্রবেশযোগ্য সিস্টেমের ডেটা সম্পূর্ণ মুছে ফেলা হয়েছে।

এদিকে ইরান বরাবরই অন্য দেশের বিরুদ্ধে সাইবার হামলার অভিযোগ অস্বীকার করে আসছে এবং একই সঙ্গে নিজেদেরও সাইবার আক্রমণের শিকার হওয়ার দাবি করে থাকে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানের সাইবার হামলায় দিশেহারা ইসরাইল

ব্যাংক হিসাব খুলতে আর টিআইএন লাগবে না

পত্নীতলায় পুষ্টি উদ্যোক্তাদের দক্ষতা উন্নয়নে এসএমসির প্রশিক্ষণ অনুষ্ঠিত

ময়মনসিংহে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত

চুনারুঘাটে তালাবদ্ধ কক্ষ থেকে মায়া হরিণ উদ্ধার

দেশে ১০০০ ও ৫০০ টাকার নোট বাতিলের দাবী জানালেন -ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন

গাজীপুরে তীব্র লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন, ব্যাহত শিল্প উৎপাদন

বেলফাষ্টে ভারতকে হারিয়ে আয়ারল্যান্ডের ঐতিহাসিক সিরিজ জয়

বিদ্যুৎতের চাহিদার অনুকলে উৎপাদন কমেছে ৩ হাজার মেগাওয়াট, সংকট থাকবে আরও দু’দিন: মন্ত্রী

সিলেটে সাবেক মন্ত্রী-এমপিসহ শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে বিস্ফোরক মামলা: গ্রেফতার এড়াতে অধিকাংশ আসামিই পলাতক!

১০

র‍্যাবে – ১৪ এর অভিযানে মাদক মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি শাহজাদা আটক

১১

সিলেটে কাষ্টঘর থেকে বিপুল পরিমাণ ইয়াবা ও গাঁজা উদ্ধার আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান

১২

বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি (বিএমএসএস) রাজশাহী বিভাগীয় সম্মেলন ও মিলনমেলা অনুষ্ঠিত

১৩

রাজশাহীতে র‍্যাব -৫ এর অভিযানে ২০৩ বোতল অ্যালকোহলসহ যুবক আটক

১৪

দলগত নৈপুণ্যে ভারতকে টি-২০ ক্রিকেটে হারিয়ে ঐতিহাসিক জয় আইরিশদের

১৫

মামার সাথে ভাগ্নীর প্রেম- থানায় অভিযোগ স্ত্রীর

১৬

হযরত শাহজালাল (রহ.)-এর মাজারশরীফের ব্যবস্থাপনা ও উন্নয়ন নিয়ে সিলেট সার্কিট হাউসে গুরুত্বপূর্ণ সভা

১৭

র‌্যাব-৯ এর অভিযানে সিলেটের শাহপরাণ থেকে অনলাইন জুয়া চক্রের ৩ সদস্য গ্রেফতার

১৮

পার্বত্য মন্ত্রণালয়ে আদিবাসী পূর্ণ মন্ত্রী নিয়োগের দাবি ৩২ বিশিষ্ট নাগরিকের

১৯

আজ সকালের মধ্যে ১৩ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

২০

Design & Developed by BD IT HOST