নিউজ এডিটর
১ জুলাই ২০২৬, ৪:৩৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

জিম্বাবুয়ের কাছে টেস্টে ব্যাটিং বিপর্যয় ইনিংস ব্যবধানে হারল বাংলাদেশ

স্পোর্টস ডেস্কঃব্যাটিং বিপর্যয়ে জিম্বাবুয়ের বিপক্ষে ইনিংস ও ৮৫ রানের বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। দ্বিতীয় ইনিংসে লড়াইয়ের আভাস দিলেও দুই সেশনও টিকতে পারেনি নাজমুল হোসেন শান্তর দল। মাত্র ১৮৫ রানে গুটিয়ে গিয়ে ইনিংস ব্যবধানের পরাজয় এড়াতে ব্যর্থ হয় টাইগাররা।২৭০ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করা বাংলাদেশ দ্বিতীয় দিনের শেষ বিকেলে এক উইকেটে ৪০ রান তুলেছিল। তবে তৃতীয় দিনের শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে স্বাগতিকরা।দিনের শুরুতেই আগের দিনের সংগ্রহে মাত্র এক রান যোগ করে আউট হন ওপেনার মাহমুদুল হাসান জয়। এরপর ব্লেসিং মুজারাবানির দারুণ এক ডেলিভারিতে স্লিপে ক্যাচ দিয়ে ফেরেন মুমিনুল হক। তিনি করেন ১৩ রান। এতে ৪৬ রানেই তিন উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ।অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করলেও বড় ইনিংস খেলতে পারেননি। মিডল অর্ডারে তাওহীদ হৃদয়, অমিত হাসানসহ অন্য ব্যাটাররাও ব্যর্থ হন।শেষদিকে কোনো ব্যাটারই দায়িত্বশীল ইনিংস খেলতে না পারায় ১৮৫ রানেই অলআউট হয় বাংলাদেশ। ফলে ইনিংস ও ৮৫ রানের বড় ব্যবধানে জয় তুলে নেয় জিম্বাবুয়ে।পুরো ম্যাচে বাংলাদেশের ব্যাটিং ছিল হতাশাজনক। দুই ইনিংসেই ব্যাটারদের ব্যর্থতায় সহজেই ম্যাচ নিজেদের করে নেয় সফরকারীরা।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লোহাগাড়ায় এসি ল্যান্ড ও যুব উন্নয়ন কর্মকর্তা কে বিদায় সংবর্ধনা

১

ময়মনসিংহে ডেঙ্গু প্রতিরোধে জেলা প্রশাসনের উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত

২

৩৫ জন কৃষকের মাঝে ৪ শতাংশ সুদে প্রকাশ্যে ঋণ বিতরণ করলো ন্যাশনাল ব্যাংক পিএলসি

৩

বড়লেখায় গ্রেপ্তার হওয়া সাবেক উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম সুন্দর একদিন পরই জামিনে মুক্ত

৪

ঢাকা-চট্টগ্রাম ট্রেন যাত্রা নামছে ৩ ঘণ্টায়, ছয় বছরের মধ্যেই বাস্তবায়নের আশা

৫

হাইকোর্টের নিষেধাজ্ঞা অমান্য করে যমুনার আলোকদিয়ায় ১০ ড্রেজারে চলছে বেপরোয়া বালু লুট

৬

উপজেলার ৩ নং ধানতলা ইউনিয়ন সীমান্তবর্তী এলাকায় চিতা বাঘ দেখা গেছে

৭

সততা ও মানবিকতায় মেলান্দহবাসীর মন জয় করে বিদায় নিলেন এএসআই রুবেল মিয়া

৮

জামালপুরে পুলিশে চাকরি দেওয়ার প্রলোভন ৩ প্রতারক আটক

৯

কপ সম্মেলন শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

১০

দেশের সব অবৈধ ইটভাটা বন্ধের নির্দেশ হাইকোর্টের, প্রতিবেদন ১৪ ডিসেম্বরের মধ্যে

১১

জামালপুরের মাদারগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে রূপা ফুড প্রোডাক্টের খাদ্য উৎপাদন ও প্রশাসনের নীরব ভূমিকা

১২

ইসলামপুর-ঢাকা-নারায়ণগঞ্জ রুটে নিয়মিত গেইটলক যাত্রীসেবা দিচ্ছে ‘মুক্তিযোদ্ধা ট্রাভেলস

১৩

রাতারগুলে গোপন বৈঠকের ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার ৪

১৪

ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ওসি খাইরুল আলম ৫১দিনের মাঝে বদলি 

১৫

হরিরামপুরে ভোক্তা অধিকারের অভিযান চার প্রতিষ্ঠানকে জরিমানা

১৬

গাবতলীতে বাসচাপায় দুই নারীর করুণ মৃত্যু, চালক-সহকারী আটক

১৭

গ্রিসে টিকটকে ভিডিও প্রচারের জেরে বহিষ্কার: বাংলাদেশিসহ ফেরত পাঠানো হলো ৫০ অভিবাসী

১৮

সীমান্তে নজরদারি বাড়ানোর নির্দেশ, নাশকতা ঠেকাতে মাঠে অতিরিক্ত পুলিশ

১৯

গোয়াইনঘাটে পিকআপ চাপায় সিএনজি চালক নিহত, আহত ৩

২০

Design & Developed by BD IT HOST