খাগড়াছড়ি পরিষদের প্রথম নারী চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন জিরুনা ত্রিপুরা। - দৈনিক অভিযোগ বার্তা    
নিউজ এডিটর
৮ নভেম্বর ২০২৪, ৪:০৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

খাগড়াছড়ি পরিষদের প্রথম নারী চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন জিরুনা ত্রিপুরা।

অভিযোগ বার্তা ডেস্কঃ

খাগড়াছড়ি: অবশেষে সব আলোচনার অবসান ঘটিয়ে পুনর্গঠন করা হলো খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ। আর নতুন অন্তবর্তী পরিষদের চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন জিরুনা ত্রিপুরা।

পরিষদ গঠনের পর এই প্রথমবারের মতো নারী চেয়ারম্যান পেল খাগড়াছড়ি।বৃহষ্পতিবার (৭ নভেম্বর) রাষ্ট্রপতির আদেশক্রমে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব তাসলিমা বেগম স্বাক্ষরিত প্রজ্ঞাপন থেকে এই তথ্য জানা যায়।একই সঙ্গে প্রজ্ঞাপনে বিদায়ী অন্তবর্তী পরিষদ বাতিল করা হয়।

এছাড়া অন্তবর্তীকালীন পরিষদে বিভিন্ন জাতিগোষ্ঠীর ১৪ জনকে সদস্য করা হয়েছে।রাজনৈতিক নিয়োগের বাইরে এই প্রথমবার গঠিত পরিষদের প্রত্যেকে নতুন মুখ।এটি খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের দশম অন্তবর্তী পরিষদ।

অন্তবর্তী পরিষদে ১৪ জন সদস্য হলেন বঙ্গমিত্র চাকমা, অনিময় চাকমা, নিটোল মনি চাকমা, কংজপ্রু মারমা, কুমার সুইচিংপ্রু সাইন, সাথোয়াই প্রু চৌধুরী, ধনেশ্বর ত্রিপুরা, শেফালিকা ত্রিপুরা, প্রশান্ত কুমার ত্রিপুরা, মো: শহিদুল ইসলাম, আবদুল লতিফ, মো: মাহবুবুল আলম, জয়া ত্রিপুরা ও অ্যাডভোকেট মনজিলা সুলতানা।

প্রজ্ঞাপন সূত্রে জানা যায়, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের আইন, ১৯৮৯ ও খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ(সংশোধন) আইন, ১৯৯৭ এর ১৬ক। (৪) উপধারা এবং খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ(সংশোধন) আইন, ২০১৪ এর ২(২) উপধারার প্রদত্ত ক্ষমতাবলে অন্তর্বর্তী পরিষদ গঠন করা হয়েছে।

সেই ১৯৮৯ সালে বর্তমান পার্বত্য জেলা পরিষদের প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয়। পরিষদের ইতিহাসে এটিই ছিল শেষ নির্বাচন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নবম পে-স্কেলে দ্বিগুণ হচ্ছে পেনশন

মেলান্দহে প্রধান শিক্ষকের স্ত্রীকে গোপনে বিয়ের অভিযোগ: সম্পত্তি আত্মসাতের চেষ্টা

পোরশায় মাদকবিরোধী অভিযানে গাঁজা ও গাঁজা গাছ উদ্ধার, আটক ২

মনিরামপুরে প্রবাসী যুবককে প্রেমের ফাঁদে ফেলে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ

আশুলিয়ায় ইয়াবা ও গাজাসহ ৭ মাদক বিক্রেতা আটক

বিশ্বকাপের মঞ্চ মাতালেন বাংলাদেশের শ্রীমঙ্গলের ছেলে সঞ্জয় দেব ও নোরা ফাতেহি

বিয়ে না দিলে পড়ালেখা করবে না

নীরবতা ভাঙার সময় এখনই: মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে

অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ

মাহমুদপুর ইউপিতে পরিবর্তনের ডাক: সর্বস্তরের মানুষের পছন্দের শীর্ষে জিএস রুনু তালুকদার

১০

ময়মনসিংহে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ সমাপনী অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে

১১

বাজেটে দেশে উৎপাদিত মদের দাম বৃদ্ধির প্রস্তাব

১২

বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া

১৩

আমার বউ নিয়ে গেছে,তাই আমিও ওর বউ নিয়ে এসেছি

১৪

বাকৃবিতে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব দুগ্ধ দিবস-২০২৬ উদযাপিত

১৫

সীমান্তের যুবসমাজকে দক্ষ মানবসম্পদে গড়ে তুলতে ১৪ বিজিবির ব্যতিক্রমী উদ্যোগ

১৬

৪০ বছরের অবহেলায় শতকোটি টাকার সরকারি সম্পদ টঙ্গী শ্রমকল্যাণ কেন্দ্র এখন পরিত্যক্ত অবকাঠামো

১৭

সাংবাদিকের সঙ্গে প্রেম করার ১১ সুবিধা

১৮

২১ বছর পর ওয়ানডেতে অস্ট্রেলিয়াকে হারালো বাংলাদশ

১৯

সিলেটের ৩৬ নম্বর ওয়ার্ডের জামতলা রোডে মাদক ও তীর শীলং ব্যবসার অভিযোগ সাদেক আলী ও বাদলের বিরুদ্ধে

২০

Design & Developed by BD IT HOST