গড়াই নদীতে নিখোঁজ যুবকে ২২ ঘণ্টা পরও পাওয়া যায়নি - দৈনিক অভিযোগ বার্তা    
admin
৫ অগাস্ট ২০২৩, ৯:৩৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

গড়াই নদীতে নিখোঁজ যুবকে ২২ ঘণ্টা পরও পাওয়া যায়নি

মোঃ জিয়াউর রহমান,, কুষ্টিয়া জেলা প্রতিনিধি 

কুষ্টিয়ার গড়াই নদীতে বন্ধুদের সঙ্গে নৌকা ভ্রম‌ণে গিয়ে শুভ (১৮) নামের এক যুবক নিখোঁজ হওয়ার প্রায় ২২ ঘণ্টা কেটে গেলেও তাকে খুঁজে পাওয়া যায়নি। তার সন্ধানে নদীতে ফায়ার সার্ভিস ও খুলনা থেকে আসা ডুবুরি দল উদ্ধার অভিযান চালাচ্ছে।

শনিবার (৫ আগস্ট)দুপুরে কুষ্টিয়া ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক জানে আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

শুক্রবার (৪ আগস্ট) বিকেল ৫টার দিকে কুষ্টিয়া জেলা পরিষদ পার্ক সংলগ্ন গড়াই নদীতে ওই যুবক নিখোঁজ হওয়ার ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার (৪ আগস্ট) সকালে বন্ধুদের সঙ্গে গড়াই নদীতে নৌকা ভ্রমণে যান শুভ। দিনব্যাপী ঘোরাফেরা শেষে বিকেল ৫টার দিকে নৌকার ওপর নাচানাচি করতে গিয়ে ছয়জন বন্ধু নদীতে পড়ে যান।একপর্যায়ে সবাই উঠে আসলেও শুভ উঠে আসেননি। পানির স্রোতে তলিয়ে যান শুভ। খবর পেয়ে কুষ্টিয়া ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে উদ্ধার অভিযান শুরু করেন। রাতে উদ্ধার অভিযান বন্ধ হয়। পরে আজ শনিবার সকাল থেকে খুলনা থেকে আসা ডুবুরি দল উদ্ধার অভিযান চালাচ্ছেন।

কুষ্টিয়া ফায়ার সার্ভিসের সহকারী পরিচলক জানে আলম বলেন, বন্ধুদের সঙ্গে নৌকা ভ্রমণে গিয়ে নদীতে পড়ে শুভ নামে এক যুবক নিখোঁজ হয়েছেন। এখন ফায়ার সার্ভিসের কর্মী ও খুলনা থেকে আসা ডুবুরি দল নদীতে এ উদ্ধার অভিযান চালাচ্ছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাহমুদপুর ইউপিতে পরিবর্তনের ডাক: সর্বস্তরের মানুষের পছন্দের শীর্ষে জিএস রুনু তালুকদার

ময়মনসিংহে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ সমাপনী অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে

বাজেটে দেশে উৎপাদিত মদের দাম বৃদ্ধির প্রস্তাব

বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া

আমার বউ নিয়ে গেছে,তাই আমিও ওর বউ নিয়ে এসেছি

বাকৃবিতে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব দুগ্ধ দিবস-২০২৬ উদযাপিত

সীমান্তের যুবসমাজকে দক্ষ মানবসম্পদে গড়ে তুলতে ১৪ বিজিবির ব্যতিক্রমী উদ্যোগ

৪০ বছরের অবহেলায় শতকোটি টাকার সরকারি সম্পদ টঙ্গী শ্রমকল্যাণ কেন্দ্র এখন পরিত্যক্ত অবকাঠামো

সাংবাদিকের সঙ্গে প্রেম করার ১১ সুবিধা

২১ বছর পর ওয়ানডেতে অস্ট্রেলিয়াকে হারালো বাংলাদশ

১০

সিলেটের ৩৬ নম্বর ওয়ার্ডের জামতলা রোডে মাদক ও তীর শীলং ব্যবসার অভিযোগ সাদেক আলী ও বাদলের বিরুদ্ধে

১১

নোয়াখালীতে ৩টি বিদেশি পিস্তল ও মোটরসাইকেলসহ যুবক আটক

১২

বাগেরহাটে আট বছরের স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে আটক -১

১৩

মেলান্দহের মাহমুদপুর ইউনিয়নে বিএনপি নেতার ছত্রছায়ায় আওয়ামী লীগ নেতাদের পুনর্বাসনের অভিযোগ

১৪

শর্ত মানলে স্হানীয় নির্বাচনে অংশ নিতে পারবে আওয়ামী লীগের নেতা-কর্মীরা

১৫

মানিকগঞ্জে মানসিক ভারসাম্যহীন মেয়ের হাতে ৯৫ বছর বয়সী মা খুন

১৬

অবৈধ বালু উত্তোলনে নদীগর্ভে বিলীন হওয়ার শঙ্কায় সরকারি স্কুল, আতঙ্কে শত শত পরিবার

১৭

ইমামদের ঐক্য, সামাজিক সম্প্রীতি ও উন্নয়নে কাজ করার আহ্বান বিভাগীয় কমিশনারের

১৮

হামীম গ্রুপ ১০ হাজার কর্মী ছাঁটাই করবে

১৯

রাজবাড়ীতে অবৈধ মাদকদ্রব্য ও দেশীয় চোলাই মদ উদ্ধার আটক-১

২০

Design & Developed by BD IT HOST