নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
২৯ এপ্রিল ২০২৪, ৯:৩৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

চেয়ারম্যান প্রার্থী শরিফুজ্জামান শরীফের পক্ষে জয়নগর ইউনিয়ন আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটি গঠন

রাজশাহী দুর্গাপুরে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী শরিফুজ্জামান শরীফের পক্ষে জয়নগর ইউনিয়ন আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। রবিবার(২৮ এপ্রিল) সন্ধ্যায় জয়নগর ইউনিয়ন আওয়ামীলীগ কর্তৃক আয়োজিত ইউনিয়নের হরিরামপুর স্কুল মাঠে জয়নগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও চেয়ারম্যান মিজানুর রহমান মিজানের সভাপতিত্বে অনুষ্ঠিত বর্ধিত সভার মাধ্যমে কমিটি গঠন করা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মান্নান ফিরোজ। সভায় সকলের সম্মতিতে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ মোজাম্মেল হককে আহবায়ক ও উপজেলা আওয়ামী লীগের সাবেক শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক আব্দুল মতিনকে সদস্য সচিব করে এই নির্বাচন পরিচালনা কমিটি করা হয়। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্গাপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আবু ওবাইদা মাসুম, সাবেক সাংগঠনিক সম্পাদক জামিলুর রহমান পুটটু, দূর্গাপুর পৌর আওয়ামী লীগের সভাপতি আজাহার আলী, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও দুর্গাপুর পৌর মেয়র সাজিদুর রহমান মিঠু, রাজশাহী জেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি ওমর ফারুক, উপজেলা কৃষক লীগের সাবেক সভাপতি রুকুনুজ্জামান রুকুন প্রমুখ। এছাড়াও জয়নগর ইউনিয়ন আওয়ামী লীগের বিভিন্ন ওয়ার্ড থেকে হাজারো নেতাকর্মী উপস্থিত ছিলেন।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিক্ষার মাধ্যমে আলোকিত মানুষ হতে শিক্ষার্থীদের প্রতি ডেপুটি স্পিকারের আহ্বান

১

আশুগঞ্জে ৭ বছরের মাহিদাকে ধর্ষণ-হত্যা, আদালতে দায় স্বীকার জাহিদুলের

২

নড়াইলে প্রথমবারের মতো বিপিএইচসিডিএ কেন্দ্রীয় কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত

৩

গোপলার বাজার উচ্চ বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির নির্বাচন সম্পন্ন, বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৭ জন নির্বাচিত

৪

ময়মনসিংহে বিশ্ব পর্যটন দিবস উপলক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

৫

নড়াইলে পুকুরপাড় থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার

৬

মাহমুদপুরে চেয়ারম্যান প্রার্থী রুনু তালুকদারের উঠান বৈঠকে জনস্রোত: ‘আমৃত্যু আপনাদের সেবক হয়ে থাকতে চাই’

৭

ভোলা ​দৌলতখানে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ও ডেঙ্গু প্রতিরোধমূলক র‍্যালি অনুষ্ঠিত

৮

আশুগঞ্জে মাহিদার ধর্ষণ ও হত্যার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন

৯

মদ পান করে ১৯ জনের মৃত্যু

১০

রাজকীয় ফ্যাশন ও লাইফস্টাইলে নতুন মাত্রা: নজরকাড়া ডিজাইনার রুমি করিম

১১

বিএমএসএস’র প্রতিষ্ঠাতা মরহুম খন্দকার আছিফুর রহমান তোতার রুহের মাগফিরাত কামনায় রাজশাহীতে মিলাদ ও দোয়া মাহফিল

১২

সাংবাদিকদের অধিকার ও পেশাগত মানোন্নয়নে ইউনাইটেড জার্নালিস্ট সোসাইটি অব বাংলাদেশের নতুন কেন্দ্রীয় কমিটি গঠিত

১৩

কোটচাঁদপুরে হুমায়রার মৃত্যু নিয়ে রহস্য-আত্মহত্যা নাকি হত্যাকাণ্ড?

১৪

মাহমুদপুর বাজারে সার বিতরণ নিয়ে অনিয়মের অভিযোগ: হাতাহাতি ও উত্তেজনার পর নিরপেক্ষ তদন্তের দাবি

১৫

সিলেটে দুর্বৃত্তদের নৃশংস হামলায় যুবক গুরুতর আহত

১৬

উদ্বোধনের অপেক্ষায় দেশের প্রথম সাইকেল ট্র্যাক

১৭

গোয়াইনঘাটে দু’টি শিক্ষা প্রতিষ্ঠানের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী

১৮

স্থানীয় নির্বাচনের নতুন সময়সীমা জানালেন ইসি আনোয়ারুল

১৯

শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে অডিও ফাঁস, গ্রেপ্তার সেই ওসি

২০

Design & Developed by BD IT HOST