নিউজ এডিটর
৫ অগাস্ট ২০২৬, ৮:০২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জাফলংয়ে অবৈধ ড্রেজারে বালু লুটপাট: হুমকির মুখে শতবছরের প্রাচীন মন্দির ও শ্মশান ঘাট, ক্ষুব্ধ এলাকাবাসী

বিশেষ প্রতিনিধি, সিলেট: ​সিলেটের পর্যটনকেন্দ্র জাফলংয়ের জুমপাড় সংলগ্ন এলাকায় প্রকাশ্যে অবৈধ ড্রেজার মেশিন বসিয়ে অবাধে বালু উত্তোলন ও লুটপাটের মারাত্মক অভিযোগ উঠেছে। এর ফলে ধ্বংসের মুখে পড়েছে স্থানীয় শতবছরের পুরোনো প্রাচীন মন্দির, শ্মশান ঘাট, জুমবাগান এবং সামগ্রিক পরিবেশ ও জীববৈচিত্র্য। ​স্থানীয়দের সূত্রে জানা গেছে, জাফলং ট্রাক সমিতির সভাপতি সমেত মিয়া, হাতকাটা ইউসুফ, রুপেজ এবং মজিরের নেতৃত্বে একটি প্রভাবশালী অবৈধ সিন্ডিকেট দীর্ঘদিন ধরে এই এলাকা নিয়ন্ত্রণে রেখে বালু লুটপাট চালিয়ে আসছে। জুমপাড় সংলগ্ন পয়েন্টে উচ্চক্ষমতাসম্পন্ন ড্রেজার বসিয়ে দিন-রাত অবিরত বালি ও পাথর উত্তোলন করা হচ্ছে। ​অনিয়ন্ত্রিত ড্রেজার ব্যবহারের কারণে নদীর তীরে তীব্র ভূমিধস দেখা দিয়েছে। ইতোমধ্যেই ধসে পড়তে শুরু করেছে এলাকার ঐতিহ্যবাহী শতবছরের পুরোনো মন্দির ও শ্মশান ঘাট। এছাড়া সংলগ্ন জুমবাগান ও ফসলি জমি নদীগর্ভে বিলীন হয়ে পরিবেশের মারাত্মক ক্ষতি সাধিত হচ্ছে। ​স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, চোখের সামনে এমন ধ্বংসাত্মক কর্মকাণ্ড অব্যাহত থাকলেও প্রশাসনের পক্ষ থেকে দৃশ্যমান বা কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না। এতে প্রশাসনের ভূমিকা নিয়ে জনমনে তীব্র অসন্তোষ ও নেতিবাচক মনোভাবের সৃষ্টি হয়েছে। ​এলাকাবাসী অবিলম্বে এই অবৈধ বালু সিন্ডিকেটের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ, ড্রেজার উচ্ছেদ এবং ঐতিহাসিক স্থান ও পরিবেশ রক্ষায় প্রশাসনের জরুরি হস্তক্ষেপ দাবি করছেন।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১কোটি ৬৯ লাখ টাকার ‘মুক্তিযোদ্ধা চত্বর’ অন্ধকারে, দেড় বছরেও হয়নি উদ্বোধন

১

আওয়ামী সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চট্টগ্রামে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

২

বারী সিদ্দিকী সম্মাননায় ভূষিত জামালপুরের কৃতি সন্তান রাজীব সিদ্দিকী

৩

পুলিশের শীর্ষ ১৭ কর্মকর্তাকে একযোগে বদলি

৪

মাঠপর্যায়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি পরিদর্শনে ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি, বিভাগীয় কমিশনার ও অধিনায়ক, এসআরবি- ১৪

৫

জাতীয় গ্রিড এড়িয়ে পাকিস্তানে নীরব সৌরবিপ্লব

৬

ব্রিটেনের পর এবার ইসরায়েলিদের ওপর নিষেধাজ্ঞা দিলো অস্ট্রেলিয়া

৭

উত্তরার বাসা থেকে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার

৮

নড়াইলে বিএনপির মিছিলে আ.লীগের হামলা, নিহত ২

৯

লোহাগাড়ায় অবৈধ ইটভাটা ও মাটি কাটার প্রতিবাদ করায় ইউপি সদস্যসহ গ্রামবাসীর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

১০

সিলেটের উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার মেগা প্রকল্পসহ তিন যুগান্তকারী উদ্যোগ

১১

জামালপুরে ৪৯০ পিস ইয়াবাসহ পুলিশ কনস্টেবলসহ ৩ মাদক কারবারি গ্রেফতার

১২

গোপালগঞ্জে আইনশৃঙ্খলা রক্ষায় ২১ প্লাটুন বিজিবি মোতায়েন

১৩

চট্টগ্রামের সদরঘাট থানা অভিযান,চাঁদাবাজি মামলার তদন্তে সায়েদাবাদ থেকে দুটি এসি বাস উদ্ধার

১৪

টুঙ্গিপাড়া থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ: আটক নেতাকর্মীদের ছিনিয়ে নেওয়ার অভিযোগ

১৫

পুঠিয়ায় সংবাদ সংগ্রহের সময় সাংবাদিককে মারধর, মোবাইল ছিনতাইয়ের অভিযোগ

১৬

ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার

১৭

প্রথম ধাপে ১,০২৬ ইউপিতে ভোট, তালিকা প্রকাশ বৃহস্পতিবার : ইসি সানাউল্লাহ

১৮

ওয়ার্ড সচিবদের দায়িত্বশীল ও সক্রিয় ভূমিকা পালনের নির্দেশ চসিক প্রশাসকের

১৯

হরিরামপুরে ছাত্রলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ

২০

Design & Developed by BD IT HOST