
সালেক নিক্সন বিশেষ প্রতিনিধি, অভিযোগ বার্তা জামালপুর জেলা।। জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলাধীন ভেলামারী নামক জায়গায় আজ ১৩/০৭/২০২৩ ইং তারিখ বৃহস্পতিবার বেলা আনুমানিক দেড়টায় ৫ জন যাত্রী সহ একটি সিএনজি এবং বালি টানার একটি ট্রলি মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে ২ জন মৃত্যু বরণ করে এবং ৫ জন গুরুতর আহত হয়। আহতদের দ্রুত জামালপুর জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়। এর মধ্যে মাদারগঞ্জের তেঘরিয়া বাসী হাসান আলী মাস্টার ওরফে মিয়ারুদ্দিন মোল্লার অবস্থা আশংকা জনক থাকায় তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। ঘটনার খবর শুনে মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবুল হক ঘটনাস্থলে উপস্থিত হয়ে অবৈধ ট্রলি গাড়িটি আটক করেন। এঘটনায় এলাকার মানুষের মধ্যে অস্থিরতা ও চাঞ্চল্য বিরাজ করছে।
মন্তব্য করুন
Design & Developed by BD IT HOST