admin
২০ মে ২০২৩, ১:৩৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

জোটবদ্ধ রাজাকারদের ক্ষমতা দখলের পায়তারা রুখে দিতে হবে’

মোঃ জিয়াউর রহমান কুষ্টিয়া জেলা প্রতিনিধিঃ
জাসদ সভাপতি হাসানুল ইনু বলেছেন, বিএনপি এই মুহুর্তে অসাংবিধানিক, অগণতান্ত্রিক দাবি করছে যা নিয়ে আলোচনা সম্ভব না, মেনে নেওয়া সম্ভব না। সংবিধান বহির্ভূত এসব দাবি করে বিএনপি গণতন্ত্র ও রাজনীতিকে কুয়াশার মধ্যে ঠেলে দেবার ষড়যন্ত্র করছে। ইনু বলেন, নির্বাচন কমিশন নিয়ে যারা বিতর্ক করছেন তারা মূলত ভিন্ন সরকারের অধীনে নির্বাচন চান, সরকার অদল বদল চান। কিন্তু নির্বাচনকালীন যে সরকারই আসুক না কেন তারা তো রুটিন কাজের বাইরে কমিশনের উপর কোন রকম হস্তক্ষেপ করতে পারবেন না। সংবিধানে এর কোন সুযোগই নেই। তবে বর্তমান সরকার থাকলে সমস্যা কোথায়। সুতরাং নিরপেক্ষ নির্বাচনের যে বিতর্ক উথাপন করা হচ্ছে এর পেছনে কার্যত শেখ হাসিনার সরকার উৎখাত করার চক্রান্ত হচ্ছে। আর রাজাকারদের সাথে জোটবদ্ধ হয়ে ক্ষমতা দখলের পায়তারা হচ্ছে। যে কোন মূল্যে এই পায়তারা রুখে দিতে হবে। শুক্রবার (১৯ মে) বেলা ১১টায় কুষ্টিয়ার ভেড়ামারায় উপজেলা অডিটোরিয়ামে স্থানীয় ইমাম ও মোয়াজ্জিনদের সাথে মতবিনিময় সভায় যোগ দিয়ে তিনি এসব কথা বলেন। ইসলামিক ফাউন্ডেশন ভেড়ামারার আয়োজনে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কুষ্টিয়া-২ আসনের এমপি হাসানুল হক ইনু। ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার হাসিনা মমতাজের সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ভেড়ামারা উপজেলা চেয়ারম্যান হাজী আক্তারুজ্জামান মিঠু ও জাসদের সাংগঠনিক সম্পাদক আব্দুল আলীম স্বপন। সভায় স্থানীয় জাসদ নেতৃবৃন্দ ও ইসলামিক ফাউন্ডেশনের ইমাম ও ময়াজ্জিনরা উপস্থিত ছিলেন।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পটিয়ায় রত্নগর্ভা চেমন আরা বেগমের ১১ সন্তানই নিজ নিজ কর্মক্ষেত্রে প্রতিষ্ঠিত

শেখ হাসিনার অনুপস্থিতিতে আওয়ামী লীগের সভাপতি শেখ সেলিম

মাহমুদপুরে শোকের ছায়া: রুনু তালুকদারের একমাত্র সন্তান শ্রেষ্ঠ চিরনিদ্রায় শায়িত 

দুদকের অভিযান বাড্ডা সাবরেজিস্ট্রি অফিসে

মেলান্দহ উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক জিএস রুনু তালুকদারের একমাএ ছেলের মৃত্যুতে শোক প্রকাশ  

বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির জমকালো মিলনমেলা ও এওয়ার্ড প্রদান অনুষ্ঠিত

স্হানীয় নির্বাচনে মিছিল,পোষ্টার ও এআই কনটেন্ট নিষিদ্ধ করল নির্বাচন কমিশন

তাজমহল: ভালোবাসার নিদর্শনের আড়ালে লুকিয়ে থাকা মমতাজ মহলের বেদনার গল্প

বান্দরবানে আনন্দমুখর পরিবেশে উদযাপন হচ্ছে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী

মানিকগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৫০ পিস ইয়াবাসহ আটক ১

১০

বৃদ্ধাকে বাঁচাতে গিয়ে দুর্ঘটনার কবলে, স্ত্রীসহ আহত প্রতিমন্ত্রী

১১

সেফটি ভালভের ত্রুটিতে রূপপুরের বিদ্যুৎ উৎপাদন ফের অনিশ্চয়তায়

১২

মানিকগঞ্জে ১৩ বছরের স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, প্রতিবেশী গ্রেপ্তার

১৩

কলকাতায় হোটেল-গেস্ট হাউজ না পেয়ে রাস্তাতেই থাকতে হচ্ছে বাংলাদেশীদের

১৪

নবীগঞ্জে বিসমিল্লাহ হোটেলে হাঁসের মাংসের বদলে ফার্মের মুরগি বিক্রির অভিযোগ, মালিকের বিরুদ্ধে ক্ষোভ

১৫

সিংড়ায় দরিদ্রদের চাল আত্মসাতের অভিযোগ, এবার ইউপি সদস্যের পদও গেল

১৬

জেলা পরিষদ প্রশাসককে নোঙর বাংলাদেশের ফুলেল শুভেচ্ছা

১৭

ধামইরহাটে যুবক হত্যার ঘটনায় ১২ ঘণ্টার মধ্যে ৫ আসামি গ্রেপ্তার, আলামত উদ্ধার

১৮

পূর্ব সুন্দরবনে টানা ৩ দিন টেলিটক নেটওয়ার্ক বন্ধ, ভোগান্তিতে পর্যটক-জেলেরা

১৯

বোয়িং থেকে নতুন করে বিমান কেনা লাভের নাকি চাপের?

২০

Design & Developed by BD IT HOST