ডিম নিক্ষেপ করা আইনজীবী মারা গেছেন - দৈনিক অভিযোগ বার্তা    
admin
১৬ অগাস্ট ২০২৪, ৩:২৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ডিম নিক্ষেপ করা আইনজীবী মারা গেছেন

 

অভিযোগ বার্তা নিউজ ডেক্সঃ

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে আদালতে নেওয়ার সময় ডিম নিক্ষেপ করার ঘটনায় আলোচিত আইনজীবী ইনাজামুল হক সুমন নিহত হয়েছেন। শরীয়তপুরের জাজিরাতে মোটরসাইকেল দুর্ঘটনায় তিনি মারা গেছেন।

বৃহস্পতিবার দুপুরে পদ্মা সেতু সংলগ্ন উপজেলার নাওডোবা এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় মোটরসাইকেলে থাকা আরেক আরোহী আতিক হাসান (৩৪) গুরুতর আহত হন।
শুক্রবার ভোরে পদ্মা সেতু দক্ষিণ থানার ডিউটি অফিসার পুলিশ সাংবাদিকদের এ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, তার বাড়ি শরীয়তপুরের সখিপুর থানার চরভাগা ইউনিয়নের পূর্ব মৃধা কান্দি এলাকায়।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, বৃহস্পতিবার দুপুরে আইনজীবী ইনজামুল হক সুমন ও আতিক হাসান ঢাকা থেকে মোটরসাইকেলে করে শরীয়তপুরের সখিপুরের উদ্দেশে রওনা হয়। মোটরসাইকেলটি চালাচ্ছিলেন ইনজামুল হক সুমন আর পেছনে বসে ফেসবুক লাইভ করছিলেন আতিক হাসান। তারা পদ্মা সেতুর পার হয়ে সামান্য এগোলে হঠাৎ মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের রেলিংয়ের সাথে সজোরে ধাক্কা দেয়।
এতে ঘটনাস্থলেই ইনজামুল হক সুমনের মৃত্যু হয়। এছাড়াও গুরুতর আহত হন আতিক হাসান। দুর্ঘটনার পুরো বিষয়টি ধরা পড়ে লাইভ ভিডিওতে।

সুমনের ফেসবুক আইডি থেকে জানা গেছে, বুধবার সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমানকে আদালতে নেয়ার সময় ডিম নিক্ষেপ করেছিলেন তিনি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া

আমার বউ নিয়ে গেছে,তাই আমিও ওর বউ নিয়ে এসেছি

বাকৃবিতে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব দুগ্ধ দিবস-২০২৬ উদযাপিত

সীমান্তের যুবসমাজকে দক্ষ মানবসম্পদে গড়ে তুলতে ১৪ বিজিবির ব্যতিক্রমী উদ্যোগ

৪০ বছরের অবহেলায় শতকোটি টাকার সরকারি সম্পদ টঙ্গী শ্রমকল্যাণ কেন্দ্র এখন পরিত্যক্ত অবকাঠামো

সাংবাদিকের সঙ্গে প্রেম করার ১১ সুবিধা

২১ বছর পর ওয়ানডেতে অস্ট্রেলিয়াকে হারালো বাংলাদশ

সিলেটের ৩৬ নম্বর ওয়ার্ডের জামতলা রোডে মাদক ও তীর শীলং ব্যবসার অভিযোগ সাদেক আলী ও বাদলের বিরুদ্ধে

নোয়াখালীতে ৩টি বিদেশি পিস্তল ও মোটরসাইকেলসহ যুবক আটক

বাগেরহাটে আট বছরের স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে আটক -১

১০

মেলান্দহের মাহমুদপুর ইউনিয়নে বিএনপি নেতার ছত্রছায়ায় আওয়ামী লীগ নেতাদের পুনর্বাসনের অভিযোগ

১১

শর্ত মানলে স্হানীয় নির্বাচনে অংশ নিতে পারবে আওয়ামী লীগের নেতা-কর্মীরা

১২

মানিকগঞ্জে মানসিক ভারসাম্যহীন মেয়ের হাতে ৯৫ বছর বয়সী মা খুন

১৩

অবৈধ বালু উত্তোলনে নদীগর্ভে বিলীন হওয়ার শঙ্কায় সরকারি স্কুল, আতঙ্কে শত শত পরিবার

১৪

ইমামদের ঐক্য, সামাজিক সম্প্রীতি ও উন্নয়নে কাজ করার আহ্বান বিভাগীয় কমিশনারের

১৫

হামীম গ্রুপ ১০ হাজার কর্মী ছাঁটাই করবে

১৬

রাজবাড়ীতে অবৈধ মাদকদ্রব্য ও দেশীয় চোলাই মদ উদ্ধার আটক-১

১৭

মা ও শিশু সহায়তা কর্মসূচির নিবন্ধন ক্যাম্প উদ্বোধন করলেন- মসিক প্রশাসক

১৮

মানিকগঞ্জে গরু চুরির অভিযোগে গনপিটুনিতে নিহত ১

১৯

মনোরেলের জন্য ভূমি পরিদর্শন নগরীকে যানজটমুক্ত করতে পরিকল্পিত পদক্ষেপ নেওয়া হবে চসিক মেয়র

২০

Design & Developed by BD IT HOST