তালায় দশম শ্রেনীর ছাত্রীর আত্মহত্যা - দৈনিক অভিযোগ বার্তা    
নিউজ এডিটর
১৩ মার্চ ২০২৫, ৭:৫৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

তালায় দশম শ্রেনীর ছাত্রীর আত্মহত্যা

তালা প্রতিনিধি

সাতক্ষীরার তালা উপজেলায় প্রেমে প্রতারণার শিকার হয়ে দশম শ্রেণির এক ছাত্রী গলাই ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। এ ঘটনায় প্রতারক প্রেমিক তাফসির গাজীর বিরুদ্ধে মামলা হয়েছে। গত বুধবার (১২মার্চ) সন্ধ্যায় উপজেলার হরিহরনগর গ্রামে বেদনাদায়ক এ ঘটনা ঘটে।

জানা গেছে,উপজেলার হরিহরনগর গ্রামের বিল্লাল গোলদারের মেয়ে দশম শ্রেণির ছাত্রী সাইমা আক্তার জ্যোতি(১৫) এর সাথে পাশর্বর্তী হরিহরনগর গ্রামের সাইফুল গাজীর ছেলে তাফসির গাজী (১৭) এর সাথে প্রেমের সম্পর্ক ছিল। সম্প্রতি তাফসির গাজী প্রেমিকা জ্যোতিকে নিয়ে খুলনায় বেড়াতে নিয়ে যায়। সেখানে যেয়ে নগদ টাকা ও স্বর্নালংকার হাতিয়ে নিতে ব্যর্থ হয়ে বখাটে তাফসির গাজী এক বান্ধবীর বাসায় জ্যোতিকে রেখে সটকে পড়ে। পরবর্তীতে নিরুপায় হয়ে বিষয়টি জ্যোতি তার আত্মীয়-স্বজনদের জানান। একপর্যায়ে পরিবারের লোকজন গত মঙ্গলবার জ্যোতিকে খুলনা থেকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন।

তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো:শাহিনুর রহমান জানান,খুলনা থেকে জ্যোতিকে বাড়িতে ফিরিয়ে আনার পরদিন বুধবার সন্ধ্যায় নিজ ঘরের মধ্যে গলাই ফাঁস দেয়। বিষয়টি বাড়ির লোকজন জানতে পেরে তাকে তালা হাসপাতালে নিয়ে আসলে ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন। আত্মহত্যার আগে জ্যোতি একটি চিরকুটে বিভিন্ন ঘটনার বিষয় লিখে গেছে।

এঘটনায় জ্যোতির পিতা বিল্লাল গোলদার বাদী হয়ে তালা থানায় বখাটে তাফসির গাজীসহ অজ্ঞাত ৩/৪ জনকে আসামী করে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ এনে মামলা দায়ের করেছেন। বৃহস্পতিবার (১৩ মার্চ) সকালে ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঝিনাইদহে সীমান্তে ৫৮ বিজিবির অভিযান, মাদক ও ওষুধ উদ্ধার

মানিকগঞ্জে প্রবাসীর স্ত্রীকে কুপ্রস্তাব ও শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ

ইরানের সাইবার হামলায় দিশেহারা ইসরাইল

ব্যাংক হিসাব খুলতে আর টিআইএন লাগবে না

পত্নীতলায় পুষ্টি উদ্যোক্তাদের দক্ষতা উন্নয়নে এসএমসির প্রশিক্ষণ অনুষ্ঠিত

ময়মনসিংহে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত

চুনারুঘাটে তালাবদ্ধ কক্ষ থেকে মায়া হরিণ উদ্ধার

দেশে ১০০০ ও ৫০০ টাকার নোট বাতিলের দাবী জানালেন -ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন

গাজীপুরে তীব্র লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন, ব্যাহত শিল্প উৎপাদন

বেলফাষ্টে ভারতকে হারিয়ে আয়ারল্যান্ডের ঐতিহাসিক সিরিজ জয়

১০

বিদ্যুৎতের চাহিদার অনুকলে উৎপাদন কমেছে ৩ হাজার মেগাওয়াট, সংকট থাকবে আরও দু’দিন: মন্ত্রী

১১

সিলেটে সাবেক মন্ত্রী-এমপিসহ শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে বিস্ফোরক মামলা: গ্রেফতার এড়াতে অধিকাংশ আসামিই পলাতক!

১২

র‍্যাবে – ১৪ এর অভিযানে মাদক মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি শাহজাদা আটক

১৩

সিলেটে কাষ্টঘর থেকে বিপুল পরিমাণ ইয়াবা ও গাঁজা উদ্ধার আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান

১৪

বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি (বিএমএসএস) রাজশাহী বিভাগীয় সম্মেলন ও মিলনমেলা অনুষ্ঠিত

১৫

রাজশাহীতে র‍্যাব -৫ এর অভিযানে ২০৩ বোতল অ্যালকোহলসহ যুবক আটক

১৬

দলগত নৈপুণ্যে ভারতকে টি-২০ ক্রিকেটে হারিয়ে ঐতিহাসিক জয় আইরিশদের

১৭

মামার সাথে ভাগ্নীর প্রেম- থানায় অভিযোগ স্ত্রীর

১৮

হযরত শাহজালাল (রহ.)-এর মাজারশরীফের ব্যবস্থাপনা ও উন্নয়ন নিয়ে সিলেট সার্কিট হাউসে গুরুত্বপূর্ণ সভা

১৯

র‌্যাব-৯ এর অভিযানে সিলেটের শাহপরাণ থেকে অনলাইন জুয়া চক্রের ৩ সদস্য গ্রেফতার

২০

Design & Developed by BD IT HOST