নিউজ এডিটর
২৩ ফেব্রুয়ারী ২০২৫, ১২:০২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নওগাঁর মহাসড়কে গাছ ফেলে ডাকাতি

নওগাঁর পত্নীতলায় সড়কে গাছ ফেলে ডাকাতির ঘটনা ঘটেছে। এসময় একটি বাস ও মাইক্রোবাসে ডাকাতির ঘটনা ঘটলেও পুলিশ দাবি করছে, ডাকাতির চেষ্টা করা হয়েছে।

শনিবার দিবাগত রাত পৌনে ১২টার দিকে উপজেলার নজিপুর-সাপাহার সড়কের পত্নীতলা উপজেলার মানাষী ও করমজাইয়ের মাঝামাঝি এলাকায় এই ঘটনা ঘটে। ডাকাতের কবলে পড়া বিআরটিসি বাসের সুপার ভাইজার রতন কুমার সাহা জানান, রাজশাহী থেকে তাদের বাসটি পোরশার নিতপুরের উদ্দেশ্যে রাত পৌনে ৯টার দিকে ছেড়ে আসে। রাত পৌনে ১২টার দিকে ঘটনাস্থলে পৌঁছালে সড়কে গাছ ফেলা দেখে বাসের গতি কমিয়ে ফেলা হয়। এতে বাসটির পাশাপাশি একটি মাইক্রোবাসও আটকা পড়ে। এরপর একদল মুখোশধারী দরজা-জানালার গ্লাস ভেঙে বাসে ঢুকে অস্ত্রের মুখে যাত্রীদের কাছ থেকে নগদ টাকা, ৭ থেকে ৮টি মোবাইল ফোন, নারী যাত্রীদের স্বর্ণালংকার ও অন্যান্য মালামালসহ প্রায় ৩ লাখ টাকার মালামাল নিয়ে যায়। রতন কুমার সাহা বলেন, বাসের পেছনে থাকা মাইক্রোবাসটিতেও ডাকাতরা হানা দেয়। তারা মাইক্রোবাসটির চালককে মারধর করে মালামাল লুটপাট করে পালিয়ে যায়। তবে পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েতুর রহমান দাবি করেন, ঘটনাস্থলে পুলিশ পৌঁছে যাওয়ার কারণে ডাকাতির ঘটনা ঘটেনি। তিনি বলেন, ‘আসলে সড়কে গাছ ফেলে বাসে ডাকাতির চেষ্টা করেছে দুর্বৃত্তরা।’ এ নিয়ে পত্নীতলা থানার দায়িত্বরত কর্মকর্তা এসআই মেহেদী হাসান বলেন, এটা আসলে খুব সরু রাস্তা। বিআরটিসির বাসটি সাপাহারের দিকে যাচ্ছিল। গাছ ফেলে রাস্তায় ব্লক দেওয়া হয়েছিল। পেছনে পুলিশের গাড়িও ছিল। যাত্রীদের কী পরিমাণ মালামাল লুট হয়েছে তা তদন্ত করার পর জানা যাবে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই তারা পালিয়েছে। মেহেদী হাসান বলেন, ‘পুরো ঘটনাটি আমরা তদন্ত করছি। আশা করছি, দ্রুত সময়ের মধ্যে তাদের আইনের আওতায় আনা সম্ভব হবে। এদিকে, ওসি এনায়েতুর রহমান বলেন, এ ঘটনায় যাত্রীদের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বানিজ্য মন্ত্রী’র গাড়ি আটকে দিলেন টিসিবির ডিলার’রা

জৈন্তা সেন্ট্রাল হাসপাতালে চিকিৎসকের চরম অবহেলা: ভুল সেলাইয়ে প্রসূতি চিরতরে পঙ্গু, নবজাতকের মৃত্যু

নিরাপদ ও ধূমপানমুক্ত যাত্রীসেবা দেওয়াই সড়কপথে শেরপুর ট্রাভেলসের লক্ষ্য 

আমি ডিলার ” গাঁজা-ইয়াবাা ” ফ্রি দেবা চেয়ারম্যান হলে

আসসালামু আলাইকুম ’ ও ‘ইনশাআল্লাহ’ বলায়  হলেন বদলি

রাজধানীতে আওয়ামী লীগ নেতা ও সাবেক প্যানেল মেয়র শওকত আলী গ্রেপ্তার

নগরের মুনছুরাবাদে ডেঙ্গু প্রতিরোধে অভিযান, ৪ জনকে ৩৫ হাজার টাকা জরিমানা 

তিতাস রক্ষায় দখল-দূষণ ও অবৈধ বালু উত্তোলন বন্ধের আহ্বান

দোকানের দখলে গুরকচি বাজারের যাত্রী ছাউনি, চরম ভোগান্তিতে যাত্রীরা

সরকারি চাকরিজীবীদের এবার টানা ৫ দিনের ছুটি কাটানোর সুযোগ

১০

সিলেটে এসে রাষ্ট্রপতি শাহজালালের (র.) মাজার জিয়ারত করলেন

১১

দ্বিতীয় ধাপে মেলান্দহে ইউপি নির্বাচন ১৩ ডিসেম্বর: মাহমুদপুরে জনপ্রিয়তার শীর্ষে জিএস রুনু তালুকদার

১২

প্রথমবার সিলেটে যাচ্ছেন রাষ্ট্রপতি: নজিরবিহীন প্রস্তুতি ও নিশ্ছিদ্র নিরাপত্তা

১৩

নবম জাতীয় পে-স্কেল নিয়ে জানানো হলো নতুন সিদ্ধান্ত

১৪

ইউনিয়ন পরিষদ নির্বাচন সাত ধাপের পরিকল্পনা ইসির, প্রথম পর্যায় ১২ নভেম্বর

১৫

‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ স্লোগানে বড়গাছী স্কুল অ্যান্ড কলেজে বৃক্ষরোপণ

১৬

ব্রাহ্মণবাড়িয়ায় যুবদল নেতার ফোন না ধরায় তিতাস কমিউটারের কাউন্টার ম্যানেজার ও স্টাফকে মারধর করার অভিযোগ

১৭

মেলান্দহে জমিদান করেও মিলছে না রাস্তা: সাবেক চেয়ারম্যানের পুরোনো রাস্তা আটকে জনভোগান্তি

১৮

চট্টগ্রামকে ক্লিন সিটি হিসেবে গড়তে চসিকের পরিচ্ছন্ন বিভাগকে কাজ করার নির্দেশ- চসিক মেয়র

১৯

মানিকগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার ৫

২০

Design & Developed by BD IT HOST