নিউজ এডিটর
৩১ ডিসেম্বর ২০২৪, ৭:০০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নড়াইলে সময় টিভির সাংবাদিককে কুপিয়ে জখম,বিএমএসএস’র নিন্দা

অভিযোগ বার্তা ডেস্কঃ সময় টিভির নড়াইল প্রতিনিধি সৈয়দ সজিবুর রহমান সজিবকে (৩০) কুপিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা। সোমবার (৩০ ডিসেম্বর) রাত ১২ টার দিকে নড়াইল শেখ রাসেল সেতুর ওপর এ হামলার ঘটনা ঘটে। উক্ত হামলার ঘটনায় বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি নিন্দা জানিয়েছেন সেই সাথে দোষীদের দ্রুত আটক করে আইনের আওতায় আনার জন দাবী জানিয়েছেন। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সোমবার রাতে সজিব গ্রামের বাড়ি লোহাগড়া উপজেলা থেকে মোটরসাইকেলে নড়াইলের দিকে আসছিলেন তিনি। পথিমধ্যে রাসেল সেতুর ওপরে পৌঁছালে দুর্বৃত্তরা তাকে ধারালো অস্ত্র দিয়ে পেটে, পায়ে ও হাতে কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়। তাকে প্রথমে নড়াইল জেলা হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। প্রত্যক্ষদর্শী যু্বক সিফাত ও বরকত জানান, সোমবার রাত সাড়ে ১১টার দিকে মোটরসাইকেল নিয়ে রাসেল সেতুর ওপর দাঁড়িয়ে ছিলেন তারা। এ সময় এনএসআই পরিচয় দিয়ে দুই ব্যক্তি তাদের কাছে জানতে চান, এতো রাতে সেতুর ওপর কী কারণে দাঁড়িয়ে আছেন তারা। একপর্যায়ে তাদের মোটরসাইকেল থানায় নিয়ে যাওয়ার কথা বলে চাবি নেয়ার চেষ্টা করেন এনএসআই পরিচয় দেয়া দুই ব্যক্তি। সেতুর ওপর দিয়ে আসার পথে বিষয়টি নজরে আসে সাংবাদিক সজিবের। একপর্যায়ে ওই দুই ব্যক্তিকে তাদের পরিচয়পত্র দেখাতে বললে বাকবিতন্ডতা সৃষ্টি হয়। এ সময় এনএসআই পরিচয়দানকারী ওই দুই ব্যক্তি তাদের কাছে থাকা ধারালো অস্ত্র দিয়ে সজিবকে এলোপাতাড়ি কুপিয়ে জখম। সদর থানার ওসি সাজেদুল ইসলাম বলেন, সজিবের ওপর হামলার ঘটনায় জড়িতদের শনাক্ত করে গ্রেফতারের চেষ্টা চলছে।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বানিজ্য মন্ত্রী’র গাড়ি আটকে দিলেন টিসিবির ডিলার’রা

জৈন্তা সেন্ট্রাল হাসপাতালে চিকিৎসকের চরম অবহেলা: ভুল সেলাইয়ে প্রসূতি চিরতরে পঙ্গু, নবজাতকের মৃত্যু

নিরাপদ ও ধূমপানমুক্ত যাত্রীসেবা দেওয়াই সড়কপথে শেরপুর ট্রাভেলসের লক্ষ্য 

আমি ডিলার ” গাঁজা-ইয়াবাা ” ফ্রি দেবা চেয়ারম্যান হলে

আসসালামু আলাইকুম ’ ও ‘ইনশাআল্লাহ’ বলায়  হলেন বদলি

রাজধানীতে আওয়ামী লীগ নেতা ও সাবেক প্যানেল মেয়র শওকত আলী গ্রেপ্তার

নগরের মুনছুরাবাদে ডেঙ্গু প্রতিরোধে অভিযান, ৪ জনকে ৩৫ হাজার টাকা জরিমানা 

তিতাস রক্ষায় দখল-দূষণ ও অবৈধ বালু উত্তোলন বন্ধের আহ্বান

দোকানের দখলে গুরকচি বাজারের যাত্রী ছাউনি, চরম ভোগান্তিতে যাত্রীরা

সরকারি চাকরিজীবীদের এবার টানা ৫ দিনের ছুটি কাটানোর সুযোগ

১০

সিলেটে এসে রাষ্ট্রপতি শাহজালালের (র.) মাজার জিয়ারত করলেন

১১

দ্বিতীয় ধাপে মেলান্দহে ইউপি নির্বাচন ১৩ ডিসেম্বর: মাহমুদপুরে জনপ্রিয়তার শীর্ষে জিএস রুনু তালুকদার

১২

প্রথমবার সিলেটে যাচ্ছেন রাষ্ট্রপতি: নজিরবিহীন প্রস্তুতি ও নিশ্ছিদ্র নিরাপত্তা

১৩

নবম জাতীয় পে-স্কেল নিয়ে জানানো হলো নতুন সিদ্ধান্ত

১৪

ইউনিয়ন পরিষদ নির্বাচন সাত ধাপের পরিকল্পনা ইসির, প্রথম পর্যায় ১২ নভেম্বর

১৫

‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ স্লোগানে বড়গাছী স্কুল অ্যান্ড কলেজে বৃক্ষরোপণ

১৬

ব্রাহ্মণবাড়িয়ায় যুবদল নেতার ফোন না ধরায় তিতাস কমিউটারের কাউন্টার ম্যানেজার ও স্টাফকে মারধর করার অভিযোগ

১৭

মেলান্দহে জমিদান করেও মিলছে না রাস্তা: সাবেক চেয়ারম্যানের পুরোনো রাস্তা আটকে জনভোগান্তি

১৮

চট্টগ্রামকে ক্লিন সিটি হিসেবে গড়তে চসিকের পরিচ্ছন্ন বিভাগকে কাজ করার নির্দেশ- চসিক মেয়র

১৯

মানিকগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার ৫

২০

Design & Developed by BD IT HOST