নায়ক রিয়াজের মৃত্যু সংবাদ ফেসবুকে,যা জানাল পরিবার - দৈনিক অভিযোগ বার্তা    
নিউজ এডিটর
২৫ ডিসেম্বর ২০২৫, ৮:৪২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

নায়ক রিয়াজের মৃত্যু সংবাদ ফেসবুকে,যা জানাল পরিবার

নিউজ ডেস্কঃ

চিত্রনায়ক রিয়াজের মৃত্যুর খবর নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া তথ্যটি সম্পূর্ণ ভিত্তিহীন ও গুজব বলে নিশ্চিত করেছে তার পরিবার।

বুধবার হঠাৎ করেই বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে এই ঢালিউড তারকার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে ভক্তদের মাঝে চরম উদ্বেগ সৃষ্টি হয়। তবে তার পরিবার সূত্র জানিয়েছে, রিয়াজ জীবিত ও সুস্থ আছেন।

এ বিষয়ে রিয়াজের স্ত্রী গণমাধ্যমকে জানান, ছড়িয়ে পড়া খবরটি মোটেও সত্য নয়। তিনি যেখানেই আছেন, ভালো ও সুস্থ আছেন। ভক্তদের এমন বিভ্রান্তিকর তথ্যে কান না দেওয়ার অনুরোধ জানিয়েছেন তিনি।

গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের পর রাজনৈতিক পটপরিবর্তনের প্রেক্ষাপটে আত্মগোপনে চলে যান রিয়াজ। এরপর থেকে তাকে জনসমক্ষে কিংবা চলচ্চিত্র অঙ্গনের কোনো অনুষ্ঠানে দেখা যায়নি। এমনকি তার ব্যক্তিগত মোবাইল নম্বরটিও দীর্ঘ সময় ধরে বন্ধ রয়েছে। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতিও তার বর্তমান অবস্থান সম্পর্কে সুনির্দিষ্ট কোনো তথ্য দিতে পারেনি। দীর্ঘদিনের এই অন্তরাল থেকেই মূলত তার মৃত্যু নিয়ে এমন অপপ্রচার চালানো হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

নব্বই দশকের মাঝামাঝি সময়ে ‘বাংলার নায়ক’ চলচ্চিত্রের মাধ্যমে রুপালি পর্দায় অভিষেক ঘটে রিয়াজের। প্রায় দুই দশক ধরে ঢালিউডে রাজত্ব করা এই অভিনেতা অসংখ্য ব্যবসাসফল সিনেমা উপহার দিয়েছেন। তাঁর অভিনীত সর্বশেষ চলচ্চিত্র ‘অপারেশন সুন্দরবন’ ২০২২ সালে মুক্তি পায়। এরপর থেকে তাকে আর নতুন কোনো কাজে দেখা যায়নি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদক ও অপরাধমুক্ত সমাজ গড়তে মাদারগঞ্জে ওপেন হাউস ডে অনুষ্ঠিত

কৃষি জমিতে আনারস চাষ করে তাক লাগিয়ে দিলেন কৃষক মিলন

পাগলার চাঞ্চল্যকর কাউছার হত্যা মামলার মূলহোতাসহ ২ আসামি ডিবির হাতে গ্রেফতার

মানিকগঞ্জ থেকে অপহৃত কিশোরী উদ্ধার,অভিযুক্ত আটক

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে জানতে ও তাঁর অবদান যথাযথভাবে মূল্যায়ন করতে হলে গবেষণার বিকল্প নেই।

ইরানের হামলায় কুয়েতের তীব্র প্রতিক্রিয়া 

গায়ক জেমসের সাবেক ও বর্তমান দুই স্ত্রী’র সঙ্গে ঈদ উদযাপন

নক্ষত্রের পতন বর্ষীয়ান নেতা তোফায়েল আহমেদ মারা গেছেন

নারী খামারিদের সক্রিয় অংশগ্রহণ দুগ্ধ খাতকে শক্তিশালী করছে

কুমিল্লায় ৪ হাজার ইয়াবাসহ বিএনপির সভাপতি আটক

১০

জনগণকে সঙ্গে নিয়েই শহীদ জিয়ার স্বপ্নের বাংলাদেশ গড়তে হবে অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী

১১

৫ম মৃত্যুবার্ষিকীর দোয়া মাহফিলে চিকিৎসকদের আদর্শ হয়ে থাকবেন ডাঃ গোলাম মূর্তাজা হারুন – চসিক মেয়র 

১২

দেশে আবারও বাড়ল জ্বালানি তেলের দাম

১৩

টানা সরকারি ৭ দিনের ছুটি শেষে সোমবার থেকে খুলছে সব অফিস

১৪

জেলা পরিষদের ১০ কোটি টাকা নেওয়ার বিষয়ে যা জানালেন হাসনাত

১৫

জিয়াউর রহমানের কর্মময় জীবন নতুন প্রজন্মের জন্য অনুকরণীয় হয়ে থাকবে’: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

১৬

গোয়াইনঘাটে শ্যাম কালার দাপট:চোরাচালান ও অবৈধ বালু উত্তোলনের অভিযোগ

১৭

প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজায় সাবেক এমপি মাজহারুল ইসলাম সুজন

১৮

রাজবাড়ীতে মাদকবিরোধী ক্যাম্পেইন; পদক্ষেপ না নেয়ায় স্থানীয়দের ক্ষোভ

১৯

আজ ৩০ মে: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী

২০

Design & Developed by BD IT HOST