নিউজ এডিটর
২৫ অগাস্ট ২০২৬, ২:০২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

রিপন–আঁখির আবেগঘন নাটক ‘ভাইবোনের ভালোবাসা’

বিনোদন ডেস্কঃ ভাইবোনের নিঃস্বার্থ ভালোবাসা, পরিবারের টানাপোড়েন এবং তাড়াহুড়ো করে নেওয়া সিদ্ধান্তের মর্মান্তিক পরিণতি নিয়ে নির্মিত হয়েছে নতুন নাটক ‘ভাইবোনের ভালোবাসা’। হৃদয়স্পর্শী এই নাটকটি শিগগিরই ইউটিউবের ইউ টার্ন এন্টারটেইনমেন্ট চ্যানেলে মুক্তি পাবে। নাটকটির গল্প ও ভাবনায় রয়েছেন রিপন খান। রচনা ও পরিচালনা করেছেন হৃদয় জাহান। প্রযোজনা করেছেন মো. মাহবুব আলম, আর নির্বাহী প্রযোজক হিসেবে দায়িত্ব পালন করেছেন রিপন খান। নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন রিপন খান, আঁখি চৌধুরী, নাওমি, রেবেকা রউফ, লিপু মামা, হাবিব খান, রাজা হাসান, সায়মন তারিক ও মিলনসহ আরও অনেকে। চিত্রগ্রহণ করেছেন আর ডি রাহুল, প্রধান সহকারী পরিচালক স্বপ্নীল, রূপসজ্জায় জাকির হোসেন এবং প্রোডাকশন ম্যানেজার শাহিন। গল্পে দেখা যাবে, এক ছোট বোন তার ভাইয়ের স্বপ্ন পূরণের জন্য নিজের ভবিষ্যৎ পর্যন্ত বিসর্জন দিতে প্রস্তুত হয়। আরেকদিকে একজন তরুণী তার বেকার প্রেমিককে ভালোবেসে সমাজ ও পরিবারের চাপের মুখে অসহায় হয়ে পড়ে। দারিদ্র্য, বেকারত্ব ও সামাজিক বৈষম্যের বাস্তবতায় দুই নারীর আত্মত্যাগই গল্পের কেন্দ্রবিন্দু হয়ে ওঠে। নাটকের এক পর্যায়ে ছোট বোনের পড়াশোনা বন্ধ করে দেন তার বাবা। কিন্তু ভাই জোর করে তাকে আবার স্কুলে ফিরিয়ে নেয়। পরে ভাইয়ের কর্মসংস্থানের আশায় গ্রামের এক প্রভাবশালী ব্যক্তির বিয়ের প্রস্তাবে নাবালিকা হয়েও রাজি হয় মেয়েটি, শুধুমাত্র ভাইকে অর্থনৈতিকভাবে দাঁড় করানোর আশায়। সেই অর্থ নিয়ে ভাই ঢাকায় পাড়ি জমায় নতুন জীবনের সন্ধানে। অন্যদিকে নায়িকার বেকারত্বের কারণে তার বাবা ধনী পাত্রের সঙ্গে মেয়ের বিয়ে ঠিক করে দেন। প্রিয় মানুষকে হারানোর যন্ত্রণায় প্রেমিকা আত্মহত্যার পথ বেছে নেয়। একই সময়ে অনিচ্ছাকৃত বিয়ের ভয় ও অসহায়ত্বে ছোট বোনও বিষপান করে আত্মহত্যা করে। সবকিছু গুছিয়ে গ্রামে ফিরে এসে ভাই আবিষ্কার করে, তার জীবনের সবচেয়ে প্রিয় দুটি মানুষ আর বেঁচে নেই। সেই শোক তাকে মানসিকভাবে ভেঙে দেয়। নির্মাতার ভাষ্য, ‘ভাইবোনের ভালোবাসা’ শুধু একটি পারিবারিক নাটক নয়, এটি এমন এক বার্তা বহন করে যে জীবনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত কখনোই আবেগ বা তাড়াহুড়ো করে নেওয়া উচিত নয়।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রামে দেশের প্রথম সাইকেল ট্র্যাকের উদ্বোধন

১

মেলান্দহে মফস্বল সাংবাদিক ওয়েলফেয়ার সোসাইটির নতুন কমিটি: আতাউর সভাপতি, ইমরান সম্পাদক ও রুহুল সাংগঠনিক সম্পাদক

২

১৬ লাখ টাকার ভারতীয় বিড়িসহ কাভার্ডভ্যান জব্দ, শাহপরাণে গ্রেফতার ১

৩

মফস্বল সাংবাদিক ওয়েলফেয়ার সোসাইটির চেয়ারম্যান খন্দকার আমিনুর রহমান, সিনিয়র ভাইস চেয়ারম্যান এস এম ফিরোজ আহামেদ নির্বাচিত

৪

ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস ট্রেনের কাউন্টারের স্টাফদের আবারও রক্তক্ষয়ী হামলা, টিকিট বই ও টাকা লুট, আহত ১

৫

স্টেলিং তারিয়াং গোয়াইনঘাট উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব মনোনীত

৬

সিলেটে অনলাইনে ছাড়ার মুহূর্তেই উধাও ট্রেনের টিকিট: কালোবাজারির সন্দেহে পিবিআইয়ের তদন্ত

৭

স্ত্রী চাওয়ামাত্রই দিতে হবে দেনমোহর, বিচ্ছেদ বা মৃত্যুর অপেক্ষা নয়: হাইকোর্ট

৮

পদ্মা-মেঘনায় আজ মধ্যরাত থেকে ২২ দিন ইলিশ ধরা বন্ধ

৯

দিনাজপুরের ঘাষিপাড়া থেকে ঢালিউড রাজত্ব: ফিরে দেখা জনপ্রিয় চিত্রনায়িকা রাণীর গল্প

১০

শিঙি মাছের মাথায় ‘আল্লাহু’ লেখা! জলপাইগুড়িতে চাঞ্চল্য, দেখতে উপচে পড়া ভিড়

১১

সবার সহযোগিতায় এবারও আনন্দঘন পরিবেশে শারদীয় দুর্গোৎসব সম্পন্ন হবে

১২

কোটচাঁদপুরে মানুষের ভালোবাসা ও সফলতার স্বাক্ষর রেখে নতুন কর্মস্থলে সোহেল রানা

১৩

পাবনার আমিনপুরে নিখোঁজের পরদিন হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার

১৪

বাগমারায় অধ্যক্ষের বিরুদ্ধে মানববন্ধনের প্রতিবাদে পাল্টা মানববন্ধন

১৫

বিশ্ব শিক্ষক দিবসের র‍্যালিতে ‘শেখ হাসিনার বাংলাদেশ’ লেখা ব্যানার, প্রধান শিক্ষক আটক

১৬

ঘাটাইলে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইন-শৃক্ষলা সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত।

১৭

অর্থনৈতিক প্রবৃদ্ধি ও প্রচারবিমুখ মানবসেবায় অনন্য অবদান রাখছে ডেবোনেয়ার গ্রুপ

১৮

পুরুষ হওয়া যেন মহাপাপ’: দ্বিমুখী সামাজিক সংকটের চিত্র তুলে ধরলেন কলামিস্ট ইকবাল আহমেদ লিটন

১৯

শনিআখড়ার ঐতিহ্যবাহী ‘সূর্যবাণু’ রেস্তোরাঁয় খাবারের নিম্নমান ও গ্রাহকদের সাথে অসৌজন্যমূলক আচরণের অভিযোগ

২০

Design & Developed by BD IT HOST