মোঃ সাইফুল ইসলাম বালিয়াডাঙ্গী ঠাকুরগাঁও প্রতিনিধিঃ
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলা স্বেচ্ছাসেবী সংগঠন ভিনগোলার্ধ সামাজিক সংগঠনের পক্ষ থেকে ঐতিহ্যবাহী লাহিড়ী বহুমুখী উচ্চ বিদ্যালয়ে দুই শত ছাত্র ছাত্রীর মধ্য বৃক্ষ রোপন কর্মসূচীর আয়োজন করা হয় ।
“নিবো শ্বাস লাগাবো গাছ, গাছ লাগান জীবন বাঁচান” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের প্রভাব রোধে ভিনগোলার্ধ কল্যনের পথে সহযাত্রীর আয়োজনে বৃক্ষ রোপন ও টি- শার্ট বিতরণ কর্মসূচি পালন করে সংগঠনটির সেচ্ছাসেবীরা৷
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুর দুইটার সময় সংগঠনটি ঐতিহ্যবাহী শতবর্ষী লাহিড়ী বহুমুখী উচ্চ বিদ্যালয়ে মুখ্য সংগঠক বদিরুজ্জামান নাসিম (ঢাকা) শেখ নসিব সরোয়ারদি (ঠাকুরগাঁও) কার্যালয়ে সার্বিক পরিচালনায় নিমের গাছের চারা ও গেঞ্জি সহ প্রায় দুই শতাধিক চারা রোপণ ও বিতরণ করা হয়। বৃক্ষ রোপন শেষে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়৷
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঐতিহ্যবাহী লাহিড়ী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ১ নং পাড়িয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির আহ্বায়ক এডভোকেট জিল্লুর রহমান, এসময় আরো ও উপস্থিত ছিলেন সংগঠনটির উপদেষ্টা মণ্ডলীর সহ – সাংগঠনিক সদস্য আল আমিন ও সহ – সাংগঠনিক আতাউর রহমান বালিয়াডাঙ্গী উপজেলা শাখা ও লাহিড়ী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষকসহ অনুষ্ঠানে বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে অতিথিরা বক্তব্য রাখতে গিয়ে বলেন, বৈশ্বিক জলবায়ুর প্রভাব রোধে বৃক্ষরোপণের বিকল্প নাই।“ ভিনগোলার্ধ সামাজিক সংগঠন”জন্ম লগ্ন থেকেই সবসময় সামাজিক ও পরিবেশ বান্ধব কাজ করে আসছে এতে আমরা যেমন আনন্দিত ঠিক সুবিধাবঞ্চিত পরিবার গুলোও তেমন আনন্দিত ।
সংগঠনের স্বেচ্ছাসেবীদের মধ্যে উপস্থিত ছিলেন, ঠাকুরগাঁও শাখার সহ – সংগঠক শেখ নশিব সরোয়ারদী, সহ – সাংগঠনিক আল আমিন বালিয়াডাঙ্গী উপজেলা শাখা ও সহ – সাংগঠনিক সম্পাদক বালিয়াডাঙ্গী উপজেলা শাখার আতাউর রহমান সহ আরো অনেকেই।
এসময় ঠাকুরগাঁও শাখার সহ – সাংগঠনিক শেখ নশিব সরোয়ারদী তার বক্তব্যে বলেন যদি বিত্তবান ব্যক্তিরা সহোযোগিতা করে সংগঠনটি সামনে আরও সামাজিক উন্নয়ন মূলক কাজ করতে পারবে।মন্তব্য করুন
Design & Developed by BD IT HOST