নিরালা রেষ্ট হাউজে তরুনী হত্যার রহস্য উদঘাটন - দৈনিক অভিযোগ বার্তা    
admin
২২ মার্চ ২০২৩, ১০:১৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

নিরালা রেষ্ট হাউজে তরুনী হত্যার রহস্য উদঘাটন

ব্যুরো প্রধান- ইমরুল হাসানঃ

ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানাধীন ছোট বাজার এলাকার “নিরালা রেষ্ট হাউজ” নামক হোটেলে গত ইং ১৮/০৩/২০২৩ তারিখ অজ্ঞাতনামা এক তরুনীর লাশ উদ্ধার করে কোতোয়ালী থানা পুলিশ।

 

গত ইং ১৪/০৩/২০২৩ তারিখ দিবাগত রাত অনুমান ০১.৪৫ ঘটিকায় উক্ত নিরালা রেষ্ট হাউজে তরুন-তরুনী স্বামী-স্ত্রী পরিচয়ে রুম ভাড়া নেয়। ইং ১৮/০৩/২০২৩ তারিখ দুপুরে রেষ্ট হাউজের রুমে তালাবদ্ধ পেয়ে হোটেল কর্তৃপক্ষ পুলিশকে অবহিত করে। হোটেল কর্তৃপক্ষ ঐ রুমের তালা অপসারন করলে পুলিশ তরুনীর গলায় রক্তাক্ত জখম অবস্থায় মৃতদেহ উদ্ধার করে।

 

হোটেলের সিসি ক্যামেরা পর্যালোচনায় দ্রুততম সময়ে তরুনীর সঙ্গীয় অভিযুক্তকে সনাক্ত করা হয়। কোতোয়ালী থানা পুলিশ ইং ১৯/০৩/২০২৩ তারিখ মুন্সিগঞ্জ জেলার গজারিয়া থানা এলাকা হতে উক্ত তরুনকে গ্রেফতার করতে সক্ষম হয়। ঐ অভিযুক্তকে জিজ্ঞাসাবাদে তার নাম রাকিবুল ইসলাম রাকিব (২৩), পিতা-খোকন, সাং-চরচাষী, থানা-গজারিয়া, জেলা-মুন্সিগঞ্জ বলে প্রকাশ করে। আসামি লেখাপড়ার পাশাপাশি সমাজসেবা কার্যালয় আউটসোর্সিংয়ের কাজ করতো।

 

তাকে জিজ্ঞাসাবাদে জানা যায় সে গত ইং ১৪/০৩/২০২৩ তারিখ সন্ধ্যায় মিরপুর শেওড়াপাড়া এলাকা হতে সঙ্গ দেওয়ার জন্য ঐ তরুনীকে ৫,০০০/-(পাঁচ হাজার) টাকার বিনিময়ে ভাড়া করে ময়মনসিংহ নিয়ে আসে। যথারীতি নিরালা রেষ্ট হাউজে রাত্রীযাপন করে তরুনীকে বিদায়ের সময় টাকা কম দেওয়াতে দুজনের মধ্যে বাকবিতন্ডা হয়। তরুনী উক্ত ছেলেকে চর-থাপ্পড় দেয়। তখন ছেলেটি বিকাশে ক্যাশ আউট করার জন্য বাহিরে যায় এবং শহরের স্বদেশী বাজার এলাকার একটি দোকান থেকে ১০০ টাকা মূল্যের ০১টি চাকু ক্রয় করে পুনরায় হোটেলে প্রবেশ করে। পরে তরুনীকে বাথরুমে নিয়ে চাকু দিয়ে গলায়, দুই হাতের কব্জিতে রক্তাক্ত জখম করে হত্যা করে রুমে তালাবদ্ধ করে পালিয়ে যায়।

 

আসামীকে ইং ২০/০৩/২০২৩ তারিখ বিজ্ঞ আদালতে সোপর্দ করলে সে নিজেই তরুনীকে গলা কেটে হত্যা করেছে মর্মে ফৌঃ কাঃ বিঃ ১৬৪ ধারা মোতাবেক স্বীকারোক্তিমূলক জবানবন্দী প্রদান করে।

 

ভিকটিমের পরিচয় এখনও সনাক্ত হয়নি। তার পরিচয় সনাক্তের চেষ্টা করা হচ্ছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেটের গোয়াইনঘাটে বালু লুটের মহোৎসব: ফাঁস হলো কোটি টাকার সিন্ডিকেট ও মাসোহারার চাঞ্চল্যকর তালিকা!

ঢাকায় HRCBM-এর ষাণ্মাসিক রিপোর্ট প্রকাশ ও জাতীয় সম্মেলন অনুষ্ঠিত; সম্মাননা লাভ

রাবিতে কর্মকর্তা বদলি নিয়ে বিতর্ক, রাজনৈতিক বিবেচনায় পদায়নের অভিযোগ

জাতীয়তাবাদী পেশাজীবী দলের উদ্যোগে রাজশাহীতে বৃক্ষরোপণ

রাষ্ট্রপতির পদত্যাগপএ গ্রহন করতে সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরছেন স্পিকার

জামালপুরে চাঞ্চল্যকর রাস্তার প্রায় ২৮ লাখ টাকার ইট চুরির অভিযোগে ১০ জনের বিরুদ্ধে মামলা; ৪ জনের জামিন নামঞ্জুর

ভারী বর্ষণে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে চসিকের চাল বিতরণ

রাজবাড়ীতে তামাকবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে খাদে, অল্পের জন্য দুর্ঘটনা থেকে রক্ষা পেল

পদত্যাগের গুঞ্জন  রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের, নতুন রাষ্ট্রপতি নিয়ে আলোচনা

১০ম সাউথ এশিয়ান কারাতে প্রতিযোগিতা ২০২৬ এ কিক ফাইটার এর স্বর্ন পদক।

১০

নেত্রকোনা মোহনগঞ্জ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় ছাত্র-ছাত্রী ভর্তির ক্ষেত্রে তথ্য গোপন করা ও দুর্নীতির অভিযোগ

১১

শিক্ষার মান উন্নয়নে শিক্ষকদের উপস্থিতিতে এবং মাদক ও বাল্যবিবাহ বিষয়ক ভূমিকা নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত

১২

দিল্লিতে নিরাপত্তার কারণে একসঙ্গে ১৬ মেট্রো স্টেশন বন্ধ

১৩

বহিষ্কার হলেন জামায়েতের সাতক্ষীরা-৪ এর এমপি গাজী নজরুল ইসলাম

১৪

বালিয়াডাঙ্গীতে দলিলকৃত জমি দখলের চেষ্টার অভিযোগ সনাতন ধর্মাবলম্বীদের বাড়িতে আগুন ঘর বাড়ি ভাংচুর

১৫

সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) নতুন কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম

১৬

সিলেটে র‍্যাবের অভিযানে চিহ্নিত মাদক কারবারি ‘ইয়াবা নুরু’ গ্রেপ্তার

১৭

জামায়াত এমপির ভাইরাল ভিডিওটি আসল : রিউমর স্ক্যানার

১৮

ভৈরবে পৌরসভার নির্বাহী কর্মকর্তাকে কাফনের কাপড় পাঠিয়ে হত্যার হুমকি

১৯

আজমিরীগঞ্জে ৮ বছর পর স্বামীর পৈতৃক ভিটার অধিকার পেলেন অসহায় শোভা রানী; পাশে দাঁড়াল এইসআরসিবিএম

২০

Design & Developed by BD IT HOST