নিউজ এডিটর
২৪ অক্টোবর ২০২৪, ৮:৩৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

পরীমনির ‘রঙিলা কিতাব’ মুক্তি পাবে আগামী মাসে

বিনোদন ডেস্কঃঅনেক জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে ঘোষণা করা হলো ‘রঙিলা কিতাব’-এর মুক্তির তারিখ। অনম বিশ্বাস পরিচালিত হইচই অরিজিনাল সিরিজ ‘রঙিলা কিতাব’ মুক্তি পেতে যাচ্ছে আগামী ৮ নভেম্বর।সিরিজে মূল ভূমিকায় অভিনয় করেছেন পরী মণি ও মোস্তাফিজুর নুর ইমরান। পোস্টারটিতেও দেখা মিলেছে তাদের দুজনের। নায়কের এক হাতে বন্দুক আরেক হাতে জড়িয়ে ধরে আছেন নায়িকাকে। সেই সাথে নায়িকারও চোখে-মুখে ভয় ও গুটিসুটি মেরে নায়কের বুকে যেনো খুঁজছেন আশ্রয়।রঙিলা কিতাব এর অফিসিয়াল পোস্টারটি রহস্য, ভালোবাসা এবং উত্তেজনায় ভরপুর।কিঙ্কর আহ্সানের লেখা ‘রঙিলা কিতাব’ উপন্যাস ছায়া অবলম্বনে নির্মিত হয়েছে ওয়েব সিরিজটি।এই প্রথম ওয়েব সিরিজে কাজ করেছেন পরী মণি। স্ক্রিপ্ট পড়ার পর থেকেই কাজটি নিয়ে বেশ এক্সাইটেড ছিলেন তিনি। এসময় পরীমনি বলেন,প্রতিটি প্রথম অনুভূতি,প্রথম স্মৃতি সবার জন্যে সব সময় স্পেশাল। সেই রকমই আমার প্রথম ওয়েব সিরিজে কাজ করার অভিজ্ঞতা ছিল অসাধারণ। এটি সম্ভব হয়েছে শুধু হইচই-এর কারণে।‘শ্যুটের শুরুর দিন থেকেই আমি বেশ এক্সাইটেড ছিলাম। এটি আমার জন্য এক নতুন অধ্যায়ের সূচনা। শুটিংয়ের সময় আমার সহ-অভিনেতা ও টিমের সকলের সাথে কাজ করতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। এখন শুধুই দর্শকদের প্রতিক্রিয়া পাওয়ার সময়।অভিনেতা মোস্তাফিজুর নুর ইমরান বলেন, ‘রঙিলা কিতাব -এর জন্য আমরা সকলেই নিজ নিজ স্থান থেকে আমাদের সর্বচ্চো দিয়ে কাজ করেছি। এখন কাজটি মুক্তির অপেক্ষাতে আমরা।পরিচালক অনম বিশ্বাস বলেন, ‘মানুষের সাথে মানুষের সম্পর্কের গল্প হলো রঙিলা কিতাব। গল্পটাকে এমনভাবে বলার চেষ্টা করেছি, যাতে দর্শকরা কানেক্ট করতে পারে। এই সিরিজটি তৈরি করতে গিয়ে আমরা শুধু বিনোদন নয় বরং একটি বার্তা দিতে চেয়েছি আমার বিশ্বাস রঙিলা কিতাব দর্শকদের মুগ্ধ করবে আর তাদের মনে একটি বিশেষ জায়গা করে নেবে।অপেক্ষা মাত্র আর কিছুদিনের। অসাধারণ এক প্রেমের গল্প নিয়ে ‘রঙিলা কিতাব’ ৮ নভেম্বর আসছে হইচই-তে।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৭ নভেম্বরের তাৎপর্য তুলে ধরে দুর্গাপুরে জিয়া পরিষদের আলোচনা সভা

১

হরিরামপুরে প্রতারণা ও অর্থ আত্মসাতের মামলায় তিন আসামি গ্রেফতার

২

মাদকমুক্ত যুবসমাজ গড়তে ৪১ ওয়ার্ডে ৪১টি খেলার মাঠ নির্মাণ করা হবে: চসিক প্রশাসক

৩

বালিয়াডাঙ্গীতে নিখোঁজের তিন দিন পর হাত-পা বাঁধা অবস্থায় শ্রী অনিল চন্দ্র সিংহ (৭০) নামের এক বৃদ্ধের মরদেহ উদ্ধার

৪

ময়মনসিংহে ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’ এর উদ্বোধন

৫

এস এম ফিরোজ আহাম্মেদ আই টিভি ২৪ ও দৈনিক আই নিউজ ২৪-এর প্রধান সম্পাদক হিসেবে যুক্ত হয়েছেন

৬

পরীমনির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

৭

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন কনপাড়া একাদশ

৮

ফ্রান্সে ৫ নভেম্বর দেশব্যাপী ধর্মঘট: শিক্ষা প্রতিষ্ঠান ও গণপরিবহনে বড় ধরনের অচলাবস্থার শঙ্কা

৯

ট্রাম্পের হারের খবরে আরও বাড়ল তেলের দাম

১০

বিনা টিকিটে ট্রেনে উঠে টিটিই-অ্যাটেনডেন্টদের সাথে দুর্ব্যবহার: অতিষ্ঠ রেল স্টাফ ও বৈধ যাত্রীরা

১১

গফরগাঁওয়ে অবৈধ ৩ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট, ভেঙে দেওয়া হলো চিমনি ও কিলন

১২

নিখোঁজের দশদিন পর সন্ধান মিলেছে কলেজছাত্র হৃদয়ন আনসারীর

১৩

শ্রমিক অসন্তোষে বন্ধ ৬৭০ পোশাক কারখানা: বিজিএমইএ

১৪

নৈতিক শিক্ষা ও মানবিক মূল্যবোধে শিক্ষার্থীদের আলোকিত মানুষ হতে হবে চসিক প্রশাসক

১৫

সিলেটে বালুভর্তি ট্রাকের নিচে লুকিয়ে পাচারের সময় ৭ লাখ ৭৬ হাজার টাকার ভারতীয় পণ্যসহ গ্রেফতার ১

১৬

ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ, ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

১৭

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে পররাষ্ট্র ক্যাডার দেশের প্রথম লিঙ্গের বিসিএস কর্মকর্তা হলেন ওয়ালিদ ইসলাম

১৮

কানাডায় স্থায়ী বসবাসের বড় সুযোগ, যাদের মিলছে অগ্রাধিকার

১৯

চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনায় আব্দুল খালেক মন্ডল

২০

Design & Developed by BD IT HOST