নিউজ এডিটর
২০ ডিসেম্বর ২০২৪, ১:২৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পাকিস্তানের কাছে বাংলাদেশের পাওনা সাড়ে ১১ লাখ কোটি টাকা

অভিযোগ বার্তা ডেস্কঃ ১৯৭১ সালের আগে অখণ্ড পাকিস্তানের সম্পদের বড় একটি অংশ (প্রায় সাড়ে চার বিলিয়ন ডলার) ছিল পূর্ব পাকিস্তানের। স্বাধীনতার ৫৩ বছর পর হিসাব করলে সুদসহ সেই সম্পদের পরিমাণ দাঁড়ায় প্রায় ৯৪.৩৪ বিলিয়ন মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় ১১ লাখ ৩২ হাজার ৩৬ কোটি টাকারও বেশি। স্বাধীনতার পর ১৯৭৪ সালে এই পাওনা নিয়ে আওয়াজ উঠলেও কোনো সমাধান হয়নি। বিশেষজ্ঞরা মনে করেন, নতুন কূটনৈতিক সম্পর্কের সুযোগ নিয়ে আবারও এই দাবি উত্থাপন করা উচিত। দাবি আদায়ে ব্যর্থ হলে আন্তর্জাতিক ফোরামে আইনি লড়াইয়ের কথা ভাবা যেতে পারে।১৯৭৪ সালে পাকিস্তানের প্রেসিডেন্ট জুলফিকার আলী ভূট্টোর বাংলাদেশ সফরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পাকিস্তানের কাছে ৪০০ কোটি মার্কিন ডলার পাওনা দাবি করেন। কিন্তু ভূট্টো সেই দাবি কৌশলে এড়িয়ে যান। পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, অখণ্ড পাকিস্তানে পূর্ব পাকিস্তানের সম্পদের পরিমাণ ছিল ৪.৩২ বিলিয়ন মার্কিন ডলার। সুদসহ সেটি এখন দাঁড়িয়েছে ৯৪.৩৪ বিলিয়ন মার্কিন ডলার। এই হিসাব করা হয়েছে বার্ষিক ৬ শতাংশ সুদের ভিত্তিতে। আন্তর্জাতিক রীতি অনুযায়ী, উত্তরসূরি রাষ্ট্র হিসেবে পূর্ব পাকিস্তানের সম্পদের আইনি অংশীদার বাংলাদেশ। পূর্ব পাকিস্তানের জনসংখ্যা, বৈদেশিক মুদ্রা অর্জনে পূর্বাঞ্চলের অবদান এবং সমতার ভিত্তিতে সম্পদের ৫০-৫৬ শতাংশ পাওনার ন্যায্য অধিকার রয়েছে বাংলাদেশের। এ ছাড়া ১৯৭০ সালের ভয়াবহ ঘূর্ণিঝড় গোর্কির সময় তৎকালীন পূর্ব পাকিস্তানে প্রায় ৫ লাখ মানুষের মৃত্যু ও শত কোটি টাকার ক্ষতির পরও কেন্দ্রীয় সরকার কোনো সহায়তা দেয়নি। বরং, আন্তর্জাতিক সাহায্য হিসেবে আসা ২০০ মিলিয়ন মার্কিন ডলার আত্মসাতের উদ্দেশ্যে স্টেট ব্যাংক অব পাকিস্তানের লাহোর শাখায় স্থানান্তর করা হয়। বাংলাদেশ দীর্ঘদিন ধরে বৈদেশিক মুদ্রাসহ সম্পদের এই ন্যায্য হিস্যা ফেরত দেওয়ার দাবি জানিয়ে আসছে। বিশেষজ্ঞরা বলছেন, পাকিস্তানের সঙ্গে নতুন আলোচনার মাধ্যমে এই পাওনা আদায়ের উদ্যোগ নিতে হবে। অন্যথায়, আন্তর্জাতিক ফোরামে এই বিষয়ে শক্ত আইনি পদক্ষেপ নিতে হবে।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপির শোভাযাত্রা ও সমাবেশ

নদী-প্রকৃতি ও পরিবেশ রক্ষায় নোঙর বাংলাদেশের কার্যক্রমকে এগিয়ে নেওয়ার আহ্বান খালেদ হোসেন মাহবুব শ্যামল এমপির

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৪০.৭৮ ভরি স্বর্ণালংকারসহ আটক ২

ঐক্যবদ্ধভাবে নতুন বাংলাদেশ গড়ার ডাক: সিলেটে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

সৌদি রিয়াল নিয়ে প্রতারণা , মানিকগঞ্জে প্রতারক চক্রের দুই সদস্য আটক

বানিয়াজুরী ইউপি নির্বাচন: জনপ্রিয়তার শীর্ষে অ্যাডভোকেট মোঃ ইউসুফ আলী

রাজবাড়ীতে নারী উদ্যোক্তার ওপর হামলা ও শ্লীলতাহানির মামলায় তিন আসামী গ্রেফতার।

জিয়া ‍উদ্যানের লেকে মাছের পোনা অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী

ভারতকে আরও পাচঁটি এস-৪০০ ক্ষেপণাস্ত্র ব্যবস্থা দিতে চায় রাশিয়া

যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হচ্ছে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী

১০

শালগাঁও কালিসীমা স্কুল এন্ড কলেজে তরী বাংলাদেশের বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ।

১১

লাহিড়ীতে স্বামী-স্ত্রীর বিরোধ: মেয়ের বাড়ির লোকজনের বিরুদ্ধে টাকা-স্বর্ণ লুটের অভিযোগ

১২

ভোলা দৌলতখান মোস্তফা কামাল লঞ্চঘাট সড়কে ভাঙন, প্লাবিত এলাকা—দুর্ভোগে সাধারণ মানুষ ও যাত্রীরা

১৩

ময়মনসিংহে সমন্বয় সভায় বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত এমপি

১৪

কাপ্তাই হ্রদের পানি বিপৎসীমার কাছাকাছি, রাতে খুলছে ১৬ জলকপাট

১৫

সিলেট শিশু পার্কের সামনে থেকে ছিনতাইকারী গ্রেফতার

১৬

মাদারগঞ্জে রূপসী(১৫) নামে এক মেয়ের লাশ পাওয়া গেল চর পাকের দহ পূর্ব পাড়া একটি মেশিন ঘরে।

১৭

ঢাকাসহ দেশজুড়ে টানা ১০ দিন বৃষ্টির আভাস

১৮

নরুন্দি রেলস্টেশনে ঘোরাফেরা করা দুই শিশু উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর

১৯

ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার পরিবেশ সেবার মানোন্নয়নে অ্যাকটিভ সিটিজেন্স গ্রুপ (এসিজি) এর সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

২০

Design & Developed by BD IT HOST