নিউজ এডিটর
৬ জুলাই ২০২৬, ৩:৫৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সর্বোচ্চ দরদাতা হিসেবে সিলেটের রথ মেলার ইজারা পেল প্রগতি এন্টারপ্রাইজ

লাকী আক্তার,ব্যুরো প্রধান,সিলেটঃ সিলেট নগরীর ঐতিহ্যবাহী রথ মেলার ২০২৬ সালের ইজারা সর্বোচ্চ দরদাতা হিসেবে পেয়েছে প্রগতি এন্টারপ্রাইজ। প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী ও মহানগর যুবদলের সহ-সাধারণ সম্পাদক মাইদুল ইসলাম শাহিন সর্বোচ্চ দর প্রদান করে ইজারা লাভ করেন। রবিবার (৫ জুলাই) সিলেট সিটি কর্পোরেশন (সিসিক) সূত্রে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। জানা গেছে, আগামী ১৬ জুলাই থেকে শুরু হয়ে ২৪ জুলাই পর্যন্ত চলবে সিলেটের ঐতিহ্যবাহী রথ মেলা। প্রতি বছরের মতো এবারও নগরীর রিকাবীবাজার এলাকায় রাস্তার দুই পাশে বসবে এই মেলা। মেলায় বিভিন্ন পণ্যের স্টল ও দোকান থেকে টোল আদায়ের দায়িত্ব পালন করবে প্রগতি এন্টারপ্রাইজ। সিসিক সূত্রে জানা যায়, মাইদুল ইসলাম শাহিন ১২ লাখ ৮১ হাজার টাকা সর্বোচ্চ দর প্রদান করেন। দরপত্রের জামানত ও অন্যান্য আনুষঙ্গিক ব্যয়সহ তিনি মোট ১৭ লাখ ২৯ হাজার ৩৫০ টাকা সিসিক কার্যালয়ে জমা দিয়েছেন।বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট সিটি কর্পোরেশনের প্রধান রাজস্ব কর্মকর্তা ও বাজার শাখার প্রধান বিশ্বজিৎ দেব। ইজারা পাওয়ার পর প্রতিক্রিয়ায় মাইদুল ইসলাম শাহিন বলেন, এবারের রথ মেলাকে আরও আকর্ষণীয় ও সুশৃঙ্খলভাবে আয়োজনের সর্বোচ্চ চেষ্টা করবেন। এ কাজে তিনি সনাতন ধর্মাবলম্বীসহ সকল শ্রেণি-পেশার মানুষের আন্তরিক সহযোগিতা কামনা করেন।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পূর্ণমন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন এম রশিদুজ্জামান মিল্লাত

সরকার গঠনের ছয় মাসের মাথায় মন্ত্রিসভা সম্প্রসারণ ৪ মন্ত্রী এবং ২ প্রতিমন্ত্রীর শপথ

সিলেট ও ছাতক নৌপথে বেপরোয়া চাঁদাবাজি ও টোল আদায়ের অভিযোগ বিলালগংদের বিরুদ্ধে, বিপাকে নৌ-শ্রমিকরা ​

রাষ্ট্রপতি ও মন্ত্রিসভার নতুন সদস্যদের শপথ: প্রস্তুত বঙ্গভবন

টাকার বিনিময়ে ‘লাইফটাইম প্যাকেজ’ দিতেন পর্নোগ্রাফি মামলায় গ্রেপ্তার সুমাইয়া

ওমর ফারুক এর বিরুদ্ধে ৪২ কোটি টাকা আত্মসাতের অভিযোগ

মায়ের জন্য বাজারে গিয়ে মাছ কিনলেন প্রবাসী কল্যাণমন্ত্রী: সাদামাটা জীবনযাপনের অনন্য দৃষ্টান্ত

সিডনিতে পারিবারিক কলহে স্বামীর হাতে বাংলাদেশি স্ত্রী’র মৃত্যু  

সাভারে ৬ বছরের শিশুকে হত্যার পর বস্তাবন্দি,এলাকায় চাঞ্চল্য

সিলেটে ডিবি পুলিশের অভিযানে অসামাজিক কাজে জড়িত ১০ জন গ্রেফতার, ২ হোটেল সিলগালা

১০

কালিয়াকৈর উপজেলায় রাস্তা নির্মাণে বেহাল দশা ও দুর্নীতির অভিযোগ

১১

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল কোটচাঁদপুরের ইভানের, তিন দিন পর ঢাকায় মৃত্যু

১২

নজরুল বর্ষ উপলক্ষ্যে সাংস্কৃতিক প্রতিযোগিত বাস্তবায়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত

১৩

রাজবাড়ীতে একই দিনে তিনটি সড়ক দুর্ঘটনা, নিহত-১, আহত-১০

১৪

১৮০ দিনের রিপোর্ট কার্ডে কার ভাগ্যে কী আগস্টেই মন্ত্রিসভায় সীমিত রদবদল

১৫

মানিকগঞ্জের দৌলতপুরে ১২ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা, অভিযুক্ত জিসান পলাতক

১৬

হবিগঞ্জে বৈষম্যবিরোধী নেতা মাহদীসহ আটক ৩

১৭

পে স্কেলের চূড়ান্ত প্রতিবেদনে স্বাক্ষর, দুই ধাপে বাস্তবায়ন হবে

১৮

দুর্গাপুরে ফ্যামিলি কার্ড শুমারির নিয়োগে অনিয়ম, তালিকায় নিষিদ্ধ ছাত্রলীগের নেতা

১৯

সিলেটে জিরা ও কসমেটিকসের বিশাল চোরাচালান সিন্ডিকেট: নেপথ্যে চিহ্নিত ডাকাত দল, রাজস্ব হারাচ্ছে সরকার

২০

Design & Developed by BD IT HOST