admin
৮ মার্চ ২০২৩, ৪:২১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পাবনায় গোয়েন্দা শাখার অভিযানে আন্তঃজেলা চোর চক্রের তিন সদস্য ৭ টি চোরাই মোটরসাইকেল সহ গ্রেফতার

মীর শাহাদাৎ,পাবনা প্রতিনিধি:
পাবনা সদর থানাধীন দোহারপাড়া কেন্দ্রীয় জামে সামজিদের সামনে গত ২৭ জানুয়ারি মোঃ আহম্মেদ আলী মুন্সি, পিতা-মৃতঃ জনাব আলী মুন্সি, সাং-দোহার পাড়া, থানা ও জেলাঃ পাবনার ব্যবহৃত একটি বাজাজ পালসার ১৫০ সিসি মোটরসাইকেল, যাহার ইঞ্জিন নং-DHXCML34718, চেসিস নং-PSUA11CY6MPB90607 মোটরসাইকেলটি রেখে মসজিদে নামাজ পড়তে গেলে একই দুপুর অনুমান ০১.৪০ ঘটিকা হইতে দুপুর ০২.০০ ঘটিকার মধ্যে যে কোন সময় অজ্ঞাতনামা চোর বা চোরেরা উক্ত মোটরসাইলটির ঘাড় লক কৌশলে খুলে চুরি করে নিয়ে যায়। পরবর্তীতে উক্ত চুরির ঘটনায় পাবনা সদর থানার এফআইআর নং-১১, তারিখঃ ০৮ ফেব্রুয়ারি, ২০২৩ ইং ধারা-৩৭৯ পেনাল কোড-১৮৬০ রুজু হয়। সেই ধারাবাহিকতায় পাবনা পুলিশ সুপার জনাব মোঃ আকবর আলী মুনসী’র নির্দেশনায় পাবনা জেলাকে অপরাধ মুক্ত করার লক্ষ্যে অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম (অর্থ ও প্রশাসন)এর তত্ত্বাবধায়নে এবং ওসি, ডিবি মোঃ এমরান মাহমুদ তুহিন এর নেতৃত্বে ০৬ ফেব্রুয়ারী রাতে এবং ০৭ ফেব্রুয়ারী ভোরে উক্ত মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশের এসআই (নিরস্ত্র) তানভীর রহমান সহ এসআই (নিরস্ত্র) সাগর কুমার সাহা, এএসআই (নিরস্ত্র) মোঃ ইকবাল কবির সহ সঙ্গীয় ফোর্সের সহায়তায় পাবনা জেলার সদর থানা, আতাইকুলা থানা, সুজানগর থানা এলাকার বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করে মোটরসাইকেল চোর চক্রের সক্রিয় সদস্য আসামী মোঃ মনিরুল শেখ ওরফে মনির(২০), পিতাঃ মোঃ গফুর শেখ,সাং-মানিকদিয়ার,থানাঃ সুজানগর,জেলাঃ পাবনা। ২। মোঃ শাহীন আলম সুজন (২৫), পিতা-মোঃ মুছা মন্ডল, সাং-শ্রীকোল চরপাড়া,থানাঃ আতাইকুলা,জেলাঃ পাবনা। ৩। মোঃ মুরাদ প্রামানিক (৪৫), পিতাঃ মোঃ মকবুল প্রামানিক, সাং-কৈজুরী শ্রীপুর, থানাঃ আতাইকুলা,জেলাঃ পাবনাদের নিকট হইতে চুরি করা ০৭(সাত)টি চোরাই মোটরসাইকেল সহ গ্রেফতার করা হয়। আসামীরা বিভিন্ন সময় পাবনা জেলার বিভিন্ন স্থান হইতে উক্ত উদ্ধারকৃত চোরাই মোটরসাইকেল গুলো চুরি করেছিল। গ্রেফতারকৃত আসামী মোঃ মনির এবং আসামী মোঃ সুজনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তারা মোটরসাইকেল এর লক ভাঙ্গার অভিনব কৌশল গুগোল ইন্টারনেট হতে শিখেছে। যেখানে মাত্র ১/২ মিনিটের মধ্যে একটি মোটরসাইকেল এর লক খুলে চুরি করা সম্ভব। চুরি করার সময় ঘটনাস্থলে তারা তিনজন অবস্থান করে তাদের মধ্যে একজন মালিকের গতিবিধি লক্ষ্য করে অপর একজন মোটরসাইকেলের লক ভাঙ্গে এবং ফাইনালি একজন মোটরসাইকেল চালিয়ে সোজা আতাইকুলা থানাধীন শ্রীকোল বাজারে অবস্থিত মেকার সুজন এর গ্যারেজে নিয়ে যায়। সেখান থেকে চোরাইকৃত মোটরসাইকেল গুলোর লকসেট, কালার পরিবর্তন করে গ্রহকের কাছে ৪০-৬০ হাজার টাকায় বিক্রয় করে। এই গ্রুপ সাধারনত: পালসার মোটরসাইকেল চুরি করে থাকে। উদ্ধারকৃত মোটরসাইকেল এর বর্ণনাঃ ১. ০৪(চার)টি লাল কালো রংয়ের বাজাজ পালসার ১৫০ সিসি মোটরসাইকেল। ২. একটি লাল কালো রংয়ের ডাবল ডিস্ক বাজাজ পালসার ১৫০ সিসি মোটরসাইকেল। ৩. একটি লাল কালো রংয়ের ডিসকাভার ১১০ সিসি মোটরসাইকেল। ৪. একটি লাল কালো রংয়ের টিভিএস মেট্রো ১০০সিসি মোটরসাইকেল। গ্রেফতারকৃত আসামীদের নিকট হইতে চোরাই সর্বমোট ০৭(সাত)টি মোটরসাইকেল উদ্ধার করা হয়।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নান্দিনায় শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগ, থানায় অভিযোগ দায়ের

১৮ মাস পর নিখোঁজ কিশোরী অপহরণ ও হত্যার রহস্য উদ্ঘাটন করলো সাইবার ক্রাইম

ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার আব্দুর রউফ বদলি, নতুন এসপি জালাল উদ্দিন ফাহিম

কোটচাঁদপুর যুব উন্নয়ন কর্মকর্তা শামছুলের খুঁটির জোর কোথায়

, দীর্ঘ ২১৬ দিন পর চালুর প্রক্রিয়ায় যমুনা ফার্টিলাইজার: আগামী সপ্তাহেই সার উৎপাদনের আশা

ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ওসি শহিদুল ইসলাম বদলি, নতুন দায়িত্বে খাইরুল আলম

শাহজালালে প্লেনের টয়লেটে মিলল ৫০টি সোনার বার, দাম ১১ কোটি টাকা

জামালপুরে ২০ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

আবাসিক হোটেলে নারীসহ অবস্থানের অভিযোগ—জামায়াত নেতা আবুল মনসুরকে ঘিরে তোলপাড়!

জানুয়ারিতে হতে পারে ইউনিয়ন পরিষদ নির্বাচন: ইসি মাছউদ

১০

অটোরিকশার ব্যাটারি চুরি করতে গিয়ে জামাই’র হাতে শশুর খুন

১১

জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ‘দি ডেইলী পেনব্রীজ’

১২

এবার প্রতি লিটারে জ্বালানি তেলের দাম ২০ টাকা বাড়াল সরকার

১৩

কোটচাঁদপুরে ২০ পিস ইয়াবাসহ দুই কারবারি আটক

১৪

রাজধানীতে ন্যাম ভবন থেকে সাতক্ষীরা-৪ আসনের সাবেক এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৫

পাবনায় চাঞ্চল্যকর শিশু কলি ধর্ষণ-হত্যা বিচারের দাবিতে আদালত-ডিসি কার্যালয় ঘেরাও

১৬

ময়মনসিংহ জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

১৭

নতুন ওসি যোগদানের ২৪ ঘণ্টায় আওয়ামী লীগের ৯ নেতাকর্মী আটক

১৮

রাজধানীতে একাধিক বাসে আগুন: নতুন নির্দেশনা পরিবহন মালিক সমিতির

১৯

সিলেটে শাহজালাল (রহ.) মাজারে দানবাক্স ও ডেক খুলে মিলল প্রায় ৮৯ লাখ টাকা, সোনা ও ১৫ দেশের মুদ্রা

২০

Design & Developed by BD IT HOST