প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি জননেত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে সারা দেশের ন্যায় মাদারগঞ্জে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে মাদারগঞ্জ উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী অঙ্গসংগঠন।
আজ সোমবার (২২ মে) বিকালে মাদারগঞ্জ উপজেলা আওয়ামীলীগ কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল উপজেলার বালিজুড়ী বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।
মিছিল শেষে প্রতিবাদ সমাবেশ করা হয়। সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ওবায়দুর রহমান বেলাল, ও সহ-সভাপতি বাবু অরুণ কুমার শাহা, বক্তরা প্রধানমন্ত্রীকে প্রাণনাশের হুমকিদাতাকে অবিলম্বে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
এছাড়াও মিছিলে অংশগ্রহন করেন উপজেলা, শহর, ইউনিয়ন এবং ওয়ার্ড আওয়ামীলীগসহ সহযোগী অঙ্গসংগঠনের নেতা কর্মীরা।
উল্লেখ্য, রাজশাহীতে বিএনপির সমাবেশ থেকে রাজশাহী জেলা বিএনপির আহবায়ক আবু সাইদ চাদ কতৃক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে সোমবার (২২ মে) সারা দেশব্যাপী বিক্ষোভের ঘোষণা দেয় আওয়ামী লীগ।
Facebook Comments Box
মন্তব্য করুন
সর্বশেষ
জনপ্রিয়
পটিয়ায় রত্নগর্ভা চেমন আরা বেগমের ১১ সন্তানই নিজ নিজ কর্মক্ষেত্রে প্রতিষ্ঠিত
১
শেখ হাসিনার অনুপস্থিতিতে আওয়ামী লীগের সভাপতি শেখ সেলিম
২
মাহমুদপুরে শোকের ছায়া: রুনু তালুকদারের একমাত্র সন্তান শ্রেষ্ঠ চিরনিদ্রায় শায়িত
৩
দুদকের অভিযান বাড্ডা সাবরেজিস্ট্রি অফিসে
৪
মেলান্দহ উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক জিএস রুনু তালুকদারের একমাএ ছেলের মৃত্যুতে শোক প্রকাশ
৫
বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির জমকালো মিলনমেলা ও এওয়ার্ড প্রদান অনুষ্ঠিত
৬
স্হানীয় নির্বাচনে মিছিল,পোষ্টার ও এআই কনটেন্ট নিষিদ্ধ করল নির্বাচন কমিশন
৭
তাজমহল: ভালোবাসার নিদর্শনের আড়ালে লুকিয়ে থাকা মমতাজ মহলের বেদনার গল্প
৮
বান্দরবানে আনন্দমুখর পরিবেশে উদযাপন হচ্ছে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী
৯
মানিকগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৫০ পিস ইয়াবাসহ আটক ১