admin
১৬ ফেব্রুয়ারী ২০২৩, ৫:৪৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পের বিরুদ্ধে লড়বেন ভারতীয় বংশোদ্ভূত রিপাবলিকান নিম্রতা নিকি হ্যালি

হাকিকুল ইসলাম খোকন,যুক্তরাষ্ট্র সিনিয়র প্রতিনিধিঃ
যুক্তরাষ্ট্রের সাউথ ক্যারোলাইনা অঙ্গরাজ্যের সাবেক গভর্নর নিকি হ্যালি ঘোষণা করেছেন যে মার্কিন প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতার জন্য তার দল রিপাবলিকান পার্টির মনোনয়ন চাইবেন।ভারতের পাঞ্জাব থেকে যাওয়া অভিবাসী বাবা-মায়ের ৫১-বছর বয়সী এই কন্যা একটি ভিডিও প্রকাশ করে বলেছেন যে এখন সময় এসেছে নতুন প্রজন্মের নেতৃত্বের।এটা তার এক সময়ের নেতা ডোনাল্ড ট্রাম্পের প্রতি এক স্পষ্ট ইংগিত। মি. ট্রাম্প ছ’বছর আগে তাকে জাতিসংঘে মার্কিন দূত পদে নিয়োগ করেছিলেন।নিম্রতা ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থীদের অন্যতম মুখ হতে চলেছেন। আর নির্বাচনী প্রক্রিয়ায় তার প্রতিদ্বন্দ্বী হতে চলেছেন রিপাবলিকান সহকর্মী আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।খবর বাপসনিউজ। বছর ঘুরলেই প্রেসিডেন্ট নির্বাচন আমেরিকায়। তার প্রস্তুতি শুরু হয়েছে এখন থেকেই। রিপাবলিকান এবং ডেমোক্র্যাট দলের প্রার্থীরা নিজেদের মধ্য়ে লড়ে ঠিক করবেন কে যাবেন চূড়ান্ত পর্যায়ের লড়াইয়ে। নিকি যেমন সেই লড়াইয়ে নামছেন, তেমনই আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্টও ট্রাম্পও এ বছর আবার লড়ছেন প্রেসিডেন্ট নির্বাচনের জন্য। তবে ট্রাম্পের বয়স এখন ৭৬। নিকি ৫১। নিজেকে আমেরিকার নতুন প্রজন্মের প্রতিনিধি হিসাবে তুলে ধরে প্রচার শুরু করে দিয়েছেন নিকি।নিকির পুরো নাম নিম্রতা নিকি রণধাওয়া হ্যালি। জন্ম দক্ষিণ ক্যারোলিনাতেই। অর্থাৎ জন্মগতভাবে আমেরিকারই নাগরিক তিনি। তবে নিকির বাবা-মা দু’জনেই ভারত থেকে আমেরিকায় এসেছিলেন অভিবাসী হিসাবে। বাবা অজিত সিংহ রণধাওয়া ছিলেন পঞ্জাব কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক। মা রাজ কউর রণধাওয়া দিল্লি বিশ্ববিদ্যালয়ের আইনের ছাত্রী। দু’জনেই অমৃতসরে থাকতেন। পরবর্তীকালে আমেরিকার ব্রিটিশ কলম্বিয়া বিশ্ববিদ্যালয় থেকে স্কলারশিপ পেয়ে কানাডায় আসেন তারা। পরে আমেরিকার দক্ষিণের কলেজে অধ্যাপকের চাকরি পেয়ে থেকে যান। নিম্রতার জন্ম ওই আমেরিকার এই প্রদেশেই। তার মা-ও আমেরিকায় এসে শিক্ষকতা করেছেন। পরে নিজেদের পোশাকের ব্যবসাও শুরু করেন তিনি। নিকি বিশ্ববিদ্যালয় থেকে পাশ করার পর মায়ের ব্যবসায় সাহায্য করেছেন দীর্ঘ দিন।আমেরিকার প্রেসিডেন্ট পদপ্রার্থী নিম্রতা বলেছেন, ‘আমি অভিবাসী বাবা-মায়ের গর্বিত সন্তান। কৃষ্ণাঙ্গ ছিলাম না। আবার শ্বেতাঙ্গও বলা যাবে না। আমি ছিলাম নিজের মতো। একেবারে আলাদা। কিন্তু আমার মা আমায় শিখিয়েছিলেন, এই পার্থক্যে মন না দিতে। বরং বলেছিলেন, কোথায় এ দেশের সঙ্গে আমার মিল তাতে মনোনিবেশ করতে।’৫১ বছর বয়সী হ্যালি দুই মেয়াদে যুক্তরাষ্ট্রের সাউথ ক্যারোলিনা অঙ্গরাজ্যের গভর্নর ছিলেন। এছাড়া ট্রাম্পের আমলে তিনি জাতিসংঘে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হিসেবে কাজ করেছেন।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ‘দি ডেইলী পেনব্রীজ’

এবার প্রতি লিটারে জ্বালানি তেলের দাম ২০ টাকা বাড়াল সরকার

কোটচাঁদপুরে ২০ পিস ইয়াবাসহ দুই কারবারি আটক

রাজধানীতে ন্যাম ভবন থেকে সাতক্ষীরা-৪ আসনের সাবেক এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

পাবনায় চাঞ্চল্যকর শিশু কলি ধর্ষণ-হত্যা বিচারের দাবিতে আদালত-ডিসি কার্যালয় ঘেরাও

ময়মনসিংহ জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

নতুন ওসি যোগদানের ২৪ ঘণ্টায় আওয়ামী লীগের ৯ নেতাকর্মী আটক

রাজধানীতে একাধিক বাসে আগুন: নতুন নির্দেশনা পরিবহন মালিক সমিতির

সিলেটে শাহজালাল (রহ.) মাজারে দানবাক্স ও ডেক খুলে মিলল প্রায় ৮৯ লাখ টাকা, সোনা ও ১৫ দেশের মুদ্রা

১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: আসিফ মাহমুদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চাইছে দুদক

১০

মানিকগঞ্জে স্ত্রী-সন্তানকে হত্যার পর স্বামীর আত্মহত্যা

১১

জামালপুর শহরে মধ্যরাতে নিষিদ্ধ সংগঠন যুবলীগের ব্যানারে পলাতক নেতাকর্মীদের মিছিল

১২

ভোলায় জমি বিরোধে বৃদ্ধা মমতাজ বেগম হত্যা: প্রধান দুই আসামি গ্রেপ্তার

১৩

রাজধানীর বিভিন্ন স্হানে ককটেল বিস্ফোরণ ও বাসে আগুন

১৪

কর্মস্থল ফেলে রাজশাহীতে নারীসহ আটক ওসি মাহবুব, নেপথ্যে ৬ষ্ঠ স্ত্রী আন্নী আক্তার

১৫

গণমাধ্যমকর্মীদের ফোন রিসিভ করে কোান তথ্য দিতে নারাজ কোটচাঁদপুর থানার নবাগত ওসি

১৬

নেত্রকোনার রবিউল ৯৩ বাাবার সন্তান

১৭

শুনানিতে অস্বাভাবিক আচরণ, আইনজীবীর ডোপ টেস্টের নির্দেশ

১৮

সিলেট মহানগর বিএনপির ৩ প্রবাসী উপদেষ্টার পদ স্থগিত

১৯

নিমরাজি নিমের ছায়া বাংলা জুড়ে” স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন ভিনগোলার্ধের বৃক্ষরোপন কর্মসূচী অনুষ্ঠিত

২০

Design & Developed by BD IT HOST