ফসলি জমিতে গরু-ছাগল প্রবেশ নিয়ে সংঘর্ষে কৃষক আহত - দৈনিক অভিযোগ বার্তা    
বিপ্লব বিশ্বাস, রাজবাড়ী প্রতিনিধি
৯ অক্টোবর ২০২৫, ১:১৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ফসলি জমিতে গরু-ছাগল প্রবেশ নিয়ে সংঘর্ষে কৃষক আহত

রাজবাড়ী সদর উপজেলার চাঁদপুর গ্রামে ফসলি জমিতে গরু–ছাগল প্রবেশকে কেন্দ্র করে এক কৃষককে মারধর ও টাকা–স্বর্ণালঙ্কার ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। বুধবার (৮ অক্টোবর ২০২৫) বিকেল সাড়ে ৫টার দিকে এ ঘটনাটি ঘটে।

অভিযোগকারী কৃষক বিধান কুমার বিশ্বাস (৩৮) মুক্তিযোদ্ধা নিরোষ চন্দ্র বিশ্বাসের ছেলে। তিনি রাজবাড়ী সদর উপজেলার চাঁদপুর গ্রামের বাসিন্দা। এ ঘটনায় তিনি রাজবাড়ী সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, প্রতিবেশী মো. আসাদ (৩২) ও তার বাবা জাহাঙ্গীর (৪০), পিতা কাঙ্গাল, সাং–রায়পুর, থানা কালুখালী, জেলা রাজবাড়ীর গরু–ছাগল প্রায়ই বিধান কুমার বিশ্বাসের ফসলি জমিতে প্রবেশ করে ফসল নষ্ট করে। বিষয়টি একাধিকবার নিষেধ করার পরও তারা ইচ্ছাকৃতভাবে গরু–ছাগল তার জমিতে ছেড়ে দেয়।

বুধবার বিকেলে আসামিদের গরু–ছাগল বিধানের লাউক্ষেতে প্রবেশ করলে তিনি প্রতিবাদ করেন। এ সময় আসামিরা ক্ষিপ্ত হয়ে তাকে অকথ্য ভাষায় গালাগাল করে। একপর্যায়ে জাহাঙ্গীর তাকে ধাক্কা দিলে তিনি মাটিতে পড়ে যান। পরে আসাদ এসএস পাইপ দিয়ে বিধানের পিঠে আঘাত করে। এতে তার শরীরের বিভিন্ন স্থানে আঘাত ও ফোলাজখম হয়।

অভিযোগে আরও বলা হয়েছে, এ সময় আসামিরা তার পকেটে থাকা ৫ হাজার ৭০০ টাকা নগদ অর্থ এবং ৮ আনা ওজনের স্বর্ণের আংটি (মূল্য আনুমানিক ৮০ হাজার টাকা) ছিনিয়ে নেয়। পাশাপাশি তার আগাছা নাশক স্প্রে মেশিন (মূল্য প্রায় ৩ হাজার ৮০০ টাকা) নিয়ে পালিয়ে যায়।

স্থানীয়রা আহত অবস্থায় বিধান কুমার বিশ্বাসকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসা শেষে তিনি থানায় হাজির হয়ে লিখিত অভিযোগ দাখিল করেন।

রাজবাড়ী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মাহমুদুর রহমান জানান, অভিযোগে অনুযায়ী তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আর/এ..

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাকৃবিতে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব দুগ্ধ দিবস-২০২৬ উদযাপিত

সীমান্তের যুবসমাজকে দক্ষ মানবসম্পদে গড়ে তুলতে ১৪ বিজিবির ব্যতিক্রমী উদ্যোগ

৪০ বছরের অবহেলায় শতকোটি টাকার সরকারি সম্পদ টঙ্গী শ্রমকল্যাণ কেন্দ্র এখন পরিত্যক্ত অবকাঠামো

সাংবাদিকের সঙ্গে প্রেম করার ১১ সুবিধা

২১ বছর পর ওয়ানডেতে অস্ট্রেলিয়াকে হারালো বাংলাদশ

সিলেটের ৩৬ নম্বর ওয়ার্ডের জামতলা রোডে মাদক ও তীর শীলং ব্যবসার অভিযোগ সাদেক আলী ও বাদলের বিরুদ্ধে

নোয়াখালীতে ৩টি বিদেশি পিস্তল ও মোটরসাইকেলসহ যুবক আটক

বাগেরহাটে আট বছরের স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে আটক -১

মেলান্দহের মাহমুদপুর ইউনিয়নে বিএনপি নেতার ছত্রছায়ায় আওয়ামী লীগ নেতাদের পুনর্বাসনের অভিযোগ

শর্ত মানলে স্হানীয় নির্বাচনে অংশ নিতে পারবে আওয়ামী লীগের নেতা-কর্মীরা

১০

মানিকগঞ্জে মানসিক ভারসাম্যহীন মেয়ের হাতে ৯৫ বছর বয়সী মা খুন

১১

অবৈধ বালু উত্তোলনে নদীগর্ভে বিলীন হওয়ার শঙ্কায় সরকারি স্কুল, আতঙ্কে শত শত পরিবার

১২

ইমামদের ঐক্য, সামাজিক সম্প্রীতি ও উন্নয়নে কাজ করার আহ্বান বিভাগীয় কমিশনারের

১৩

হামীম গ্রুপ ১০ হাজার কর্মী ছাঁটাই করবে

১৪

রাজবাড়ীতে অবৈধ মাদকদ্রব্য ও দেশীয় চোলাই মদ উদ্ধার আটক-১

১৫

মা ও শিশু সহায়তা কর্মসূচির নিবন্ধন ক্যাম্প উদ্বোধন করলেন- মসিক প্রশাসক

১৬

মানিকগঞ্জে গরু চুরির অভিযোগে গনপিটুনিতে নিহত ১

১৭

মনোরেলের জন্য ভূমি পরিদর্শন নগরীকে যানজটমুক্ত করতে পরিকল্পিত পদক্ষেপ নেওয়া হবে চসিক মেয়র

১৮

সীমান্তে পুশ-ইন প্রতিরোধে সর্বোচ্চ সতর্ক অবস্থানে পত্নীতলা ১৪ বিজিবি ব্যাটালিয়ন

১৯

বালিয়াকান্দি যুবদল নেতার বিরুদ্ধে পানি উন্নয়ন বোর্ড কর্মকর্তাকে মারধরের অভিযোগ

২০

Design & Developed by BD IT HOST