নিউজ এডিটর
২৭ জুলাই ২০২৬, ৯:২৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

গোয়াইনঘাটে ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে শিশু সুরক্ষা আইন ও মাদকবিরোধী সচেতনতা সভা

মোঃ জসিমউদদীন,গোয়াইনঘাট: সিলেটের গোয়াইনঘাট থানার গোলচত্বরে ওয়ার্ল্ড ভিশন গোয়াইনঘাট এপি (Area Program)-এর আয়োজনে শিশু সুরক্ষা আইন বাস্তবায়ন এবং মাদকমুক্ত সমাজ গঠনে এক জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। ​অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য উপস্থাপন করেন গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) ওমর ফারুক। ​বক্তব্যে ওসি ওমর ফারুক শিশুদের নিরাপত্তা ও অধিকার রক্ষায় বিদ্যমান আইনের প্রয়োগ এবং সামাজিক সচেতনতার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন। তিনি বলেন, “শিশুরাই আমাদের আগামী দিনের ভবিষ্যৎ। তাদের সুরক্ষিত পরিবেশ দেওয়া আমাদের সবার নৈতিক ও আইনি দায়িত্ব।” ​তিনি আরও বলেন, “মাদক একটি সমাজকে ভেতরে ভেতরে ধ্বংস করে দেয়। মাদক ও শিশু নির্যাতনের বিরুদ্ধে বর্তমান পুলিশ প্রশাসন জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে,তিনি আরও বলেন, গোয়াইনঘাটকে মাদকমুক্ত করতে এবং শিশুদের জন্য নিরাপদ বাসযোগ্য হিসেবে গড়ে তুলতে অপরাধীদের বিষয়ে তথ্য দিয়ে পুলিশকে সহায়তা করার জন্য উপস্থিত জনগণের প্রতি উদাত্ত আহ্বান জানান।” ​অনুষ্ঠানে ওয়ার্ল্ড ভিশন গোয়াইনঘাট এপির প্রতিনিধিবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি সহ বিভিন্ন মিডিয়ায় সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি এবং সর্বস্তরের জনসাধারণ উপস্থিত ছিলেন। বক্তারা শিশু পাচার, শিশু শ্রম এবং মাদক ব্যবসা রোধে পুলিশ ও সাধারণ জনগণের যৌথ পদক্ষেপের ওপর আলোকপাত করেন।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেলান্দহের মাহমুদপুর ইউনিয়ন বিএনপি সভাপতির গরু জবাই করে ভুরি ভোজ,আগাম নির্বাচনী প্রচারে নিজেকে চেয়ারম্যান প্রার্থী হিসেবে ঘোষণা 

১

ডিবি পুলিশের ‘মাদক কারবার’ নিয়ে সংবাদ, সাংবাদিককে ‘প্রাণনাশের হুমকি’

২

বারবার গ্রেপ্তার, তবুও বহাল তবিয়তে মাদক ডিলার মহসিন!

৩

মানসিকতা পরিবর্তন করে শুদ্ধ রাজনীতির চর্চা করার আহ্বান: ইকবাল আহমেদ লিটন

৪

সেলাই মেশিনকে আয়ের উৎস হিসেবে কাজে লাগানোর আহ্বান তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর

৫

চট্টগ্রামে দেশের প্রথম সাইকেল ট্র্যাকের উদ্বোধন

৬

মেলান্দহে মফস্বল সাংবাদিক ওয়েলফেয়ার সোসাইটির নতুন কমিটি: আতাউর সভাপতি, ইমরান সম্পাদক ও রুহুল সাংগঠনিক সম্পাদক

৭

১৬ লাখ টাকার ভারতীয় বিড়িসহ কাভার্ডভ্যান জব্দ, শাহপরাণে গ্রেফতার ১

৮

মফস্বল সাংবাদিক ওয়েলফেয়ার সোসাইটির চেয়ারম্যান খন্দকার আমিনুর রহমান, সিনিয়র ভাইস চেয়ারম্যান এস এম ফিরোজ আহামেদ নির্বাচিত

৯

ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস ট্রেনের কাউন্টারের স্টাফদের আবারও রক্তক্ষয়ী হামলা, টিকিট বই ও টাকা লুট, আহত ১

১০

স্টেলিং তারিয়াং গোয়াইনঘাট উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব মনোনীত

১১

সিলেটে অনলাইনে ছাড়ার মুহূর্তেই উধাও ট্রেনের টিকিট: কালোবাজারির সন্দেহে পিবিআইয়ের তদন্ত

১২

স্ত্রী চাওয়ামাত্রই দিতে হবে দেনমোহর, বিচ্ছেদ বা মৃত্যুর অপেক্ষা নয়: হাইকোর্ট

১৩

পদ্মা-মেঘনায় আজ মধ্যরাত থেকে ২২ দিন ইলিশ ধরা বন্ধ

১৪

দিনাজপুরের ঘাষিপাড়া থেকে ঢালিউড রাজত্ব: ফিরে দেখা জনপ্রিয় চিত্রনায়িকা রাণীর গল্প

১৫

শিঙি মাছের মাথায় ‘আল্লাহু’ লেখা! জলপাইগুড়িতে চাঞ্চল্য, দেখতে উপচে পড়া ভিড়

১৬

সবার সহযোগিতায় এবারও আনন্দঘন পরিবেশে শারদীয় দুর্গোৎসব সম্পন্ন হবে

১৭

কোটচাঁদপুরে মানুষের ভালোবাসা ও সফলতার স্বাক্ষর রেখে নতুন কর্মস্থলে সোহেল রানা

১৮

পাবনার আমিনপুরে নিখোঁজের পরদিন হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার

১৯

বাগমারায় অধ্যক্ষের বিরুদ্ধে মানববন্ধনের প্রতিবাদে পাল্টা মানববন্ধন

২০

Design & Developed by BD IT HOST