বরগুনায় বাসায় বসে নকল সরবরাহ করায় দশ শিক্ষক আটক - দৈনিক অভিযোগ বার্তা    
News Editor
৮ মে ২০২৩, ১১:৫৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বরগুনায় বাসায় বসে নকল সরবরাহ করায় দশ শিক্ষক আটক

বরগুনা প্রতিনিধি:- মোঃ সরোয়ার

বরগুনায় নকল সরবরাহে জড়িত থাকার অভিযোগে মাদরাসার ৪ শিক্ষক ও তাদের সহযোগীসহ ১০ জনকে আটক করা হয়েছে।

রোববার (৭ মে) তালতলী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সিফাত আনোয়ার তুমপা দাখিল পরীক্ষা কেন্দ্র সচিব মাওলানা হারুন অর রশিদের বাসায় অভিযান চালিয়ে তাদের আটক করেছেন। কেন্দ্র সচিবসহ তাদের বিরুদ্ধে তালতলী থানায় মামলা করা হবে বলে নিশ্চিত করেছেন ইউএনও সিফাত আনোয়ার তুমপা।

এছাড়া আমতলী বন্দর হোসাইনিয়া ফাজিল মাদরাসা কেন্দ্রে দায়িত্ব অবহেলা ও নকল সরবরাহের সহযোগিতার অভিযোগে ৮ শিক্ষককে বহিষ্কার করা হয়েছে।

জানা গেছে, উপজেলার তালতলী ছালেহিয়া আলীম মাদরাসা কেন্দ্রে গত ৩০ এপ্রিল দাখিল পরীক্ষা শুরু হয়। পরীক্ষা শুরু থেকে মাদরাসার কেন্দ্র সচিব অধ্যক্ষ মাওলানা হারুন অর রশিদ অসদুপায় পরীক্ষা চালিয়ে আসছেন এমন অভিযোগ শিক্ষকদের।

স্থানীয়রা জানায়, আজকে ছিল গণিত পরীক্ষা। ওই পরীক্ষায় তিনি (কেন্দ্র সচিব) তার মাদরাসা সংলগ্ন বাসায় গণিতের প্রশ্ন সরবরাহ করে শিক্ষক দিয়ে সমাধান করছিল। গোপন সংবাদের ভিত্তিতে তালতলী উপজেলা নির্বাহী অফিসার সিফাত আনোয়ার তুমপা কেন্দ্র সচিব তালতলী ছালেহিয়া আলীম মাদরাসার অধ্যক্ষ মাওলানা হারুন অর রশিদের বাসায় অভিযান চালায়। এ সময় নকল সরবরাহের সাথে জড়িত থাকার অভিযোগ কড়ইবাড়িয়া এতিম মঞ্জিল বালিকা দাখিল মাদরাসার শিক্ষক মো. নাজমুল হাসান ও শিক্ষিকা মোসা. ফাহিমা আক্তার, বালিয়াতলী দাখিল মাদরাসার শিক্ষক মো. জামাল উদ্দিন, মো. মনোয়ার হোসেন ও তাদের সহযোগী ইয়ামিন, সাফামনি, ফজিলা, মো. ওবায়দুল, মো. কামাল ও শাহ নেওয়াজকে আটক করা হয়েছে। পরে তাদের তালতলী থানায় সোপর্দ করা হয়।

তালতলী থানার ওসি (তদন্ত) মো. শহিদুল ইসলাম বলেন, ইউএনও পরীক্ষা কেন্দ্র থেকে আটক করে ৪ শিক্ষকসহ ১০ জনকে থানায় হস্তান্তর করেছেন। তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।

এছাড়া আমতলী উপজেলার বন্দর হোসাইনিয়া ফাজিল মাদরাসা কেন্দ্রে দায়িত্ব অবহেলা ও নকল সরবরাহে সহযোগিতার অভিযোগে ৮ শিক্ষককে বহিষ্কার করা হয়েছে।

বহিষ্কৃত শিক্ষকরা হলেন, মাহমুদিয়া দাখিল মাদরাসার সহকারী শিক্ষক মো. ফরিদুল ইসলাম, আমতলী বন্দর হোসাইনিয়া ফাজিল মাদরাসার সহকারী শিক্ষক আফরোজা আকতার, গুলিশাখালী দাখিল মাদরাসার সহকারী শিক্ষক মো. খাইরুজ্জামান, পশ্চিম চিলা আমিনিয়া ফাজিল মাদরাসার সহকারী শিক্ষক মো. হুমায়ুন কবির, উত্তর টেপুড়া এলাহিয়া দাখিল মাদরাসার সহকারী শিক্ষক মো. রুহুল আমিন, রহমতপুর দাখিল মাদরাসার সহকারী শিক্ষক মো. নজরুল ইসলাম, তক্তাবুনিয়া নেছারিয়া দাখিল মাদরাসার সহ-সুপার মাওলানা মো. আব্দুল কারিম ও মাহমুদিয়া দাখিল মাদরাসার সহকারী শিক্ষক মো. নুরুল ইসলাম।

তালতলী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সিফাত আনোয়ার তুমপা বলেন, দাখিল পরীক্ষা কেন্দ্র সচিব মো. হারুন অর রশিদের বাসায় অভিযান চালিয়ে নকল সরবরাহের সাথে জড়িত থাকার অভিযোগে চার শিক্ষকসহ ১০ জনকে আটক করা হয়েছে। তাদের পুলিশে হস্তান্তর করা হয়। এছাড়া কেন্দ্র সচিব মাওলানা হারুন অর রশিদসহ আটকদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।

আমতলী উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আশরাফুল আলম বলেন, দায়িত্ব অবহেলা ও নকল সরবরাহের অভিযোগে ৮ শিক্ষককে বহিষ্কার করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১২ লাখ টাকার ইয়াবাসহ যুবদল ও যুবলীগের দুই নেতা আটক

আজ পহেলা বৈশাখ – ১৪৩৩

মানিকগঞ্জে পাম্পে কারচুপি, ভোক্তা অধিকারের অভিযানে জরিমানা ৫০ হাজার টাকা

শিক্ষাই একটি উন্নত জাতি গঠনের প্রধান শক্তি:চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন

নিখোঁজ দিনারের বোন তামান্না সংরক্ষিত নারী আসনের মনোনয়ন কিনলেন 

অস্ট্রেলিয়ার ইতিহাসে প্রথম নারী সেনাপ্রধান নিয়োগ

নওগাঁয় মধ্যরাতে মাদকবিরোধী অভিযান: ট্যাপেন্টাডলসহ গ্রেফতার ১,১০০ লিটার চোলাই মদ ও চার্জার ভ্যান জব্দ

আইনের মাইরপ্যাচ দিয়ে বাঙালির মাইর থেকে বাঁচতে পারবা না- মাওলানা মামুনুল হক

অতিরিক্ত ডিআইজি হলেন কোহিনুর মিয়া

৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মানববন্ধন,থানায় মামলা দায়ের

১০

কোনো জাতিকে ক্ষুদ্র বলে অবহেলা করার সুযোগ নেই চসিক বইমেলায় আদিবাসী গবেষক – হাফিজ রশিদ খান 

১১

কারাগার থেকে জামিনে মুক্ত সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরী

১২

জামালপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা,অপরাধ প্রতিরোধ, ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ে সভা অনুষ্ঠিত 

১৩

সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী জামিনে বের হলেন

১৪

সাবেক আইনমন্ত্রী শফিক আহমেদ মারা গেছেন

১৫

রাজবাড়ীর পদ্মা নদী থেকে লিটন নামের এক রিকশাচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

১৬

ঘাটাইলে প্রাথমিকের প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম,দূর্নীতির অভিযোগ

১৭

উপমহাদেশের বাংলা গানের কিংবদন্তী সঙ্গীতশিল্পী আশা ভোঁসলে আর নেই 

১৮

সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরীর জামিন

১৯

বাকৃবিতে দেশের পাবলিক বিশ্ববিদ্যালয় কর্মকর্তাদের জন্য ‘বুনিয়াদি প্রশিক্ষণ’ কোর্সের উদ্বোধন

২০

Design & Developed by BD IT HOST