বরগুনার কৃষকরা ফসল নিয়ে দুশ্চিন্তায়, ধেয়ে আসছে "মোখা" ঘূর্ণিঝড় - দৈনিক অভিযোগ বার্তা
সেহরির শেষ সময়: ৪:৫৭
ইফতারের সময়: ৬:০৭
News Editor
১২ মে ২০২৩, ২:১১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বরগুনার কৃষকরা ফসল নিয়ে দুশ্চিন্তায়, ধেয়ে আসছে “মোখা” ঘূর্ণিঝড়

বরগুনা জেলা প্রতিনিধি:- মোঃ সরোয়ার

বরগুনায় ধেয়ে আসছে ঘূর্ণিঝড় মোখা। এই খবরে রীতিমতো দুশ্চিন্তায় দেশের উপকূলীয় জনপদ বরগুনার বেতাগী উপজেলার কৃষকরা। মাঠে থাকা ফসল ঘরে তুলতে এখন ব্যস্ত সময় পার করছেন তারা। এমন পরিস্থিতিতে পাকা বোরো ধান ছাড়াও রবিশস্যসহ সংগ্রহ উপযোগী ফসল দ্রুত কাটার এবং আউশের চাষ ও আউশের বীজতলা রক্ষায় পরামর্শ দিয়েছে স্থানীয় কৃষি বিভাগ।

প্রচারণাকালে পাকা বোরো ধান ছাড়াও কাচা মরিচ, বাদাম, মুগডাল, মিষ্টি আলু, সবজি, পরিপক্ব আম ও অন্যান্য সংগ্রহ উপযোগী ফসলসহ আউশের চাষ ও আউশের বীজতলা যেগুলো মাঠে বিদ্যমান রয়েছে তা দ্রুত সংগ্রহে কৃষকদের পরামর্শ প্রদান করা হচ্ছে। ফলে সরেজমিনে শুক্রবার (১২ মে) দুপুরে অক্লান্ত পরিশ্রম করে কৃষকদের দ্রুত রবিশস্য ঘরে তুলতে দেখা গেছে।

উপজেলা কৃষি বিভাগ জানিয়েছে, ঘূর্ণিঝড়ের বার্তা থাকায় ৮০ ভাগ বোরো ধান পেকে গেলে সবাইকে দ্রুত ধান কেটে ফেলতে নির্দেশনা দেওয়া হয়েছে। ঘূর্ণিঝড়টির প্রভাবে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে। এ জন্য সম্ভাব্য ক্ষয়ক্ষতি এড়ানোর লক্ষ্যে উপজেলার প্রান্তিক পর্যায়ের কৃষকদের মধ্যে ঘূর্ণিঝড়ের সতর্কতামূলক তথ্য ও সরকারি নির্দেশনামূলক ব্যাপক প্রচারণাও চালানো হচ্ছে। সেই সঙ্গে আবহাওয়াসংক্রান্ত যে কোনো তথ্য ও পরামর্শের জন্য সরকারি নির্দেশনা অনুসরণ করতে মাইকিংও করা হচ্ছে।

ঘূর্ণিঝড়ের আগমনী বার্তা নিয়ে কথা হয় উপজেলার সদর ইউনিয়নের চাষি মো. নফিছুর রহমানের সঙ্গে কথা হলে তিনি বলেন, ঝড় আসার খবরে আমরা সবাই কৃষি অফিসের নির্দেশনা পাওয়ার পর দ্রুত সংগ্রহ উপযোগী ফসল গড়ে তুলতে আপ্রাণ চেষ্টা চালাচ্ছি।

একই কথা জানিয়েছেন কাজিরাবাদ এলাকার কৃষক আব্দুর রহমান। তিনি বলেন, জমিতে বোরো ধানের আবাদ করেছেন। ঘূর্ণিঝড়ের আতঙ্কে শ্রমিক সংকটে বেশি মজুরি দিয়েই ধান কাটতে হচ্ছে। কারণ, ঘূর্ণিঝড়ের আগে ধান কাটতে না পারলে ক্ষতির মুখে পড়বেন।

এ বছর বরগুনার বেতাগী উপজেলায় ৫ হাজার ৭৪৭ হেক্টর জমিতে মুগডালের চাষ করা হয়েছে। ইতোমধ্যে প্রায় অর্ধেকের বেশি মুগ তোলা হয়েছে। সেই সঙ্গে বাকিটুকু দুই-একদিনের মধ্যে তোলার নির্দেশনা দেওয়া হয়েছে। তবে ১৫ থেকে ১০ শতাংশ মুগ ঘূর্ণিঝড়ে ক্ষতির কবলে পড়তে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেছেন কৃষি কর্মকর্তারা।

ঘূর্ণিঝড় ‘মোখা’য় সম্ভাব্য ক্ষতির বিষয়ে জানতে চাইলে উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ ইছা বলেন, বেতাগী উপজেলায় ৩৫৩ হাজার হেক্টর জমিতে এবার বোরো ধানের আবাদ হয়েছে। এরমধ্যে ৮০ শতাংশের বেশি ধান ইতোমধ্যেই কাটা হয়েছে। আশা করছি, খুব দ্রুতই বাকি ধান কাটা সম্ভব হবে। ঘূর্ণিঝড়ের প্রভাবে বোরোতে তেমন ক্ষতির কোনো আশঙ্কা নেই। তবে ঘূর্ণিঝড়ে সব ধরনের সতর্কতামূলক পরামর্শের জন্য আমরা সার্বক্ষণিক কৃষকের পাশে রয়েছি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বি-৫২ বোমারু বিমান মোতায়েন,ইরানে পরমাণু হামলার আশঙ্কা

ফ্যামিলি কার্ড কোনোভাবেই দলীয়করণ করা হবে না-পরিকল্পনা প্রতিমন্ত্রী

এ বছরের ফিতরার হার নির্ধারণ, জনপ্রতি সর্বনিম্ন ১১০ সর্বোচ্চ ২৮০৫ টাকা

ময়মনসিংহে জাতীয় দুর্যোগ দিবস উদযাপন

সিঙ্গাপুরে ডাকাতি ও হামলা: ১৬ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার ৩ কিশোর

ট্রাম্পকে দুঃসংবাদ দিলো মার্কিন গোয়েন্দারা

দেশব্যাপী ‘ফ্যামিলি কার্ড’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী 

এনসিপির আহ্বায়কসহ ৮৭ জনের পদত্যাগ

ইরানের হামলায় মার্কিন সেনার মৃত্যু সৌদিআরবে

গুয়ারেখা ইউনিয়নে চেয়ারম্যান পদে এগিয়ে রয়েছেন তরুণ সমাজসেবক মাসুম বিল্লাহ বাবু

১০

ইরানি ড্রোন মোকাবিলায় ইউক্রেনের সহায়তা চায় যুক্তরাষ্ট্রসহ ১১ দেশ

১১

ধামইরহাট সীমান্তে ৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ চোরাকারবারী আটক

১২

ঈদ ট্রেনযাত্রার টিকেট বিক্রির শেষ দিনে সর্বনিন্ম হিট ওয়েবসাইটে

১৩

ব্রাহ্মণবাড়িয়ায় কাপড়ের বাজারে ভোক্তার অভিযান, দুই প্রতিষ্ঠানকে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা

১৪

ইরানের নতুন সর্বোচ্চ নেতাকে অভিনন্দন জানালেন পুতিন

১৫

সবার আগে বাংলাদেশ’ বাস্তবায়নে মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে জিরো টলারেন্স -তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

১৬

বালিয়াডাঙ্গীর লাহিড়ী বাজারে মা বেকারীতে ভ্রাম্যমান আদালতের অভিযান জরিমানা ২০ হাজার টাকা

১৭

ময়মনসিংহে সামাজিক নিরাপত্তা সংক্রান্ত বিভাগীয় ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত

১৮

কৃষক লীগের ভারপ্রাপ্ত সভাপতি জাহাঙ্গীর আলম আটক

১৯

স্বপ্ন দেখিয়ে সর্বনাশ টাকা নিয়ে উধাও সেই চীনা প্রেমিক

২০

Design & Developed by BD IT HOST