নিউজ এডিটর
৯ মার্চ ২০২৬, ৪:৪৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ময়মনসিংহে সামাজিক নিরাপত্তা সংক্রান্ত বিভাগীয় ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত

মোঃ ইমরুল আহসান ময়মনসিংহ থেকেঃ সামাজিক নিরাপত্তা সংক্রান্ত বিভাগীয় ব্যবস্থাপনা কমিটির ত্রৈমাসিক সভা সোমবার (০৯ মার্চ) অনুষ্ঠিত হয়। বিভাগীয় কমিশনার কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন ময়মনসিংহের বিভাগীয় কমিশনার ফারাহ্ শাম্মী, এনডিসি। বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালক মোঃ গোলাম মোস্তফার সঞ্চালনায় এতে অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) কাজী জিয়াউল বাসেত উপস্থিত ছিলেন। এছাড়াও বিভাগীয় সমাজসেবা, এলজিআরডি, স্বাস্থ্য, পরিবেশ, কৃষি সম্প্রসারণ, প্রাণিসম্পদ, সমবায়, যুব উন্নয়ন, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা, প্রাথমিক শিক্ষা, বিআরডিবি, মহিলা বিষয়ক অধিদপ্তর, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের দপ্তরপ্রধানসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। সভাপতি বলেন, উপবৃত্তি প্রদানের ক্ষেত্রে শিক্ষার্থী মনোনয়নের সময় স্বজনপ্রীতি পরিহার করে যারা মেধাবী বা সেরা দশের মধ্যে আছে, তাদেরকে বাছাই করতে হবে। ক্রিটিক্যাল রোগের জন্য বৈধ আবেদনের প্রেক্ষিতে অগ্রাধিকার ভিত্তিতে তাৎক্ষণিক ভিত্তিতে মিটিং করে বরাদ্দ প্রদান করতে হবে, যাতে ভাতাভোগীর উপকার হয়। জনগণকে সেবা দেওয়ার ক্ষেত্রে সময়ক্ষেপণ করা যাবে না। সমাপনী বক্তব্যে সভাপতি বলেন, জটিল রোগের ক্ষেত্রে এককালীন অনুদান এক লক্ষ টাকা করা যায় কি না সে ব্যাপারে পদক্ষেপ নিন। বর্তমান সরকারের ইশতেহারের একটা গুরুত্বপূর্ণ অংশ সামাজিক নিরাপত্তা কর্মসূচি। যার প্রথম পদক্ষেপ প্রান্তিক পর্যায়ে ফ্যামিলি কার্ড বিতরণ। সমাজসেবা কার্যালয়ের সহায়তায় সারাদেশে ফ্যামিলি কার্ড প্রদান করা হবে। আগামীকাল ১০ মার্চ ফ্যামিলি কার্ডের উদ্বোধন করা হবে। মধ্যপ্রাচ্যে সংকটের কারণে ফ্যামিলি কার্ড আরো বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। আপনারা সামাজিক নিরাপত্তা কর্মসূচির ভাতা প্রদানের ক্ষেত্রে মানবিক দৃষ্টিতে দেখবেন যাতে মানুষ অফিসে এসে ফিরে না যায়। ভাতা প্রদানের ক্ষেত্রে ভাতাভোগীর দৃষ্টিতে সমস্যাটাকে দেখুন, সহমর্মিতা দেখান। সাধারণ জনগণের দৌড়গোড়ায় সেবা পৌঁছে দিন।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সরাইলে বাস-কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ১৫

১

কোটচাঁদপুর ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অবৈধভাবে সার মজুতকারি ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা

২

বেসরকারি বৃত্তি প্রকল্প অংকুর বৃত্তি পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত

৩

ইইউর একাধিক দেশ থেকে বিশেষ ফ্লাইটে দেশে ফিরলেন ৩৫ জন

৪

বিয়ের মাত্র ১০ দিন পরই উধাও! পাতানো মামার সাথে গৃহবধূর অনৈতিক প্রেম, মেলান্দহে গ্রেফতার ২

৫

মেলান্দহে শিক্ষকের বিরুদ্ধে ধর্ষণচেষ্টার অভিযোগ: ষড়যন্ত্রের স্বীকার স্থানীয়দের দাবি

৬

আখাউড়ায় ট্রেনের নিচে ঝাঁপিয়ে শাহীন মিয়ার মৃত্যু, পরিচয় শনাক্ত,বাড়ি আজমপুরে

৭

হবিগঞ্জে গ্লোবাল ডেন্টাল ও মিশন ভিশনের উদ্যোগে বিনামূল্যে

৮

যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী সফল করতে সিলেট মহানগর যুবদলের প্রস্তুতি সভা ২৪ অক্টোবর

৯

পাবনায় চাকুরিচ্যুত পুলিশ সদস্য ৮০০ শত পিস ইয়াবাসহ গ্রেফতার

১০

মদাপুরের ১৩টি পূজা মন্ডপে আর্থিক সহায়তা প্রদান করেন চেয়ারম্যান প্রার্থী আলমগীর হোসেন

১১

ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে চক্ষু বিভাগে চরম ভোগান্তি: সকাল ৭টা থেকে লাইনে থেকেও দুপুর ১২টায় মেলেনি ডাক্তার

১২

ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

১৩

স্থানীয় সরকার নির্বাচনে সরকার বা প্রশাসন হস্তক্ষেপ করবে না: এলজিআরডি প্রতিমন্ত্রী

১৪

কোটচাঁদপুরে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত:

১৫

ময়মনসিংহে আন্তর্জাতিক বিমানবন্দর, পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় ও শিশু পার্ক প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হবে: বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী

১৬

ব্রাহ্মণবাড়িয়ায় সারের ডিলারশিপ পেলেন এমপির ছেলে বোনজামাই ও ভাগ্নের স্ত্রী

১৭

বিএনপি নেতার গরু জবেহ করে ভুরি ভোজের আয়োজন, সত্য সংবাদ প্রকাশ করায় সাংবাদিকের বিরুদ্ধে কুৎসা রটনার অভিযোগ,আইনি ব্যবস্থা ও প্রমাণ প্রকাশের হুঁশিয়ারি, সাংবাদিক সংগঠনের নিন্দা

১৮

মেলান্দহের মাহমুদপুর ইউনিয়ন বিএনপি সভাপতির গরু জবাই করে ভুরি ভোজ,আগাম নির্বাচনী প্রচারে নিজেকে চেয়ারম্যান প্রার্থী হিসেবে ঘোষণা 

১৯

ডিবি পুলিশের ‘মাদক কারবার’ নিয়ে সংবাদ, সাংবাদিককে ‘প্রাণনাশের হুমকি’

২০

Design & Developed by BD IT HOST