বিকেলে চাঁদাবাজি নিয়ে লাইভ, রাতে সাংবাদিককে গলা কেটে হত্যা,বিএমএসএস'র নিন্দা - দৈনিক অভিযোগ বার্তা    
নিউজ এডিটর
৮ অগাস্ট ২০২৫, ৭:১৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বিকেলে চাঁদাবাজি নিয়ে লাইভ, রাতে সাংবাদিককে গলা কেটে হত্যা,বিএমএসএস’র নিন্দা

গাজীপুর প্রতিনিধিঃ

গাজীপুরে চাঁদাবাজি নিয়ে লাইভ করার পর আসাদুজ্জামান তুহিন (৩৮) নামের এক সাংবাদিককে কুপিয়ে ও গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার রাত ৮টার দিকে মহানগরীর ব্যস্ততম চান্দনা চৌরাস্তায় মসজিদ মার্কেটের সামনে এ ঘটনা ঘটে। ঘটনার সময় একটি চায়ের দোকানে বসে ছিলেন ওই সাংবাদিক।

নিহত আসাদুজ্জামান তুহিন দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার গাজীপুরের স্টাফ রিপোর্টার হিসেবে কর্মরত ছিলেন। তিনি ময়মনসিংহের ফুলবাড়িয়া থানার ভাটিপাড়া গ্রামের হাসান জামালের ছেলে। তুহিন পরিবার নিয়ে চান্দনা চৌরাস্তা এলাকায় বাস করতেন।

স্থানীয়রা জানায়, চান্দনা চৌরাস্তা এলাকায় ফুটপাতের অবৈধ দোকানপাটে চাঁদাবাজি নিয়ে বৃহস্পতিবার বিকেলে ফেসবুকে তিনি লাইভ করেন। এরপর রাত ৮টার দিকে নিজ ফেসবুকে একটি ভিডিও পোস্ট করে লেখেন ‘যেমন খুশি তেমন রাস্তা পার হওয়ার দৃশ্য। এরপর তিনি মসজিদ মার্কেটের সামনে একটি চায়ের দোকানে বসে চা পান করছিলেন। এ সময় হঠাৎ কয়েকজন সন্ত্রাসী তাকে ঘিরে ধরে ধারালো অস্ত্র দিয়ে প্রকাশ্যে কুপিয়ে ও গলা কেটে হত্যা করে।

বাসন থানার ভারপ্রাাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন খান বলেন,‘খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। কারা বা কী কারণে এ খুনের ঘটনা ঘটেছে তা জানার চেষ্টা চলছে। খুনিদের ধরতে পুলিশ অভিযানে নেমেছে।

এদিকে গাজীপুরে সাংবাদিক হত্যায় জড়িতদের কঠোর শাস্তির দাবি করেছেন বাংলাদেশে মফস্বল সাংবাদিক সোসাইটি,এসময় এক বিবৃতিতে বলেন,আমরা নিহত সাংবাদিকের পরিবারের প্রতি গভীর শোক প্রকাশ করছি এবং নিহত সাংবাদিকের আত্মার শান্তি কামনা করছি সেই সাথে হত্যাকান্ডে জড়িতদের দ্রুত আটক করে আইনের আওতায় আনার জোর দাবি জানাচ্ছি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মানিকগন্জে জেজাল, মেয়াদোত্তীর্ণ ও অনিবন্ধিত ঔষধ বিক্রয় রোধে বিশেষ অভিযান

ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে ৫ জেলায় বন্যার শঙ্কা: প্লাবিত হাওরের নিম্নাঞ্চল

জিম্মি করে স্টাম্প পেপারে সই টাকা আদায়ের চেষ্টার অভিযোগ: লিজা চক্রের বিরুদ্ধে

রাজবাড়ীতে মেয়েকে নিয়ে বাড়ির পাশে দোকানে যাওয়ার পথে বজ্রপাতে বাবার মৃত্যু

রোমানিয়ায় বাংলাদেশি কর্মীদের জন্য সুখবর

এই শহর আমাদের—জনসচেতনতা ছাড়া জলাবদ্ধতা নিরসন সম্ভব নয় চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে জ্বালানি লোডিং শুরু: পারমাণবিক যুগে বাংলাদেশ

জামিনের ১ দিন পর আবার কারাগারে মানিকগঞ্জের সাবেক মেয়র

মানিকগঞ্জে আবাসিক ফ্ল্যাটে পুলিশের অভিযান: নারীসহ ৫ জন আটক

নিউজিল্যান্ডকে উড়িয়ে টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশের শুভসূচনা

১০

পদ্মা নদীতে এবার বড়শিতে ধরা পরলো কুমির

১১

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী ও প্রতিমন্ত্রীর সাথে মালদ্বীপের রাষ্ট্রদুতের সাক্ষাৎকার

১২

নীরব হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার

১৩

যশোরের পৌঁছেছে প্রধানমন্ত্রী তারেক রহমান

১৪

মাহমুদপুরে রবিউল ইসলাম তালুকদার স্মৃতি সংসদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

১৫

বিএনপি নেতার সঙ্গে মারামারি করা সেই নারী প্রদর্শক’কে বরখাস্ত

১৬

ব্রাহ্মণবাড়িয়ার ঘরে ঘরে গ্যাস সরবরাহ করা হোক— সিদ্ধান্ত প্রস্তাবটি সংসদে প্রত্যাহার

১৭

আইনজীবী সেজে ১২ লাখ টাকা আত্মসাৎ, অপহরণ ও জিম্মি করে স্ট্যাম্পে সই আদায়ের অভিযোগ

১৮

আমেরিকায় পিএইচডি করতে গিয়ে লাশ হলেন মাদারগঞ্জের জামিল আহমেদ লিমন

১৯

গাজীপুরে কাউন্সিলর পদপ্রার্থীর বিরুদ্ধে গুরুতর অভিযোগ: নেপথ্যে মাদক ও অনৈতিক ব্যবসার সিন্ডিকেট!

২০

Design & Developed by BD IT HOST