বিজয় দিবসের বেলুন ফুলাতে গিয়ে গ্যাস বিস্ফোরণ নিহত-১ - দৈনিক অভিযোগ বার্তা    
admin
১৬ ডিসেম্বর ২০২৩, ১১:৪৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বিজয় দিবসের বেলুন ফুলাতে গিয়ে গ্যাস বিস্ফোরণ নিহত-১

নিউজ ডেক্সঃ

বিজয় দিবসের অনুষ্ঠানে বেলুন ফোলাতে গিয়ে মানিকগঞ্জে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আনোয়ার ব্যাপারী নামে এক বেলুন বিক্রেতা মারা গেছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন। তারা মানিকগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন।

শনিবার (১৬ ডিসেম্বর) ভোরে মানিকগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের নিচতলায় এই ঘটনা ঘটে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন মানিকগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ হাবিল হোসেন।

নিহত আনোয়ার ব্যাপারী (৫০) ফরিদপুর জেলার কোতয়ালী উপজেলার হারুাকান্দি গ্রামের কাওছার ব্যাপারীর ছেলে। আহতরা হলেন- মানিকগঞ্জ সদর উপজেলার পশ্চিম শানবান্ধা গ্রামের আতর আলীর ছেলে কবির হোসেন ও নিহত আনোয়ার ব্যাপারীর ছেলে সোহেল ব্যাপারী।

নিহত আনোয়ার ব্যাপারীর ছেলে সোহেল ব্যাপারী জানান, বিজয় দিবসের অনুষ্ঠানে বেলুন ফোলাতে ছিলাম আমি, আমার আব্বা ও কবির হোসেন। আমি সিলিন্ডার থেকে একটু দূরে ছিলাম। হঠাৎ বিকট আওয়াজে দেখি আমার আব্বার কাছে যেয়ে দেখি আব্বার পা একটা নাই। কবিরও দূরে পড়ে আছে আমিও পায়ের প্রচন্ড ব্যাথা পাইছি। ঘটনার ১ ঘন্টা পর আমি সদর হাসপাতালে নিয়ে আসি। পরে হাসপাতাল থেকে পুলিশ একটা অ্যাম্বুলেন্স ঠিক করে দেয়। ঢাকা যাওয়ার পথে আব্বা মারা যায়।

মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিল হোসেন বলেন, ভোরে জেলা প্রশাসকের কার্যালয়ের নিচ তলায় ওই বিজয় দিবসের অনুষ্ঠানের জন্য বেলুন ফোলাচ্ছিলেন। এ সময় সিলিন্ডার বিস্ফোরণ হয়ে আনোয়ার ব্যাপারীর একটি পা বিচ্ছিন্ন হয়ে যায়। আহত হয় কবির ও সোহেল। আনোয়ারকে ঢাকা নেওয়ার পথে তার মৃত্যু হয়। বাকি দুজনকে সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ময়মনসিংহে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ সমাপনী অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে

বাজেটে দেশে উৎপাদিত মদের দাম বৃদ্ধির প্রস্তাব

বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া

আমার বউ নিয়ে গেছে,তাই আমিও ওর বউ নিয়ে এসেছি

বাকৃবিতে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব দুগ্ধ দিবস-২০২৬ উদযাপিত

সীমান্তের যুবসমাজকে দক্ষ মানবসম্পদে গড়ে তুলতে ১৪ বিজিবির ব্যতিক্রমী উদ্যোগ

৪০ বছরের অবহেলায় শতকোটি টাকার সরকারি সম্পদ টঙ্গী শ্রমকল্যাণ কেন্দ্র এখন পরিত্যক্ত অবকাঠামো

সাংবাদিকের সঙ্গে প্রেম করার ১১ সুবিধা

২১ বছর পর ওয়ানডেতে অস্ট্রেলিয়াকে হারালো বাংলাদশ

সিলেটের ৩৬ নম্বর ওয়ার্ডের জামতলা রোডে মাদক ও তীর শীলং ব্যবসার অভিযোগ সাদেক আলী ও বাদলের বিরুদ্ধে

১০

নোয়াখালীতে ৩টি বিদেশি পিস্তল ও মোটরসাইকেলসহ যুবক আটক

১১

বাগেরহাটে আট বছরের স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে আটক -১

১২

মেলান্দহের মাহমুদপুর ইউনিয়নে বিএনপি নেতার ছত্রছায়ায় আওয়ামী লীগ নেতাদের পুনর্বাসনের অভিযোগ

১৩

শর্ত মানলে স্হানীয় নির্বাচনে অংশ নিতে পারবে আওয়ামী লীগের নেতা-কর্মীরা

১৪

মানিকগঞ্জে মানসিক ভারসাম্যহীন মেয়ের হাতে ৯৫ বছর বয়সী মা খুন

১৫

অবৈধ বালু উত্তোলনে নদীগর্ভে বিলীন হওয়ার শঙ্কায় সরকারি স্কুল, আতঙ্কে শত শত পরিবার

১৬

ইমামদের ঐক্য, সামাজিক সম্প্রীতি ও উন্নয়নে কাজ করার আহ্বান বিভাগীয় কমিশনারের

১৭

হামীম গ্রুপ ১০ হাজার কর্মী ছাঁটাই করবে

১৮

রাজবাড়ীতে অবৈধ মাদকদ্রব্য ও দেশীয় চোলাই মদ উদ্ধার আটক-১

১৯

মা ও শিশু সহায়তা কর্মসূচির নিবন্ধন ক্যাম্প উদ্বোধন করলেন- মসিক প্রশাসক

২০

Design & Developed by BD IT HOST